ISL: হতশ্রী পারফরফ্যান্স, কেরলের মাঠে প্রাপ্তি একরাশ লজ্জা, হারের ধারা অব্যাহত মহমেডানের
আইএসএলে হারের ধারা অব্যাহত মহমেডানের। রবিবার অ্যাওয়ে ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধেও হার সাদা কালো ব্রিগেডের। ০-৩গোলে হেরে লজ্জা আরও বৃদ্ধি পেল আইএসলে প্রথমবার অংশ নেওয়া মহমেডান।
চোট আঘাতের সঙ্গে যুক্ত হয়েছে বেতন সমস্যা। ফলে মরশুমের মাঝপথেই সাদা কালো ব্রিগেডের অবস্থা বেশ সঙ্গীন। তার প্রভাব পরছে আইএসএলের ম্যাচেও। জয় পাওয়া তো দূরের কথা, ম্যাচ থেকে পয়েন্ট পেতেই ভুলে গিয়েছে মহমেডান। সাদা কালো ব্রিগেডের সঙ্গে খেলা থাকলেই প্রতিপক্ষ দলও যেন অনেকটাই নিশ্চিন্ত থাকে জয়ের ব্যাপারে।

প্রথমার্ধ কোনওভাবে খেললেও দ্বিতীয়ার্ধেই যেন খেলা থেকে হারিয়ে যাচ্ছে মহমেডান। কেরল ম্যাচেও তার ব্যতিক্রম হল না। ৬০ মিনিটের পর মহমেডান দলের করুণ অবস্থাটা প্রকট হল। একে দলে না আছে ভালো ডিফেন্ডার না আছে স্ট্রাইকার। তার মধ্যে তথৈবচ অবস্থা গোলকিপারের। প্রায় প্রতি ম্যাচেই খারাপ গোলকিপিংয়ে শিকার হচ্ছে মহমেডান। ৬২ মিনিটে নিরীহ কর্ণার থেকে নিজের গোলে নিজেই বল পাঠালেন মহমেডান গোলরক্ষক ভাস্কর রায়।
গোলরক্ষকের এমন কীর্তি দেখে ডাগ আউট রাগে ফেটে পরলেন কোচ আন্দ্রে। ৭১ মিনিটে ফ্রাঞ্জাকে তুলে গোলের সন্ধানে মাঞ্জুকিকে নামালেন। ৮০ মিনিটে ছন্দবন্ধ আক্রমণ থেকে কেরলের হয়ে দ্বিতীয় গোল করলেন নোয়া। ৯০ মিনিটে মহমেডানের কফিনে শেষ পেরেক পুঁতে দিলেন আলেজান্দ্রে। লুনার পাস থেকে তার শোট মহমেডানে ডিফেন্ডারের পায়ে লেগে গোলে চলে গেল। তিন গোলে সহজ জয় পেল কেরল। এর আগে নিজেদের ঘরের মাঠে কেরলের কাছে হেরেছিল মহমেডান।
এই ম্যাচ হেরে ১২ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে সবার শেষেই থাকল মহমে়ডান। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে কেরল। আইএসএলে ১২ ম্যাচের মধ্যে নবম হার মহমেডানের। প্রথম বার ইন্ডিয়ান সুপার লিগে খেলছে মহমেডান স্পোর্টিং। লিগের সূচনাটা ভালোভাবেই করেছিল সাদা কালো ব্রিগেড। কিন্তু টানা ৫ ম্যাচে হারল তারা। মহমেডান কোচ আন্দ্রেকে নিয়ে প্রশ্ন উঠছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications