ISL: হতশ্রী রক্ষণ, জামশেদপুরের বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্স করে হার মহমেডানের
আইএসএলে হারের ধারা অব্যাহত মহমেডান স্পোর্টিংয়ের। সোমবার অ্যাওয়ে ম্যাচে প্রতিপক্ষের ঘরের মাঠে জামশেদপুর এফসির মুখোমুখি হয়ছিল সাদা কালো ব্রিগেড। এই ম্যাচেও ১-৩গোলে পরাজিত হল মহমেডান।
চলতি মরশুমে প্রথমবার দেশে সর্বোচ্চ লিগে খেলার সুযোগ পেয়েছে মহমেডান দল। টুর্নামেন্টের শুরুতে আশার ঝিলিক দেখালেও ম্যাচ যত এগোচ্ছে ততই মলিন হচ্ছে সাদা কালো ব্রিগেডের পারফরম্যান্স। শেষ ম্যাচে ঘরের মাঠে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে হারলেও মহমেডানের খেলা কিন্ত কিছুটা হলেও আশার সঞ্চার করেছিল। কিন্তু এই ম্যাচে হতশ্রী পারফরম্যান্স করল মহমেডান, তারথেকেও বেহাল অবস্থা রক্ষণের।

মনে করা হয়েছিল দ্বিতীয়ার্ধে গোলের লক্ষ্যে আরও চাপ বৃদ্ধি করবে মহমেডান। কিন্তু ফল হল উল্টোটাই। জামশেদপুরের আক্রমণের তোরে ভেঙে গেল মহমেডানের রক্ষণ। ৫৩ মিনিটে জামশেদপুরের হয়ে প্রথম গোল করলেন মহম্মদ সামান। গোল খাওয়ার পরও আক্রমণের ধার কমায়নি মহমেডান, কিন্তু ৬১ মিনিটে গোলরক্ষকের দ্বিতীয় গোল হজম করল মহমেডান। গোলরক্ষকের হাত থেকে বল ফস্কে যাওয়ায় সেখান গোল করেন সিভারিও।
৭৯ মিনিটে জামশেদপুরের হয়ে তৃতীয় গোল করেন স্টিফেন। তিন গোলে পিছিয়ে থাকার পর অবশ্য একটি গোল শোধ করে মহমেডান। ৮৮ মিনিটে ইরশাদ গোল করেন মহমেডানের হয়ে। ম্যাচে অতিরিক্ত সময়ে পেনাল্টি পায় মহমেডান। কিন্তু ফ্রান্সা পেনাল্টি থেকেও গোল করতে ব্যর্থ হলেন। ফলে ৩-১ গোলে হেরে মাঠ ছারল মহেমডান।
৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে সাত নম্বরে থাকল জামশেদপুর, অন্যদিকে ৯ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে মহমেডান। কোচ আন্দ্রের চাকরি টিকিয়ে রাখাটাই এখন কঠিন চ্যালেঞ্জ।












Click it and Unblock the Notifications