ISL: লজ্জার পারফরম্যান্স অব্যাহত মহমেডানের, হায়দরাবাদের কাছেও হার সাদা-কালো ব্রিগেডের
আইএসএলের মঞ্চে মহমেডান স্পোর্টিং ক্লাবের ব্যর্থতার ধারা অব্যাহত। শনিবার ছিল আইএসএলে ডাবল হেডার। প্রথম ম্যাচে হায়দরাবাদের মুখোমুখি হয়েছিল মহমেডান। এই ম্যাচে ৩-১ গোলে পরাজিত হল সাদা কালো ব্রিগেড।
আইএসএলের মঞ্চে প্রথমবার সুযোগ পেয়েছে মহমেডান স্পোর্টিং। কিন্তু ফলাফল অত্যন্ত হতাশাজনক। মাঠের বাইরে সমস্যার মধ্যে রয়েছে ক্লাব। তার প্রভাব পরছে খেলাতেও। লিগ তালিকায় শেষ দুই দলের ম্যাচ ছিল। কিন্ত হায়দরাবাদের বিরুদ্ধে জয় পাওয়া তো দূরের কথা, ১ পয়েন্টও সংগ্রহ করতে পারল না মহমেডান। সাদা কালো ব্রিগেডের ফুটবলারদের মানসিকতা তলানিতে গিয়ে ঠেকেছে। যেন খেলতে নামতে হয় বলেই নামছেন। তাদের না আছে লক্ষ্য না দায়বদ্ধতা।

মহমেডান রক্ষণের দুর্বলতার কথা প্রতিপক্ষ দলগুলির কাছে অজানা নয়। ফলে শুরু থেকেই মহমেডান দলের রক্ষণেরর উপর চাপ সৃষ্টি করে হায়দরাবাদ। ২৪ মিনিটেই গোলের খাতা খুলল অ্যালন ডি সুজা। মহম্মদ রফির পাস থেকে গোল করলেন ডি সুজা। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই আরও একটি গোল করে হায়দরাবাদ। এবার গোল করলেন রামলুংচুঙ্গা। ফলে ২-০ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে হায়দরাবাদ।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে কিছুটা চাপ সৃষ্টি করে মহমনেডান। ৭৮ মিনিটে একটি গোল শোধ করে মহমেডান। গোমেজের পাস থেকে মাকান চোথে গোল করেন। কিন্তু গোল করলেও শেষ দিকে আরও একটি গোল হজম করল মহমেডান। ৯৬ মিনিটে ডি সুজার পাস থেকে জোসেফ। ফলে ৩-১ গোলে জয় পায় মহমেডান।
হারের হ্যাটট্রিক হল মহমেডানের। ১৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরেই থাকল মহমেডান। অন্যদিকে, ১৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে থাকল হায়দরাবাদ।












Click it and Unblock the Notifications