ISL: হায়দরাবাদের বিরুদ্ধে আটকে গেল বেঙ্গালুরু এফসি, কতটা সুবিধা হল মোহনবাগান এসজির?
সাপ লুডোর আইএসএলে জমজমাট লিগের লড়াই। টানা দ্বিতীয়বার লিগ শিল্ড জয়ের দিকেই এগোচ্ছে মোহনবাগান এসজি। সবুজ মেরুনকে আরও সুবিধা করে দিল হায়দরাবাদ এফসি। মহমেডানের কাছে হারের পর এবার লিগের লাস্ট বয় হায়দরাবাদের বিরুদ্ধেও আটকে গেল বেঙ্গালুরু এফসি। তবে জামশেদপুর এফসিকে সরিয়ে ফের দ্বিতীয় স্থানে উঠে এলেন দ্বিতীয় স্থানে।
শনিবার আইএসএলে ছিল দুই দক্ষিণী দলের লড়াই। ঘরের মাঠে ৪-২-৩-১ ছকে খেলতে শুরু করে হায়দরাবাদ এফসি। অন্যদিকে আক্রমণভাগকে শক্তিশালী করে ৪-৩-৩ ছকে খেলতে শুরু করে বেঙ্গালুরু এফসি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ এবংব পাল্টা আক্রমণ চলতে থাকে।

কিন্তু ম্যাচের শুরুতেই ২০ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন সুনীল ছেত্রী। কিন্তু অফ সাইডের ফাঁদে জড়িয়ে পড়েন সুনীল ছেত্রী। না হলে গোলের দেখা পেতেই পারত বেঙ্গালুরু এফসি। ২১ মিনিটে গোল করে এগিয়ে যায় হায়দরাবাদ এফসি।অ্যালানের ফ্রি কিক থেকে বল পান রামলুনচুঙ্গা। সেখান থেকে হেডে বেঙ্গালুরুর গোলে বল প্রবেশ করান দেবেন্দ্র। ফলে ১-০ গোলে এগিয়ে গেল নিজামের শহরের দল।
গোল করার পর পরই আরও উজ্জীবিত হয়ে হয়ে হায়দারবাদ এফসি। এই ম্যাচে বেঙ্গালুরুকে বেশ চাপে রাখে হায়দরাবাদ এফসি। প্রথমার্ধ খেলার শেষে ১-০ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে হায়দরাবাদ।
দ্বিতীয়ার্ধে গোলের লক্ষ্যে মরিয়া প্রয়াস বজায় রাখে বেঙ্গালুরু। কিন্তু ঘরের মাঠে যত সময় যায় ততই নিজেদের ডিফেন্সকে শক্তিশালীা করে নেয় হায়দরাবাদ। গোলের লক্ষ্যে একাধিক পরিবর্তনও করে বেঙ্গালুরু এফসি। অবশেষে ৭৮ মিনিটে গোল করে সমতা ফেরালেন সেই সুনীল ছেত্রী। উইলিয়ামসের পাস থেকে গোল করলেন সুনীল। এরপর দুই দল একাধিক সুযোগ পেলেও গোল আসেনি। ফলে ১-১ গোলেই ম্যাচ সমাপ্ত হয়।
এই ম্যাচের পর ১৬ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ২ নম্বরে উঠে এল বেঙ্গালুরু। অন্যদিকে ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মোহনবাগান এসজি। এরফলে বেঙ্গালুরুর সঙ্গে ৮ পয়েন্টের পার্থক্য থাকল মোহনবাগান এসজির।












Click it and Unblock the Notifications