ISL: এফসি গোয়ার বিরুদ্ধে ছন্দ ফিরে পেতে মরিয়া মহমেডান, ফুটবলপ্রেমীদের সুখবর দিল মেট্রো রেল

শনিবার আইএসএলের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে মহমেডান। প্রথম ম্যাচে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ১-০ গোলে পরাজিত হয় মহমেডা‌ন। দ্বিতীয় ম্যাচে এফসি গোয়ার মুখোমুখি মহামেডান। প্রতিপক্ষ গতবারের সেমিফাইনালিস্ট এফ সি গোয়া। ফলে মহমেডানের জন্য কঠিন লড়াই অপেক্ষা করছে।

নর্থ ইস্ট ম্যাচ থেকে শিক্ষা এবার কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন মহমেডানের রাশিয়ান কোচ আন্দ্রে চের্নিশভ। প্রথম ম্যাচে মহমেডানেপ আর্জেন্তিনার মিডফিল্ডার অ্যালেক্সি গোমেজ আক্রমণের চেষ্টা করলেও স্ট্রাইকার সিজার মানজোকি খুব ভালো পারফরম্যান্স করতে পারেননি। ফলে এই ম্যাচে বিদেশি ফুটবলারদের কাছে কঠিন পরীক্ষা।

ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে চের্নিশভ বলেন, 'আই লিগের সঙ্গে আইএসএলের প্লেয়ার থেকে শুরু করে পরিকাঠামো, সংগঠন সবকিছুর বিরাট ব্যবধান রয়েছে। আজকে সুজুকি চালিয়ে কাল ফেরারি চালানোর মতো বিষয়টি। ফলে আমরা দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।'
পাঞ্জাব এফসির উদাহরণ টেনে সাদা কালো ব্রিগেডের কোচ বলেন, পাঞ্জাব গতবছর শুরুটা খুব খারাপ করে। দ্বিতীয় পর্ব পর থেকে ভাল খেলতে শুরু করে। যার ফলে সুপার সিক্সের যোগ্যতা অর্জন করারও একটা সম্ভাবনা ছিল। ওদের মানিয়ে নিতে তিন থেকে চার মাস লেগেছে। আশা করব আমাদের সময় আরও কম লাগবে।'
একইসঙ্গে তিনি বলেন, "আমি অতীত নিয়ে ভাবতে চাই না। আমার দল মহামেডান। তাই সেই দলের হয়ে ভালো ফুটবল খেলাটাই আমার কাজ। প্রথম ম্যাচে ৭০ মিনিটের পর আমাদের ফুটবলাররা প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম ৷ বাধ্য হয়ে আলেক্সিসকে তুলে নিতে হয় ৷ পরের ম্যাচে সেটা করলে চলবে না । গোয়ার বিরুদ্ধে শেষ মিনিট পর্যন্ত মনসংযোগ ধরে রাখতে হবে ৷''
প্রতিপক্ষ দল সম্পর্কে চের্নিশভ বলেন, গত কয়েক মরশুম ধরে এফসি গোয়া যথেষ্ট ভালো ফল করেছে ৷ ওদের অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যেরও সঠিক মিশ্রণ রয়েছে ৷

CFL 2024: মহমেডানের বিরুদ্ধে আটকে গেল ইমামি ইস্টবেঙ্গল, চ্যাম্পিয়ন হওয়ার জন্য বাড়ল অপেক্ষা
এদিকে কলকাতার ফুটবল প্রেমীদের সুখবর দিল মেট্রো রেল। আইএসএলের বেশির ভাগ ম্যাচই শুরু হয় সন্ধে ৭.৩০ থেকে। ম্যাচ শেষ হতে অন্তত রাত সাড়ে ৯টা। স্বাভাবিক ভাবেই সে সময় যুবভারতী থেকে ফেরার চিন্তা থাকে সমর্থকদের। দর্শকদের জন্যই বিশেষ ব্যবস্থা মেট্রো রেলওয়ের।রাত ১০.১৫-তে গ্রিন লাইন ১ অর্থাৎ সেক্টর ফাইভ বিশেষ মেট্রো চলবে। যুবভারতী ক্রীড়াঙ্গন মেট্রো স্টেশন থেকে রাত ১০.১৫ মিনিটে এই মেট্রো ছাড়বে এবং শিয়ালদহ অবধি চলবে।

কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, এআইএফএফ-র পক্ষ থেকে তাদের অতিরিক্ত মেট্রো রাখার আবেদন করা হয়েছিল। সে কথা মাথায় রেখেই তাঁরা এই বিশেষ মেট্রোর ব্যবস্থা করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+