ISL: লিগ শিল্ড জিতেই পরের লক্ষ্য স্থির, মোহনবাগান এসজির সাফল্যের নেপথ্যে আছে কোন কারণগুলি?
ওডিশা এফসিকে হারিয়ে মোহনবাগান এসজি টানা দ্বিতীয়বার আইএসএলের লিগ শিল্ড জিতে নিয়েছে। রবিবার ঘরের মাঠে ওডিশা এফসিকে হারিয়ে দিয়ে ৫২ পয়েন্টে পৌঁছে গিয়েছে মোলিনা ব্রিগেড। এরফলে লিগ শিল্ড নিশ্চিত করে ফেলেছে সবুজ মেরুন।
লিগ শিল্ড নিশ্চিত করার পরও থেমে থাকতে মোলিনা ব্রিগেড। তারা পরবর্তী লক্ষ্য স্থির করে ফেলেছেন। একই সঙ্গে বিগত কয়েক মরশুম ধরেই ধারাবাহিকভাবে সাফল্য পেয়ে আসছে পাল তোলা নৌকার দল। এই সাফল্যের নেপথের রয়েছে কোন কারণগুলি, সেগুলি তুলে ধরা হলো এই প্রতিবেদনে।

গত মরশুমেও লিগ শিল্ড জিতেছিল মোহনবাগান এসজি। কিন্তু গতবার আইএসএল ট্রফি অধরাই থাকে সবুজ মেরুনের। এবার প্রথম লক্ষ্য পূরণ হওয়ার পর আইএসএল ট্রফিতে ফোকাস করছে হোসে মোলিনার দল। রবিবার লিগ শিল্ড নিশ্চিত করার পরে গোটা দল উল্লাসে মাতেন। একইসঙ্গে দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ফুটবলারদের সঙ্গে আনন্দ উৎসবে যোগ দেন।
এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জীব গোয়েঙ্কা বলেছেন, এটা পুরো দলের কৃতিত্ব এখানে কোচ থেকে ফুটবলার সবাই এক সূত্রে একই লক্ষ্য নিয়ে কাজ করেছেন। আগামী দিনে সবাইকে পাশে নিয়ে আমরা আরও ট্রফি জিততে চাই। এই নিয়ে তিনটি খেতাব আইএসএলে জিতল সবুজ মেরুন ব্রিগেড। এর আগে আইএসএল ট্রফি, গতবার লিগ শিল্ড এবার ফের একবার লিগ শিল্ড ঘরে তুলল মোহনবাগান এসজি।এই তিনটি খেতাবের মধ্যে কোনটি স্পেশাল সেটা অবশ্যই প্রকাশ করেননি সঞ্জীব গোয়েঙ্কা। তিনি বলেছেন আমাদের কাছে প্রত্যেকটা খেতাবই অত্যন্ত স্পেশাল।
মনরশুমের শুরুতে ডুরান্ড কাপের ফাইনালে হারতে হয়েছিল। কিন্তু তারপরে আইএসএল-র সূচনা টা ভালো হয়নি। এর ফলে সমালোচনার মুখে পড়তে হয়েছিল মোহনবাগান এসজিকে। কিন্তু সব সমালোচনার জবাব দিলেন শুভাশিস বোস জেমি ম্যাকলারেনরা।
মোহনবাগান এসজির সাফল্যের নেপথের যে কারণগুলি উঠে আসছে তা হল বিগত কয়েক মরশুম ধরেই মূল দলটি ধরে রেখেছে মোহনবাগান এসজি টিম ম্যানেজমেন্ট। মনবীর, লিস্টন, আশিস রাই, আশিক, সহ ১১ ভারতীয় ফুটবলার দলে আছেন। ভারতীয় স্কোয়াডে কোন বদল ঘটানো হয়নি। একইসঙ্গে এই মরশুম শুরুর আগে যুক্ত করা হয় অস্ট্রেলিয়ান তারকা জেমি ম্যাকলারিনকে। যিনি অস্ট্রেলিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতা। জেমির আগমন বাগানে আক্রমণ ভাগকে আরও শক্তিশালী করে।
একইসঙ্গে ক্লাব এবং কোম্পানির সঙ্গে সম্পর্ক এই সাফল্যের অন্যতম রসায়ন। কারণ অন্য অনেক ক্লাবেই ক্লাব এবং ইনভেস্টারদের মধ্যে মাঝেমধ্যেই সংঘাত তৈরি হয়। কিন্তু মোহনবাগান এসজিত তে সেটা হয় না। ভালো সম্পর্ক বজায় রেখে উভয়ে কাজ করেন। তৃতীয় অবশ্যই পরিবেশ। দলের সাফল্যের জন্য একটা সুস্থ স্বাভাবিক সাজঘর এবং সুন্দর পরিবেশ অত্যন্ত প্রয়োজন সেটা মোহনবাগান এসজি দলে রয়েছে ।
এই দলে একাধিক তারকা ফুটবলার রয়েছেন। কিন্তু কারো সঙ্গেই অন্যের ইগোর কোন সমস্যা নেই। এমনকি অনেক তারকা রিজার্ভ বেঞ্চে বসেও থেকেছেন বহু ম্যাচেও তাও দলের কম্বিনেশনে জন্য কোনভাবেই কোনদিন উষ্ণপ্রকাশ করেন নি। শুধু দল ভালো গঠন করলেই হবে না একই সঙ্গে শক্তিশালী হতে হবে রিজার্ভ বেঞ্চকেও মোহনবাগান এসজি দলে এটাও একটা সাফল্যের বড় কারণ বিগত কয়েক মরশুম ধরেই দল যেমন ভালো গঠন হয়েছে তেমনি রিজার্ভ ব্যাংক অত্যন্ত শক্তিশালী করেছে ম্যানেজমেন্ট।
এই মরশুমে যখনই প্রয়োজন পড়েছে তখনই দিব্যেন্দু বিশ্বাস, অভিষেক সূর্যবংশীর মত তরুণ ফুটবলাররা দলের প্রয়োজনে মাঠে নেমেছেন নিজেদের সেরাটা দিয়ে সাহায্য করেছেন দলকে। এই মরশুমে যুবভারতীতে এখনও পর্যন্ত দশটি ম্যাচ খেলেছে মোহনবাগানে এসজি। এর মধ্যে নটি ম্যাচে জিতেছে মোলিনা ব্রিগেড অর্থাৎ ঘরের মাঠে খেলার সুবিধাকে তারা পুরো মাত্রায় কাজে লাগিয়েছে।
মরশুমের শুরুতেই আনোয়ার আলিকে নিয়ে অনেক বিতর্ক হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত আনোয়ারের অভাব বুঝতেই দিলেন না শুভাশিস-আশিসরা। টিম গেমই বাগানের সাফল্যের মূল কারণ। লিগ শিল্ডের পর এবার শুভাশিসদের মিশন আইএসএল ট্রফি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications