আইএসএল : টাই ব্রেকারের ৪-২ গোলের ব্যবধানে গোয়াকে হারিয়ে ফাইনালে কলকাতা

সেকেন্ড লেগ সেমিফাইমাল ম্যাচে ফের মুখোমুখি হয়েছিল কলকাতা ও গোয়া। নিয়মিত সময়ে গোলশূন্যভাবেই শেষ করে দুই দল। অতিরিক্ত সময়ের ৩০ মিনিটেও ম্যাচের কোনও মীমাংসা হয়নি। এরপরে পেনাল্টি শুটআউটে গড়ায় ম্যাচের ভাগ্য। কলকাতার তরফে জসেমি, মহম্মদ রফি, জফরি ম্যাটিও এূং বরজা ফার্নান্ডেজ পেনাল্টিতে গোল বল ঢোকাতে সাফল্য পান।
অন্যদিকে গোয়ার ক্ষেত্রে অ্যান্দ্রে সানটোস-এ স্পট কিক গোল পোস্টের উপর দিয়ে বেরিয়ে যায়। হারুন আমিরি-র গোল শটও গোল পোস্টে ঢোকেনি। যদিও টোলগে ওজবে, ক্লিফোর্ড মিরান্ডা পেনাল্টিতে সাফল্য পায়। কিন্তু জয়ের জন্য তা যথেষ্ট ছিল না।
এদিনের ম্যাচের জন্য দলে দুটি পরিবর্তন আনেন আটলেটিকো দে কলকাতার কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস। অর্ণব মণ্ডল এবং বলজিৎ সাহানিকে ফের নিয়ে আসা হয়। যদিও এদিন ফিকরু টাফেরার অনুপস্থিতি ধরা পড়েছে দর্শকদের মধ্যে।












Click it and Unblock the Notifications