আইএসএল : ফার্স্ট লেগ সেমিফাইনালে কলকাতা-গোয়ার গোলশূন্য ড্র

আটলেটিকো দে কলকাতা (এটিকে)-র তিন প্রধান খেলোয়াড় অর্ণব মণ্ডল, বিশ্বজিৎ সিনহা এবং ফিকরু টেফেরার চোট বাড়তি অসুবিধায় ফেলেছিল কলকাতাকে। তবে গোয়ার ভাঙাচোড়া ডিফেন্সের সামনে কলকাতার কাছে ম্যাচ জেতার সুযোগ ছিল।
এই সিজনে প্রথম থেকেই দর্শকদের মন জয় করেছিলেন এটিকে খেলোয়াড় ফিকরু টাফেরা। কিন্তু এদিন ফিকরুর অবর্তমানে ভরসা ছিস বরজা ফার্নান্ডেজ ও গারসিয়ার উপর। কিন্তু প্রবলভাবে তাঁরা নিরাশ করেছেন।
গোয়া দলের দৃষ্টিভঙ্গি থেকে বলতে গেলে কোনওভাবে নিজেদের হার বাঁচিয়ে সন্তুষ্ট গোয়া। ১৭ ডিসেম্বর সেকেন্ড লিগ সেমিফাইনালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াল দুই দলের জন্যই। ২০ ডিসেম্বর মুম্বইয়ে ফাইনাল খেলতে গেলে পাখির চোখ করতেই হবে ১৭ ডিসেম্বর সেকেন্ড লিগ সেমিফাইনালকে।












Click it and Unblock the Notifications