এটিকে মোহনবাগানের বিরুদ্ধে আইএসএল ডার্বিতে লড়ছে এসসি ইস্টবেঙ্গল, সুবর্ণ সুযোগ নষ্ট মার্সেলোর
আইএসএলের কলকাতা ডার্বিতে কখনও জেতেনি এসসি ইস্টবেঙ্গল। গত মরশুমে দুবার এবং চলতি আইএসএলে গত ২৭ নভেম্বর এটিকে মোহনবাগান জয়লাভ করেছে। আজ ফতোরদার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে ফিরতি ডার্বি অবশ্য প্রথমার্ধে গোলশূন্য রয়েছে। এটিকে মোহনবাগান প্রচুর সুযোগ তৈরি করলেও তা প্রতিহত হয়েছে লাল হলুদ রক্ষণে। ম্যাচের সহজতম সুযোগটি নষ্ট করেছেন এসসি ইস্টবেঙ্গলের ব্রাজিলীয় স্ট্রাইকার মার্সেলো রিবেরো।

A beautiful gesture from @atkmohunbaganfc and @sc_eastbengal, as they pay tribute to the legend - 𝐋𝐚𝐭𝐞 𝐒𝐮𝐛𝐡𝐚𝐬𝐡 𝐁𝐡𝐨𝐰𝐦𝐢𝐜𝐤 🙏#ATKMBSCEB #HeroISL #LetsFootball #KolkataDerby pic.twitter.com/RhKPZopVRs
— Indian Super League (@IndSuperLeague) January 29, 2022
আজকের ম্যাচ শুরুর আগে প্রয়াত কিংবদন্তি সুভাষ ভৌমিককে শ্র্রদ্ধার্ঘ্য জানায় ময়দানের দুই প্রধান। এটিকে মোহনবাগান ও এসসি ইস্টবেঙ্গলের টিম লিস্টে সুভাষ ভৌমিকের নাম দ্বাদশ ব্যক্তি হিসেবে রাখা হয়। এসসি ইস্টবেঙ্গলের নবাগত বিদেশি সোতা যেমন এদিন প্রথম একাদশে ঠাঁই পাননি, তেমনই ফিটনেসজনিত কারণে রয় কৃষ্ণও এদিন ডাগ আউটে বসে রয়েছেন। ম্যাচের ৬ মিনিটের মাথায় হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে অঙ্কিত মুখোপাধ্যায় মাঠ ছাড়তে বাধ্য হন। তবে তাঁর পরিবর্ত হিসেবে নামা অমরজিৎ কিয়াম নজর কেড়েছেন প্রথমার্ধে। এটিকে মোহনবাগান দুই প্রান্ত থেকে আক্রমণ তৈরি করলেও অমরজিৎ-সহ লাল হলুদের রক্ষণভাগের ফুটবলাররা গোলমুখ খুলতে দেননি।
It's all square at the break.#ATKMBSCEB #HeroISL pic.twitter.com/6U0hRAvFv7
— SC East Bengal (@sc_eastbengal) January 29, 2022
হুগো বুমোস, লিস্টন কোলাসোদের যেমন এসসি ইস্টবেঙ্গলের রক্ষণভাগের ফুটবলাররা বিপজ্জনক হয়ে উঠতে দেননি, তেমনই দুর্গ সামলে আক্রমণেও যাচ্ছে লাল হলুদ। আর তাতেই উপভোগ্য হয়েছে প্রথমার্ধের খেলা। ১৫ মিনিটে নওরেম সিংয়ের শট লক্ষ্যভ্রষ্ট হয়। ১৬ মিনিটে লিস্টন কোলাসোর পা থেকে স্লাইডিং ট্যাকলে বল বিপন্মুক্ত করেন লাল হলুদ অধিনায়ক আদিল খান। ২৫ মিনিটে মার্সেলো তিরির ভুলকে কাজে লাগিয়ে গোল করার সুযোগ পেয়ে গিয়েছিলেন, বলটি শুধু তিনকাঠিতে রাখতে হতো। কিন্তু সামনে শুধু বাগান গোলরক্ষর অমরিন্দর সিংকে পেয়েও বল বাইরে মেরে বসেন তিনি। এটিই সারা ম্যাচে এখনও অবধি সহজতম সুযোগ।
A 🔝 Tackle by @adilahmedkhan08! 💯 🔥
— Indian Super League (@IndSuperLeague) January 29, 2022
Watch the #ATKMBSCEB game live on @DisneyPlusHS - https://t.co/d5zfLJHWdH and @OfficialJioTV
Live Updates: https://t.co/8C4ZI2PgOf#HeroISL #LetsFootball #KolkataDerby pic.twitter.com/2Gc8BeWHv0
দুই দল যেভাবে খেলেছে তাতে অন্তত দুই দলের হেড কোচই সন্তুষ্ট থাকবেন। খেলার যা গতিপ্রকৃতি তাতে যে কোনও দলই গোল করে দিতেও পারে। তবে পয়েন্ট তালিকার একেবারে নীচে থাকা লাল হলুদ রক্ষণ যেমন প্রথমার্ধে জমাট থাকায় সবুজ মেরুন কাঙ্ক্ষিত গোল পায়নি, তেমনই এসসি ইস্টবেঙ্গলও গোল পাওয়ার যে আক্রমণগুলি তৈরি করছে তা যথেষ্টই ইতিবাচক। প্রশংসা করতে হবে অমরজিৎ কিয়ামের। সবমিলিয়ে দ্বিতীয়ার্ধে জমজমাট খেলা দেখতে পাওয়ারই অপেক্ষা। এই ম্যাচ জিতলে লাল হলুদের যেমন সম্মান কিছুটা পুনরুদ্ধার হবে, তেমনই জিতলে পয়েন্ট তালিকার চারে চলে আসবে এটিকে মোহনবাগান।












Click it and Unblock the Notifications