ISL Derby: ছয় মাসের মধ্যে দ্বিতীয়বার ডার্বি নিয়ে জটিলতা! বড় ম্যাচের অনিশ্চয়তা নিয়ে মুখ খুললেন কল্যাণ চৌবে

নতুন বছরের শুরুতেই ডার্বি নিয়ে জটিলতা। ১১ জানুয়ারি আইএসএলে মোহনবাগান এসজি এবং ইস্টবেঙ্গলের মধ্যে বড় ম্যাচ আছে। কিন্তু ঔ সময় গঙ্গাসাগর মেলা চলবে। ফলে বড় ম্যাচের নিরাপত্তা প্রদান করা সম্ভব নয়। এই নিয়ে ডার্বির আয়োজক মোহনবাগান এসজিকে চিঠি দিয়েছে বিধাননগর পুলিশ কমিশনাররেট। এবার ডার্বি জটিলতা নিয়ে মুখ খুললেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে।

গত অগাস্ট মাসে আরজি কাণ্ডের সময় নিরাপত্তা ইস্যুতে ভেস্তে যায় ডুরান্ড কাপের ডার্বি ম্যাচ। এবার ফের একবার বাঙালির গর্বের বড় ম্যাচ নিয়ে জটিলতা। ছয় মাসের ব্যবধানে দুটি ডার্বি ঘিরে এমন জটিলতা যে কলকাতা ফুটবলের জন্য ভালো বিজ্ঞাপণ নয় সেই কথা মনে করিয়ে দিলেন কল্যাণ চৌবে।

সংবাদ সংস্থা এএনআইকে ফেডারেশন সভাপতি বলেছেন, ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের ম্যাচটি বিশ্বের সেরা পাঁচটি ডার্বির একটি। আন্তর্জাতিক ফুটবল ম্যাচের জন্য ডিজিটাল এবং টেলিভিশন দর্শক সংখ্যা সর্বাধিক ভারত থেকে যায়। কলকাতা পুলিশের দক্ষতা নিয়ে কারও সন্দেহ নেই। । কিন্তু, ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ ৫-৬ মাস আগে স্থগিত করা হয়েছিল , এবার আবার একই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এটা খুবই দুর্ভাগ্যজনক।

এখানেই থেমে না থেকে কল্যাণ চৌবে আরও বলেন, কলকাতা পুলিশ খুবই দক্ষতার সঙ্গে কাজ করেন। দুর্গাপূজার সময় ভিড় সামলানোর ক্ষেত্রে তাদের দক্ষতার পরিচয় আমরা পেয়েছি। আমি আশা করি কলকাতা পুলিশ ম্যাচটি সহজতর করবে। অন্যথায়, ছয় মাসে দুবার ডার্বি ম্যাচ স্থগিত হয়ে গেলে বাংলার ভাবমূর্তি নষ্ট হবে এবং ফুটবল এও ফুটবল খেলোয়াড়দেরও ক্ষতি করবে।

১১ জানুয়ারি ডার্বির দিনে গঙ্গাসাগরে মেলা চলবে। কলকাতা এবং বিধাননগর থেকে প্রচুর নিরাপত্তাকর্মীকে সেখানে ডিউটি করতে পাঠানো হয়। কলকাতার বাবুঘাট বিরাট সংখ্যায় সাধু সন্তদের আগমন ঘটে। একটি মেলাও বসে বাবুঘাট অঞ্চলে। সেই জন্য শুধু কলকাতা পুলিশ নয় পাশের বিধাননগর কমিশনাররেট থেকেও প্রচুর সংখ্যায় নিরাপত্তা কর্মীকে এই মেলার জন্য নিয়োগ করতে হয়। ফলে বিধাননগর পুলিশ কমিশনারেটে পর্যাপ্ত সংখ্যায় পুলিশ থাকবে না।

মোহনবাগান এসজিকে পিছনোর জন্য আবেদন জানাতে হবে, নাহলে ম্যাচ চলে যেতে পারে ভিনরাজ্যে। ম্যাচের আয়োজক মোহনবাগান এসজি ডার্বি কলকাতাতেই আয়োজনের চেষ্টা চালাচ্ছে । সেক্ষেত্রে ম্যাচের দিন পরিবর্তনই একমাত্র পথ হতে পারে। এফএসডিএলের সঙ্গে কথা বলেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+