ISL: চোট সমস্যার মধ্যেই জামশেদপুরের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী মোলিনা, আশিসের পরিবর্তে খেলবেন কে?
আন্তর্জাতিক বিরতি কাটিয়ে আবার শুরু হচ্ছে আইএসএল। শনিবার আইএসএলের ম্যাচে ঘরের মাঠে জামশেদপুর এফসির বিরুদ্ধে নামছে মোহনবাগান এসজি। বিরতিতে যাওয়ার আগে যে ছন্দে ছিলেন দল সেখান থেকেই ফের একবার শুরু করতে মরিয়া হোসে মোলিনা।
এই ম্যাচের আগে চোটের সমস্যা আছে সবুজ মেরুন শিবিরে। কারণ চোটের জন্য জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচে সম্ভবত খেলতে পারবেন না রক্ষণের ভরসা আশিস রাই। শুক্রবার কিন্ত অনুশীলন করতে দেখা যায়নি তাঁকে। মাঠের ধারে সময় কাটান তিনি। বল নিয়ে অনুশীলন শুরু করলেও শনিবারের ম্যাচে গ্রেগ স্টুয়ার্টের খেলার সম্ভাবনা নেই। ফলে এই দুই ফুটবলারকে বাদ রেখেই দল সাজাতে হবে মোলিনাকে।

মাঝের বিরতি যে কোনওভাবেই তাঁর দলের খেলার ছন্দ নষ্ট করবে না সেটাও উল্লেখ করে মোলিনা বলেন, আমাদের দলের ফুটবলাররা বিরতি নিয়ে খুব বেশি ভাবে না আমাদের সবাই জানে কী করতে হবে। এই মুহূর্তে দল প্রস্তুত। আমাদের নতুন করে কাজ করার বিশেষ কিছু নেই। অবশ্যই আমাদের লাইনআপে কিছু পরিবর্তন হতে পারে, তবে আমি আত্মবিশ্বাসী যে খেলোয়াড়রা সুযোগ পাবেন তাঁরা নিজেদের সেরাটা দেবেন। ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ২ নম্বরে আছে বাগান। এই ম্যাচ জিততে পারলে বেঙ্গালুরুকে (১৭ পয়েন্ট) ধরে ফেলতে পারবে মোলিনা ব্রিগেড।
এদিকে প্রতিপক্ষ দলের কোচ খালিদ জামিল শনিবারের ম্যাচে থাকতে পারবেন না। যদিও তা নিয়ে ভাবতে নারাজ বাগান শিবির। পাশাপাশি জেমি ম্যাকলারেনকে দেখা গেল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের জার্সি গায়ে মাঠে আসতে, বর্ডার-গাভাসকর ট্রফির উত্তাপ তঁার গায়েও লেগেছে.
Santosh Trophy: বিহারের বিরুদ্ধে ড্র করে মূল পর্বে বাংলা, কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে সঞ্জয় সেনের দলের জন্য
এদিকে কয়েকদিন আগে সেনা বাহিনীর পক্ষ থেকে মোহনবাগান ক্লাবের একাধিক অংশের ব্যাপক ভাঙচুর করা হয় শুক্রবার সেই প্রসঙ্গে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত জানিয়েছেন সেনাবাহিনীর উপর মহলের কোন নির্দেশ ছাড়াই কয়েকজন এসে এই কাজ করা হয়েছে। যে এই কাজ করেছেন তাকে আর্মির পক্ষ থেকে ইতিমধ্যেই শো কজ করা হয়েছে। আমি নাম করতে চাই না তবে এই ঘটনায় অন্য ক্লাবেরও ইন্ধন ছিল আমরা ঠিক করেছি আর্মি শীর্ষকর্তাদের শীর্ষ আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসব এবং আমাদের ক্লাব সংস্কারের যে পরিকল্পনা আছে সেটা তাদেরকে জানিয়ে দেব।












Click it and Unblock the Notifications