ISL: দুই গোলে এগিয়ে থেকেও জয় অধরাই, প্রথম ম্যাচ থেকে মোহনবাগান এসজির প্রাপ্তি ১ পয়েন্ট

শেষবার গত মরশুমে আইএসএল ফাইনালে কলকাতায় খেলেছিল মুম্বই সিটি এফসি, জিতেছিল ট্রফি। মোহনবাগান এসজির সামনে ছিল বদলা নেওয়ার সুযোগ। কিন্তু ২-০ গোলে এগিয়ে থেকেও জয় অধরাই থাকল বাগানের। বৃষ্টিভেজা যুবভারতীতে ম্যাচ শেষ হল ২-২ গোলে।

পুরো সুস্থ না হওয়ায় আইএসএলের প্রথম ম্যাচে যে জেমি ম্যাকলারেন।আলবার্তো রদ্রিগেজ, গ্রেগ স্টুয়ার্ট, দিমিত্রি পেত্রাতোস এবং জেসন কামিংস এই চার বিদেশিকেই প্রথম একাদশে রাখেন কোচ হোসে মলিনা। তবে মনবীরকে সিং প্রথম একাদশে না দেখে অনেকেই অবাক হয়ে যান।

Mohun bagan sg

ম্যাচের শুরু থেকেই আক্রমণের চাপ বাড়াতে থাকে মুম্বই সিটি এফসি। সবুজ মেরুন রক্ষণকে প্রথম থেকেই চাপে ফেলতে শুরু করেন মুম্বই দলের ফুটবলাররা। ম্যাচের ২ মিনিটের মধ্যেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল গতবারের চ্যাম্পিয়নরা। বিপিন সিং গোল করলেও তা অফসাইডের জন্য বাতিল হয়। না হলে শুরুতেই চাপে পড়ত মু্ম্বই।

কিন্তু মোহনবাগান এসজিকে চাপ মুক্ত করল মুম্বই দলই। বলা ভালো সবুজ মেরুনের প্রাক্তনী তিরি।খেলার গতির বিরুদ্ধেই এগিয়ে যায় মোহনবাগান এসজি। লিস্টন কোলাসোর বাড়ানো বল মুম্বই গোলরক্ষক ফুরবা সেভ করতে ব্যর্থ তা তিরির গায়ে লেগে গোলে ঢুকে যায়। ফলে শুরুতেই এগিয়ে যায় সবুজ মেরুন।

গোল খাওয়ার পরও আক্রমণের ঝাঁঝ কমায়নি মুম্বই ইন্ডিয়ান্স। ছাংতে, বিপিন সিং, নিকোলাস কারেলিসরা ক্রমাগত আক্রমণ করতেই থাকেন। ফলে আশিস রাই, শুভাসিশদের সামনে বড় পরীক্ষা ছিল সেই আক্রমণ রুখে দেওয়ার। ছাংতের পাস থেকে সহজ সুযোগ নষ্ট নিকোলাস কারেলিসের। একটুর জন্য বল গোলের বাইরে মারলেন তিনি।২৪ মিনিটে আশিস রাইকে বাজে ফাউল করলেন জয়েশ রানে, ফলে হলুদ কার্ডও দেখতে হয় তাঁকে।

এরইমধ্যে ২৮ মিনিটে দ্বিতীয় গোল তুলে নেয় মোহনবাগান এসজি। জেসন কামিংস বল ধরে তা বাড়িয়ে দেন আশিস রাইকে, আশিসের ভাসানো বল গ্রেগ স্টুয়ার্টের কাছে আসতেই তিনি রদ্রিগেজকে উদ্দেশ্য করে বল সাজিয়ে দেন। বাঁ পায়ের জোরালো শটে বল জালে জড়িয়ে দেন রদ্রিগেড। সেইসঙ্গে মোহনবাগান ২-০ গোলে এগিয়ে যায়। গুরুত্বপূর্ণ সময়ে গোল পাওয়ায় চাপের প্রেসার কুকার থেকেও বেরিয়ে আসতে সক্ষম হয় মলিনার দল। ২-০ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরেন দিমিত্রিরা।

৭০ মিনিটে ব্যবধান কমালো মুম্বই সিটি। মোহনবাগান রক্ষণের ভু‌লে সুযোগ নিয়ে ২-১ করল মুম্বই দল। গোল খেতেই জোড়া পরিবর্তন করলেন বাগান কোচ মোলিনা! মাঠে এলেন সাহাল আবদুল সামাদ এবং অনিরুদ্ধ থাপা। কিন্তু ম্যাচের ৯০ মিনিটে ২-২ করলেন মুম্বই সিটি। গত মরশুমেও দ্বিতীয়ার্ধে বেশি গোল করেছিল মুম্বই সিটি। ১ পয়েন্ট করে পেল দুই দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+