ISL: গোয়ার বিরুদ্ধে জিতল জামশেদপুর, পয়েন্ট তালিকায় মোহনবাগান এসজির পরেই খালিদ জামিলের দল

রবিবার আইএসএলের ম্যাচে ঘরের মাঠে জামশেদপুর এফসি মুখোমুখি হয়েছিল এফসি গোয়ার। এই ম্যাচে ৩-১ গোলে জয় পেল জামশেদপুর। এই জয়ের ফলে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলো ইস্পাত নগরীর দল। অন্যদিকে তিন নম্বরে নেমে গেল গোয়া।

লিগ শিল্ড জয়ের দৌড়ে অনেকটাই এগিয়ে আছে মোহনবাগান এসজি। সবুজ মেরুনের এখন নিকটতম প্রতিদ্বন্দ্বী হলো জামশেদপুর। তারা ৯ পয়েন্টে পিছিয়ে আছে। যদিও জামশেদপুর একটি ম্যাচ কম খেলেছে। এই ম্যাচের শুরু থেকেই দাপটে সঙ্গে পারফরম্যান্স করতে থাকে খালিদ জামিলের দল।

৩৪ মিনিটে প্রথম গোলটি করলেন ক্রিকোভিচ। এরপর জেভিয়ার সিভারিও ৩৭ মিনিটে জামশেদপু কে দ্বিতীয় গোলের লিড দিলেন। তবে প্রথমার্ধের খেলা শেষ হওয়ার আগেই ব্যবধান কমালো গোয়া। আয়ুশ ছেত্রী গোল করলেন গোয়ার হয়ে। মনে করা হয়েছিল দ্বিতীয়ার্ধে আরও দাপটের সঙ্গে পারফরম্যান্স করবে গোয়া। কিন্তু সেটা হলো না।

৬৮ মিনিটে জামশেদপুরে জয় নিশ্চিত করলেন সিভারিও। তিনি নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করলেন। এরপর অবশ্য বাকিটা সময় কোন দলই গোল করতে পারেনি। গোয়ার বিরুদ্ধে জয়ের ফলে ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে ২ নম্বরে এখন জামশেদপুর। অন্যদিকে এই ম্যাচ হেরে ১৮ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে গোয়া। অন্যদিকে ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে সবার উপরে মোহনবাগান এসজি।

এদিকে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করলেন ইস্টবেঙ্গলের দুই কর্তা সৈকত গাঙ্গুলি এবং দেবব্রত সরকার । আইএসএলের রেফারিং নিয়ে এআইএফএফ ও রেফারিং অ্যাসোসিয়েশনের কাছে বারবার অভিযোগ জানালেও কোনও সুরাহা হয়নি। এর বিচার চেয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপের আবেদন করেছিল লাল হলুদ।রবিবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর মনসুখ মাণ্ডব্যের সঙ্গে দেখা করে নিজেদের বক্তব্য পেশ করেন লাল হলুদের কর্তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+