ISL: ডার্বির আগেই মহমেডান কোচের পদত্যাগ! ইনভেস্টরদের দিকেই দায় ঠেলে দিল ক্লাব, তীব্র জটিলতা
আইএসএলের মঞ্চে প্রথমবার খেলতে নেমেই চরম ডামাডোল মহমেডানে। একই পয়েন্ট তালিকায় সবার নীচে আছে সাকা কালো ব্রিগেড। শনিবার ডার্বি ম্যাচের সংকট আরও বৃদ্ধি পেল সাদা কালো শিবিরে। সৌজন্যে কোচ আন্দ্রে চেরনিশভ।
বুধবার ভোরেই নতুন বিদেশির আগমন হয়ছে মহমেডানে। স্ট্রাইকার মার্ক আন্দ্রে এলে মহমেডানে যোগ দিতে। কিন্তু নতুন বিদেশি আসার দিনেই সংকট বৃদ্ধি পেল মহামেডান শিবিরে। মোহনবাগান এসজির বিরুদ্ধে ডার্বির আগে মহামেডান স্পোর্টিং দলের হেড কোচের দায়িত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন আন্দ্রে চেরনিশভ। সকালেই জানা যায় পদত্যাগ করেছেন রাশিয়ান কোচ। সমাজ মাধ্যমে সেই কথা জানান তিনি।

কিন্তু মহমেডান ক্লাবের পক্ষ থেকে সরকারিভাবে কোচের পদত্যাগের বিষয়ে কোনও কিছু জানানো হয়নি। কোচের পদত্যাগ আটকাতে তাঁর সঙ্গে আলোচনায় বসতে চলেছেন ইনভেস্টর বাঙ্কারহিলের কর্তারা। কিন্ত শোনা যাচ্ছে বেতন বকেয়া ইস্যুতে তিনি ফিফার দ্বারস্থ হয়েছেন ইতিমধ্যেই। এই বিষয়টি এখনই সামাল দিতে না পারলে সমস্যা আরও বৃদ্ধি পাবে মহমেডান ক্লাবের। কিন্তু কোচকে নিয়েও ক্লাব এবং ইনভেস্টর গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল।
গোটা বিষয়টি নিয়ে ইনভেস্টর গোষ্টীর দিকেই কার্যত দায় ঠেলছেন মহমেডান ক্লাব। এই বিষয়ে ক্লাবের শীর্ষ কর্তা রাজু আহমেদের সঙ্গে ওয়ান ইন্ডিয়ার পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওনি সরকারিভাবে পদত্যাগ করেছেন কিনা সেটা বলা যাবে না। তবে ওনার ২ মাসের যে বেতন বকেয়া ছিল সেটা নিয়ে তিনি ফিফাকে জানান। নিয়ম অনুসারে ১৫ দিনের মধ্যে তার জবাব দিতে হয়। কিন্তু আমাদের ইনভেস্টররা সেই জবাব দেননি। ফলে ফিফা আমাদের চিঠি পাঠাবে। এখনও দেয়নি, তবে চিঠি আসবে।
একইসঙ্গে রাজু আহমেদ আরও বলেন, এই বিষয়ে আমাদের কোনও ভূমিকা নেই কারণ কোচকে ইনভেস্টর নিয়ে এসেছিল। তাই এতে আমাদের কিছু করনীয় নেই। কোচ এখনও পদত্যাগ করেনি, তবে পদত্যাগ করতে চাইলে করতেই পারেন। আমাদের ইতিমধ্যেই প্রো লাইসেন্স কোচ আছেন দলে। আমাদের কোনও অসুবিধা নেই।
ইতিমধ্যেই মহমেডান দলে যোগ দিয়েছেন মেহেরাজউদ্দিন। তিনি আন্দ্রের সহকারী হিসাবে আছেন। মহমেডান আছে লিগের ১৩ নম্বরে। আগামী ১ ফেব্রুয়ারি ডার্বি ম্যাচে মোহনবাগান এসজির মুখোমুখি হবে মহমেডান। কিন্তু তার আগেই বিবর্ণ সাদা কালো।
বেতন না পেয়ে ফুটবলাররা বিদ্রোহ শুরু করেছেন। মুম্বই ম্যাচের আগে একাধিক দিন অনুশীলন বয়কট করেন ফুটবলাররা। যদিও কর্তাদের আশ্বাস পেয়ে অনুশীলন শুরু করেন ফুটবলাররা। কিন্তু কলকাতা লিগ এবং আইএএস যে একই ছকে খেলা যায় না তা হয়ত বুঝতে পারছেন মহমেডান কর্তারা












Click it and Unblock the Notifications