আইএসএলের ঢাকে কাঠি, জোর ফুটবল যজ্ঞে মেতে উঠতে তৈরি ফ্যানরা

শুক্রবার থেকে শুরু আইএসএল। কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে অভিযান শুরু করবে এটিকে। বাকি দলরাও তৈরি 

চতুর্থ মরশুমের আইএসএলের প্রস্তুতি তুঙ্গে। এবার আইএসএল আরও বড়। যোগ দিয়েছে নতুন দুটি দল বেঙ্গালুরু এফসি ও জামসেদপুর এফ সি। ম্যাচের সংখ্যাও বেশি পাশাপাশি এবার আইএসএল হবে প্রায় চারমাস ধরে।

আইএসএলের দামামা

আইএসএলের দামামা

জোর ঝকমকে আইএসএল। আইএসএল ট্রফি তিন বারের মধ্যে দু'বারই জিতেছে এটিকে। এবারও এই ট্রফি জয়ের লক্ষ্যে সেরাটা দেবে সব দলই।

এটিকে-র চ্যালেঞ্জ

এটিকে-র চ্যালেঞ্জ

এটিকে তে অন্যান্যবারের মতই এবারও মরশুম শুরুর আগেই চোটের ধাক্কা। তবে কোচ শেরিংহ্যাম জানিয়েছেন রবি কিনের মত তারকা ছিটকে গেলেও দলের বিশেষ অসুবিধা হবে না।

 জনের ভাবনা

জনের ভাবনা

জন আব্রাহামের দল নর্থ ইস্ট ইউনাইটেড। এই দল লড়াই চালালেও সেভাবে আইএসএলে বড় কিছু করে উঠতে পারেনি। তবে এবার দলের কর্ণধার ফুটবলারদের আবেদন জানিয়েছেন, প্লে অফের যোগ্যতা অর্জন করতে।

মেহতাবের স্বপ্ন

মেহতাবের স্বপ্ন

মেহতাব হোসেনের ইস্টবেঙ্গলের জার্সি গায়ে আই লিগ জেতা হয় নি। এবার তাঁর ইচ্ছা নতুন দল জামসেদপুর এফ সি-র হয়ে আইএসএল জয় করা।

দিল্লি ডায়নোমসের বার্তা

দিল্লি ডায়নোমসের বার্তা

ভারতে ফুটবলকে জনপ্রিয় করতে তাদের বার্তা ফুটবলেও বড় আইকন দরকার। তাই তাঁরা বলেছেন 'বিরাট কোহলি'-র মত ব্যক্তিত্বই ভারতকে এগিয়ে নিয়ে যেতে পারেন।

বড় মঞ্চ এই ফুটবল যজ্ঞ

বড় মঞ্চ এই ফুটবল যজ্ঞ

এই ফুটবল যজ্ঞ যা প্রায় চার মাস ধরে চলবে। তাই দেশি-বিদেশি ফুটবলাররা নিজেদের সেরাটা দিতে নামবেন। ফলে লক্ষ্য হবে ট্রফি জেতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+