ISL: কঠিন পরিস্থিতিতে পাঞ্জাব ম্যাচের প্রস্তুতি শুরু লাল হলুদের, ঘুরে দাঁড়াতে মরিয়া মহমেডান
আইএসএলে এবার অংশ নিয়েছে কলকাতার তিন প্রধান। মোহনবাগান এসজি যতটা ভালো খেলছে ততই খারাপ অবস্থা অন্য দুই দলের। একদিকে সবুজ মেরুন যখন শীর্ষস্থান ধরে রাখার জন্য প্রয়াস চালাচ্ছে তখন লিগের শেষের দিকে অবস্থান করছে ইস্টবেঙ্গল এবং মহমেডান।
হারের ধাক্কা কাটিয়ে যখন একটু ঘুরে দারাতে শুরু করেছিল ইস্টবেঙ্গল এফসি, তখনই চোটের ধাক্কায় বেসালাম লাল হলুদ ব্রিগেড। ওডিশা ম্যাচে শুধু ইস্টবেঙ্গল হারেইনি, একইসঙ্গে চোট আঘাতে বিপর্যস্ত হয়েছে। আগামী ১৭ ডিসেম্বর পাঞ্জাব এফসির মুখোমুখি হবে ইস্টবেঙ্গল দল। শনিবার থেকে সেই ম্যাচের প্রস্তুতি শুরু করে অস্কার ব্রুজোর দল।

ISL: পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন বেঙ্গালুরুর, সুনীলরা ড্র করায় সুবিধা হল মোহনবাগান এসজির
মাদিহ তালাল ওডিশা ম্যাচে আশঙ্কাজনক ভাবে মাঠ থেকে বেরিয়ে যান, তখনই আশঙ্কা করা হয়েছিল ফরাসি তারকার চোট বেশ গুরুতর। সেই আশঙ্কাই সত্যি হতে চলেছে। সম্ভবত গোটা মরশুমের জন্যই ছিটকে যেতে চলেছেন মাদিহ তালাল। তাঁর এসিএল হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। ফলে চলতি মরশুমে মাদিহ তালালের মাঠে নামার সম্ভবনা ক্ষীণ।
মাদিহ তালাল মাঝমাঠের অন্যতম স্তম্ভ। খেলাটা তৈরি করতে পারতেন। কিন্তু পাওয়া যাবে না ধরে নিয়েই পাঞ্জাব ম্যাচের দল সাজাচ্ছেন কোচ অস্কার। তবে পাঞ্জাব ম্যাচে দলে ফিরতে পারেন দিমিত্রিয়স। শনিবার সংবাদ মাধ্যমের প্রতিনিধি থেকে সাধারণ সমর্থক কারোর ইস্টবেঙ্গলের অনুশীলনের ধারে কাছে যাওয়ার অনুমতি ছিল না। শনিবার বিকেলে যুবভারতীর ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন করেন লাল হলুদ ফুটবলাররা।
সূত্রের খবরমাদিহ তালালের যা পরিস্থিতি তাতে বিকল্প ফুটবলার খুঁজতে হবে ইস্টবেঙ্গলকে। কিন্তু মরশুমের মাঝপথে ভালো ফুটবলার পাওয়া কঠিন, তার উপর আর্থিক বিষয়টিও আছে। সব মিলিয়ে প্রবল সমস্যা লাল হলুদ।
এদিকে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে মহমেডান। রবিবার ঘরের মাঠে শক্ত প্রতিপক্ষ মুম্বই সিটি এফসির মুখোমুখি হচ্ছে সাদা কালো ব্রিগেড। ১০ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে সবার শেষে এখন মহমেডান। সেখানে মুম্বই দল আছে ৯ নম্বরে। গতবারের চ্যাম্পিয়নরা এবার খুব একটা ভালো খেলতে পারছে না। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ১৪।
মহমেডান ফুটবলারদের হতশ্রী পারফরম্যান্স প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে কোচ আন্দ্রে বলেছেন, , 'আমাকে এদের নিয়েই কাজ করতে হবে। উন্নতি করার চেষ্টা করতে হবে। আক্রমণভাগ আরও ভাল কীভাবে করা যায় সেদিকে নজর দিচ্ছি। গোলের সুযোগ পেয়েও গোল করতে পারছে না ফুটবলাররা।












Click it and Unblock the Notifications