ISL: লক্ষ্য তিন পয়েন্ট, চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে নামার আগে দলের ক্লান্তি নিয়ে কী বললেন মোলিনা?

জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচ অতীত। মোহনবাগান এসজির মিশন এবার চেন্নাইয়িন এফসি। মঙ্গলবার চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ম্যাচের জন্য প্রস্তুতি শুরু হয়ে গেল সবুজ মেরুন ব্রিগেডের। রবিবার সকালে শীতের আমেজ নিয়েই যুবভারতী সংলগ্ন ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন করে মোহনবাগান এসজি দল।

শেষ ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে ২ পয়েন্ট হাতাছা আগামী ম্যাচ থেকে হাতছাড়া হলেও চেন্নাইয়িনের বিরুদ্ধে ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট পেরে মরিয়া হোসে মোলিনার দল। রবিবার অনুশীলনের পর সোমবারও কলকাতায় অনুশীলন করেই চেন্নাই যাবে কামিংস-দিমিত্রিরা। জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচ ড্র করার জন্য ফুটবলারদের ক্লান্তি বা আত্মতুষ্টি কোনও কিছুকেই দায়ী করছেন না মোলিনা।

রবিবার সাংবাদিক সম্মেলনে মোলিনা ছিলেন হাসিখুশি মেজাজে। সাংবাদিকদের সঙ্গে কথার মাধ্যমে মজাও করেন তিনি। এরপর মোলিনা বিগত ম্যাচ প্রসঙ্গে বলেন, এক দিন পরে সবার সঙ্গে দেখা হল। পুরো তিন পয়েন্ট না পেলে ফুটবলারদের খেলায় আমি গর্বিত। আগের ম্যাচে একটার বেশি গোল করতে পারিনি ঠিকই। তবে পারফরম্যান্সের দিক থেকে বিচার করলে বোঝা যাবে ওটা ছিল মরশুমের সেরা ম্যাচ।

কিন্তু চোটের সমস্যা থেকে পুরোপুরি মুক্ত হতে পারছেন না। আগামী ম্যাচেও খেলতে পারলেন না সাহাল এবং আশিক। দুই ফুটবলারকে নিয়েই অপেক্ষার বার্তা দিলেন কোচ মোলিনা। চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে নামার এই দুই ফুটবলার বাদ দিলে বাকি সবাই ফিট। মোলিনার কথায়, সাহাল আজ অনুশীলন করেনি। ওকে নিয়ে অপেক্ষা করা ছাড়া উপায় নেই। কাল দেখব ও খেলার মতো অবস্থায় রয়েছে কি না। আশিক কুরুনিয়নের ক্ষেত্রেও একই কথা বলতে হবে। দুই জনেই চেষ্টা করছেন দ্রুত ফিট হয়ে উঠার।

জামশেদপুর ম্যাচ থেকে শিক্ষা নিয়েছে মোলিনার দল। এই ধরনের ম্যাচে পুরো তিন পয়েন্ট পেতে হলে গোলের সুযোগ যে কাজে লাগাতে হবে তা মানছেন মোলিনা। বাগান কোচের কথায়, আমরা শেষ ম্যাচে অনেক গোলের সুযোগ তৈরি করেছিলাম কিন্ত সেগুলো থেকে গোল করেত পারেনি।

একইসঙ্গে মোলিনার বক্তব্য, আমার দলের খেলোয়াড়েরা সবচেয়ে বেশি গোল করেছে। দ্বিতীয় স্থানে থাকা দলের চেয়ে আমরা আট পয়েন্টে এগিয়ে। তার পরেও কীভাবে ক্লান্তির প্রসঙ্গ উঠছে আমি জানি না। চেন্নাইয়ের আবহাওয়ায় দুটো দলকেই খেলতে হবে। শুধু আমাদের ফুটবলাররই ক্লান্ত হবেন কেন? দুটো দলই হতে পারে।তবে এখন থেকে মোহনবাগান এসজির ফোকাসে লিগ শিল্ড তা স্পষ্ট করে দিয়েছেন ফুটবলার টম অলড্রেড।

এদিকে দলবদলে চমক দিল চেন্নাইয়িন এফসি। তারা দলে নিল বাঙালি ডিফেন্ডার প্রীতম কোটালকে। যিনি একটা সময় মোহনবাগানের ঘরের ছেলেই হিসেবেই পরিচিত ছিলেন। ২০২৩ সালে মোহনবাগান এসজি ছেড়ে কেরল ব্লাস্টার্সে যোগ দেন প্রীতম। সেখানে ৩৯টি ম্যাচ খেলেছেন। এবার ৩১ বছর বয়সি ডিফেন্ডার এবার খেলবেন চেন্নাইয়ের জার্সিতে।

প্রীতম বার্তায় বলেছেন, চেন্নাই পরিবারের অংশ হয়ে উঠতে পেরে খুব খুশি। দলের কোচের সঙ্গে অনেক আলোচনা হয়েছে। কী হবে আমার ভূমিকা। সেটাও নিয়েও কথা হয়েছে।। ফলে যখন আমাকে প্রস্তাব দেওয়া হয়, আমার মনে কোনও সন্দেহ ছিল না। আমার লক্ষ্য, এখান থেকে প্রতিটা ম্যাচ জিতে দলকে প্লে-অফে তোলা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+