ISL: ইস্টবেঙ্গল ম্যাচই শেষ সুযোগ! ডার্বির আগে প্রতিপক্ষ দলকে নিয়ে কী বললেন চের্নিশভ?

আইএসএলের মঞ্চে চলতি বছরে প্রথমবার খেলতে নেমেছে মহামেডান স্পোটিং। মোহনবাগান এসজির বিরুদ্ধে এরআগে ডার্বি ম্যাচে হারের মুখ দেখতে হয়েছিল সাদাকালো ব্রিগেডকে। চাপের প্রেসার কুকারে থেকেই শনিবার আরও একটা ডার্বি ম্যাচ খেলতে নামছে মহমেডান স্পোর্টিং।

শনিবার সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে, মহমেডানের প্রতিপক্ষ ইস্টবেঙ্গল। পয়েন্ট টেবিলে এখনও পর্যন্ত এগিয়ে আছে সাদা কালো ব্রিগেড। কারণ এখন কোনও পয়েন্টই পাইনি লাল হলুদ। খুব একটা ভালো জায়গায় নেই মহমেডানও। ৬ ম্যাচে চার পয়েন্ট নিয়ে সাদা কালো ব্রিগেড আছে ১২ নম্বরে, অর্থ্যাত ইস্টবেঙ্গলের ঠির আগেই।

যদিও আইএসএলের খারাপ সময় কাটিয়ে আবার ছন্দে ফিরতে শুরু করেছে ইস্টবেঙ্গল দল। সেটার প্রমাণ পাওয়া গিয়েছে এএফসি চ্যালেঞ্জ লিগেই। বিশেষ করে নতুন কোচ অস্কার ব্রুজো দায়িত্ব নেওয়ার পরই মশালের আগুনে তেজ বাড়তে থাকে। এই পরিস্থিতিতে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকলেও ইস্টবেঙ্গলকে কিন্তু সমীহ করছে মহমেডান কোচ কারণ তারাও যে খুব একটা ভালো জায়গায় নেই।

শেষ তিন ম্যাচই তাদের হারতে হয়েছে মহমেডানকে। প্রচন্ড চাপের মধ্যে আছেন রাশিয়ান কোচ আন্দ্রে চের্নিশভ। এই ম্যাচে কোন অঘটন ঘটলেই তা চাকরি নিয়ে টানাটানি হতে পারে। ম্যাচের ফলাফল অনুকূলে না গেলে তাঁর পক্ষে যে চলতি মহমেডানে আর কোচিং করানো কঠিন সে কথা নিজেও বুঝতে পারছেন রাশিয়ান কোচ।

ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে মহমেডান কোচ বললেন আশা করি আগামীকাল ম্যাচের পরও আপনার সঙ্গে দেখা হবে। আমাদের জন্য এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাচে আমাদের আরও সতর্ক হয়ে খেলতে হবে এবং পয়েন্ট পেতে হবে।কোচেদের জীবন এমনই। আমি কালকের ম্যাচ নিয়েই ফোকাস করছি। ঘুরে দাঁড়াতেই হবে।

প্রতিপক্ষ দল সম্পর্কে আন্দ্রে বলেন, 'আমাদের প্রতিপক্ষ দল ইস্টবেঙ্গল শেষ কয়েকটি ম্যাচে ভালো ছন্দে আছেন। ওরা আক্রমণাত্বক ফুটবল খেলছে। ওদের ব্যক্তিগত কোনও ফুটবলারকে নিয়ে ভাবছি না। আমাদের লক্ষ্য গোটা ইস্টবেঙ্গল দলটাই।' আদজেইকে ছাড়াই ডার্বি ম্যাচে নামতে হবে মহমেডানকে। বাকি সব ফুটবলারা ফিট আছেন, কোচ আন্দ্রের বড় ভরসা অ্যালেক্সি্স।

আইএলএলের মঞ্চে আগামীকালই প্রথমবার ইস্টবেঙ্গল ও মহমেডান একে অপরের বিরুদ্ধে প্রথমবার মুখোমুখি হতে চলেছে। অতীতে দুই দল বহু বার একে অপরের বিরুদ্ধে খেললেও আইএসএলে কোনও দিনই মুখোমুখি হয়নি। ডার্বি ম্যাচের আগে মহমেডান দলকে ভোকাল টনিক দিলেন সাবির আ‌লি এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সন্দীপ পাটিল। তাঁরা মহমেডান ফুটবলারদের ক্লাস নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+