EBFC vs MBSG, ISL Kolkata Derby: ইস্টবেঙ্গল-মোহনবাগান পারস্পরিক দ্বৈরথে এগিয়ে কারা? নজরে পরিসংখ্যান

EBFC vs MBSG, ISL Kolkata Derby: আইএসএলের দ্বৈরথে একবারও ইস্টবেঙ্গল (এসসি ইস্টবেঙ্গল ও ইস্টবেঙ্গল এফসি) হারাতে পারেনি মোহনবাগানকে (এটিকে মোহনবাগান ও মোহনবাগান সুপার জায়ান্ট)।

তবে সামগ্রিক পরিসংখ্যানের ভিত্তিতে পারস্পরিক দ্বৈরথে মশাল অনেকটাই এগিয়ে রয়েছে পালতোলা নৌকার চেয়ে। দুই দলের সর্বশেষ দ্বৈরথটি হয়েছে লখনউয়ে চিফ মিনিস্টার্স কাপে। যাতে টাইব্রেকারে জিতেছে সবুজ মেরুন।

EBFC vs MBSG ISL Kolkata Derby -

চলতি বছর ডুরান্ড কাপে আরজি কর কাণ্ডের আবহে বড় ম্যাচ বাতিল হয়েছিল। ফলে ১ পয়েন্ট করে পায় ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট। কলকাতা লিগে ইমামি লিগে ইস্টবেঙ্গল হারিয়ে দিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টকে। একনজরে দেখে নেওয়া যাক বিভিন্ন টুর্নামেন্টে দুই দলের দ্বৈরথের পরিসংখ্যান।

আইএসএলে এখনও পর্যন্ত ইস্ট-মোহন দ্বৈরথ হয়েছে ৮টি। যার ৭টিতে জিতেছে সবুজ মেরুন। একটি ড্র হয়। বাগানের বিরুদ্ধে লাল হলুদের গোল ৫টি, হজম করতে হয়েছে ২০টি। আই লিগে ২৫টি সাক্ষাতে সাতটিতে জিতেছে ইস্টবেঙ্গল, ১০টিতে জিতেছে মোহনবাগান, ৮টি ম্যাচ ড্র হয়েছিল।

ইস্টবেঙ্গল ক্লাব সূত্রে পাওয়া পরিসংখ্যানে, জাতীয় লিগে ২০টি বড় ম্যাচের ১০টিতে ইস্টবেঙ্গল জিতেছে। পাঁচটিতে মোহনবাগান, ৫টি ড্র। ফেডারেশন কাপে ২২টি ম্যাচে ৮টি জিতেছে ইস্টবেঙ্গল, ৮টি ড্র, মোহনবাগানের জয় ৬টিতে। আইএফএ শিল্ডে ৪১টি দ্বৈরথে লাল হলুদের জয় ২১টিতে, ৭টিতে জিতেছে মোহনবাগান, ড্র ১৩টি।

ডুরান্ড কাপে ২২টি সাক্ষাতে ৯টিতে জিতেছে ইস্টবেঙ্গল, ৮টিতে মোহনবাগান, ৫টি ম্যাচ ড্র। সুপার কাপে একমাত্র দ্বৈরথে শেষ হাসি লাল হলুদেরই। রোভার্স কাপের ১২টি সাক্ষাতে চারটি করে জিতেছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান, চারটি ম্যাচ ড্র হয়েছে।

কলকাতা লিগে ১৬২টি ডার্বিতে ৫৬টিতে জিতেছে ইস্টবেঙ্গল, ৪৭টিতে মোহনবাগান, ড্র হয়েছে ৫৯টি। অল এয়ারলাইন্স গোল্ড কাপে ১০টি বড় ম্যাচে ইস্টবেঙ্গলের জয় সাতটিতে, ২টি ড্র, ১টিতে জিতেছে মোহনবাগান। ডিসিএমে ১টি সাক্ষাতে জিতেছে ইস্টবেঙ্গল। সিসরস কাপে ২টি বড় ম্যাচের দুটিই জিতেছে মোহনবাগান।

ম্যাকডাওয়েল কাপের ২টি বড় ম্যাচের একটি করে জিতেছে দুই প্রধান। বরদলুই ট্রফিতে একমাত্র বড় ম্যাচটি জিতেছে সবুজ মেরুন। দার্জিলিং গোল্ড কাপে ৩ বার ইস্ট-মোহন দ্বৈরথ হয়েছে, ১টিতে জিতেছে ইস্টবেঙ্গল, ২টি বড় ম্যাচ ড্র হয়েছে।

ফলে বড় টুর্নামেন্টগুলির সামগ্রিক পরিসংখ্যান ধরলে, ৩৩২টি বড় ম্যাচ বা ড়ার্বির ১২৬টিতে জিতেছে ইস্টবেঙ্গল, ৯৯টিতে মোহনবাগান, ১০৭টি ড্র হয়েছে। ইস্টবেঙ্গল গোল করেছে ৩১৪টি, মোহনবাগানের গোল ২৬৭টি।

অন্যান্য টুর্নামেন্টগুলি ধরলে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ৪১টি দ্বৈরথে লাল হলুদের জয় ১১টিতে, ১০টি ড্র, ২০টিতে জিতেছে মোহনবাগান। এ ক্ষেত্রে মোহনবাগানের গোল ৪০টি, ইস্টবেঙ্গলের ২৯টি। প্রতিযোগিতামূলক টুর্নামেন্টের ৩৭৩টি বড় ম্যাচে ইস্টবেঙ্গলের জয় ১৩৭টিতে, মোহনবাগানের ১১৯টিতে, ড্র হয়েছে ১১৭টি। ইস্টবেঙ্গলের গোল ৩৪৩, মোহনবাগানের ৩০৭।

প্রদর্শনী ম্যাচের ২৬টি দ্বৈরথে ইস্টবেঙ্গলের জয় পাঁচটিতে, ড্র ১০টি, মোহনবাগান জিতেছে ১১টিতে। ফলে সমস্ত টুর্নামেন্ট, প্রদর্শনী ম্যাচ ধরলে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের দ্বৈরথ মোট হয়েছে ৩৯৯টি। যার ১৪২টিতে জিতেছে ইস্টবেঙ্গল, ১২৭টি ড্র, ১৩০টিতে মোহনবাগান জিতেছে। লখনউয়ে প্রদর্শনী ম্যাচের আগে অবধি ৩৯৮টি ম্য়াচে ইস্টবেঙ্গল ৩৫৭টি ও মোহনবাগান ৩২৩টি গোল করেছিল।

লখনউয়ে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান সুপার জায়ান্ট দ্বৈরথ ১-১ গোলে অমীমাংসিত থাকায় পেনাল্টি শ্যুটআউটে ফয়সালা হয়। গত ২ সেপ্টেম্বর কেডি সিং বাবু স্টেডিয়ামে সেই ম্যাচে শেষ অবধি টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জেতে সবুজ মেরুন। ফলে ইস্টবেঙ্গলের পরিসংখ্যান অনুযায়ী, কাল ৪০০তম ইস্ট-মোহন ডার্বি হতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+