Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এসসি ইস্টবেঙ্গলের কাছে আটকে গিয়েও আইএসএলের লিগশীর্ষে চেন্নাইয়িন এফসি

বড় হারের ধাক্কা কাটিয়ে ছন্দে ফিরতে মরিয়া এসসি ইস্টবেঙ্গল। আগের ম্যাচে ৬ গোল হজম করলেও চার গোল দিয়েছিল ম্যানুয়েল দিয়াজের দল। আজ চেন্নাইয়িন এফসির বিরুদ্ধেও দারুণ লড়াই চালিয়ে রুখে দিল লাল হলুদ। নিজেদের প্রথম দুটি ম্যাচ জেতার পর আজ এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেই সন্তুষ্ট থাকতে হলো চেন্নাইয়িন এফসিকে। ড্র করলেও লিগ তালিকার শীর্ষস্থান দখল করল চেন্নাইয়ের দলটি।

এসসি ইস্টবেঙ্গলের কাছে আটকেও আইএসএলের লিগশীর্ষে চেন্নাইয়িন

আজকের ম্যাচ নিয়ে দুই দলের পারস্পরিক মোট তিনটি সাক্ষাতই ড্র হয়ে গেল। ফর্মের বিচারে এগিয়েই ছিল চেন্নাইয়িন। প্রথমার্ধে লাল হলুদের অর্ধে তারা বেশ কিছু সুযোগও তৈরি করে ফেলেছিল। কিন্তু লাল হলুদ গোলকিপার শুভম সেন দুর্ভেদ্য হয়ে দাঁড়ান। ওডিশা এফসি ম্যাচে ৬ গোল হজমের পর এদিন শুভমের পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছে বিশেষজ্ঞদের। দু-তিনটি ভুলের কথা বাদ দিলে এসসি ইস্টবেঙ্গলের গোলকিপার বিপক্ষের অগ্রগমন রুখে দিয়েছেন অনবদ্য দক্ষতায়। তবে ড্যানিয়েল চিমা চুকউকে সেন্টার ফরওয়ার্ডে খেলানোর কৌশল কার্যকরী না হওয়ায়, লাল হলুদের আক্রমণ ধারালো হয়ে উঠতে পারেনি।

এসসি ইস্টবেঙ্গলের কাছে আটকেও আইএসএলের লিগশীর্ষে চেন্নাইয়িন

দ্বিতীয়ার্ধের শুরুতে ড্যানিয়েল গোমসের জায়গায় আদিল খানকে নামানোর পর লাল হলুদ রক্ষণকে আরও মজবুত দেখাতে থাকে। কিন্তু চারটি ম্যাচ হয়ে গেলেও গোল করার নিশ্চয়তা দিতে পারেন এমন ফুটবলার এখনও দেখা যাচ্ছে না এই দলে। বিশেষ করে ৭০ মিনিটে দারুণ সুযোগ পেয়েও ফার্স্ট টাচ ভালো না হওয়ায় বল জালে জড়াতে পারেননি চিমা। ৭৫ মিনিটে আমির দেরভিসেভিচের মাপা ফ্রি কিকে সঠিকভাবে মাথা ছোঁয়াতে না পারায় গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করেন রাজু গায়কোয়াড়। তাঁর হেড গোলকিপারের সামনে পড়ে ক্রসবারের উপর দিয়ে বেরিয়ে যায়।

চেন্নাইয়িন এফসিও ফিনিশিংয়ের সমস্যায় ভুগেছে। তবে কৃতিত্ব দিতে হবে লাল হলুদের রক্ষণকে। এদিনের ম্যাচে দুই দলের রক্ষণই জমাট ছিল। চেন্নাইয়িন গোলকিপার বিশাল কাইথকে চ্যালেঞ্জের মুখেও ফেলতে পারেননি দিয়াজের ছেলেরা। চেন্নাইয়িনের বিরুদ্ধে মাঠজুড়ে খেলে নজরকাড়া পারফরম্যান্স উপহার দিয়ে ম্যাচের সেরার পুরস্কার পেলেন হীরা মণ্ডল। তিনি বলেন, আই লিগ থেকে এসে এবারই প্রথম আইএসএল খেলছি। আমি যে এই মাপের টুর্নামেন্টে খেলার উপযুক্ত সেটারই প্রমাণ রাখতে চাই।

আজকের ম্যাচের পর ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার এক নম্বরে চলে গেল চেন্নাইয়িন এফসি। মুম্বই সিটি এফসি ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রয়েছে দুইয়ে। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ওডিশা এফসি। এটিকে মোহনবাগান ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়েই গোলপার্থক্যের জেরে রয়েছে চতুর্থ স্থানে। এসসি ইস্টবেঙ্গল উঠে এসেছে নবম স্থানে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+