ISL: লিগ শিল্ডের কাছে এসেও সতর্ক মোলিনা, মোহনবাগান এসজির ফোকাসে এবার ওডিশা ম্যাচ
আইএসএলে মোহনবাগান এসজি যেন অশ্বমেধের ঘোড়া। শনিবার কোচিতে কেরল ব্লাস্টার্সকে হারিয়ে লিগ শিল্ডের আরও কাছে পৌছে গিয়েছে। কিন্তু চা এবং ঠোঁটের মধ্যে ব্যবধানটা এখনও আছে। তাই স্বপ্ন আর বাস্তবের মাঝে দাড়িয়েও সতর্ক হোসে মোলিনা। কোচিতে কেরলকে চূর্ণ করার পর এবার মোহনবাগান এসজির মিশন ওডিশা।
আগামী ২৩ ফেব্রুয়ারি ঘরের মাঠে ওডিশা এফসিরর মুখোমুখি হবে মোহনবাগান এসজি। সেই ম্যাচে তিন পয়েন্ট পেলেই দ্বিতীয় বারের জন্য লিগ শিল্ড ঘরে চলে আসবে। ফলে কেরল ম্যাচ জয়ের পরই মোহনবাগান এসজি শিবিরে শুরু হয়ে গিয়েছে ওডিশা ম্যাচ নিয়ে ভাবনা চিন্তা। কেরলের বিরুদ্ধে মসৃণ জয়ের মধ্যেই বেশ কিছু ভুল ত্রুটি মোলিনার নজর এরিয়ে যায়নি। পরের ম্যাচের আগে এই সমস্যা কাটিয়ে উঠতে চান মোলিনা। ভুলগুলি দ্রুত শুধরে নিতে চান।

কেরল ম্যাচ জয়ের পর মোলিনা বলবেন, আমরা ঠিক পথেই যাচ্ছি। কেরল ম্যাচ থেকে তিন পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। আমরা শিল্ড জয়ের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলাম। তবে মনে রাখতে হবে আমাদের কাজ এখনও শেষ হয়নি। আমাদের কঠোর পরিশ্রম করে যেতে হবে। রবিবার থেকেই থেকে আমরা ফোকাস করব কলকাতায় ওডিশা এফসির ম্যাচ। আমরা ওই ম্যাচে জেতার চেষ্টা করব। কারণ, ওই ম্যাচ থেকে তিন পয়েন্ট আমাদের লিগ শিল্ড এনে দেবে।
দ্বিতীয়ার্ধে সুযোগ নষ্ট না করলে জয়ের ব্যবধান বাড়ত বলেও মনে করেন মোলিনা। কেরল ম্যাচ প্রসঙ্গে মোলিনা বলেন, প্রথমার্ধে হয়ত ২ গোল হয়েছে কিন্তু দ্বিতীয়ার্ধে আমাদের খেলা ভাল হয়েছে। আমরা বল ধরে খেলতে শুরু করলেই সুযোগ তৈরি করি।। লিস্টনের প্রথম গোলটা একটা দুর্দান্ত মুভের ফল। দ্বিতীয় গোলের ক্ষেত্রে জেসন কামিংস দারুন পাস দিয়েছেন। এই ম্যাচে জেমি ম্যাকলরেন ভাল খেলেছে।
সব মিলিয়ে যে ছন্দে আছে মোলিনা ব্রিগেড তাতে লিগ শিল্ড জয় শুধু সময়ের অপেক্ষা।












Click it and Unblock the Notifications