ISL Final: আইএসএল ফাইনালে আমন্ত্রিত নন মন্ত্রী অরূপ! কল্যাণ চৌবেকে নিশানা কুণালের
ISL Final: আজ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ফাইনালে মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট ও বেঙ্গালুরু এফসি। তার আগে শুরু আমন্ত্রণ বিতর্ক!
গোটা ঘটনায় লেগেছে রাজনৈতিক রং। এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবেকে নিশানা করেছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ।

যে যুবভারতীতে খেলা হচ্ছে সেটা রাজ্য সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের অধীনস্থ। যে দফতরের বিভাগীয় মন্ত্রী অরূপ বিশ্বাস। রাজ্যের সেই ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রীকেই আমন্ত্রণ জানানো হয়নি আইএসএল ফাইনালে উপস্থিত থাকার জন্য।
কুণাল ঘোষ এক্স হ্যান্ডলে লিখেছেন, "যুবভারতীতে আজ ফুটবলের মহাযজ্ঞ। এফএসডিএল রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে আমন্ত্রণ করেনি। এটা রাজনৈতিক কারণে, এআইএফএফের বিজেপি সভাপতি কল্যাণ চৌবের অঙ্গুলি হেলনে। বাংলার বুকে ফাইনাল, কেন ক্রীড়ামন্ত্রীকে বলা হবে না?
আরেকটি আক্ষেপ, খেলবে ভারতসেরা মোহনবাগান, তাদের তরফেও ক্রীড়ামন্ত্রীকে আনুষ্ঠানিক আমন্ত্রণ করা হয়নি। ফলে তিনি মাঠে যাচ্ছেন না। ক্লাব সহ সভাপতি হিসেবে এই খবর পেয়ে খারাপ লেগেছে, মন্ত্রীকে দুঃখপ্রকাশ করেছি। ঘরোয়া ফোন আর আনুষ্ঠানিক সসম্মান আমন্ত্রণ এক নয় বুঝি। মন্ত্রীর পদমর্যাদায় তো নয়ই। তাঁর সিদ্ধান্ত বদল হচ্ছে না।
সচিবকে জানাচ্ছি। এই আনুষ্ঠানিক সৌজন্যটা ক্লাবের দেখানো উচিত ছিল। যাঁরা আমন্ত্রণ বা টিকিটের বিষয়টি দেখছিলেন, একটা ফাঁক থেকে গিয়েছে।"
যুবভারতীতে আজ ফুটবলের মহাযজ্ঞ।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) April 12, 2025
এফএসডিএল রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে আমন্ত্রণ করেনি। এটা রাজনৈতিক কারণে, এআইএফএফের বিজেপি সভাপতি কল্যাণ চৌবের অঙ্গুলি হেলনে। বাংলার বুকে ফাইনাল, কেন ক্রীড়ামন্ত্রীকে বলা হবে না?
আরেকটি আক্ষেপ, খেলবে ভারতসেরা মোহনবাগান, তাদের তরফেও…
মোহনবাগান সুপার জায়ান্টের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। যিনি আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ঘনিষ্ঠ শিল্পপতিদের অন্যতম। ফলে গোটা বিষয়টি অন্য মাত্রা পেয়েছে। ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার একটি সংবাদমাধ্যমে বলেছেন, ক্রীড়ামন্ত্রীকে অবশ্যই আমন্ত্রণ জানানো উচিত ছিল। বিশেষ করে বর্তমান ক্রীড়ামন্ত্রী যেভাবে সব খেলার পাশে থাকেন। খেলার সঙ্গে জড়িতরা সব সময় তাঁর সহযোগিতা পান।
মোহনবাগান সুপার জায়ান্ট বা মোহনবাগানের তরফেও এই নিয়ে কোনও বিবৃতি এই প্রতিবেদন লেখা অবধি দেওয়া হয়নি। ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবেকে ফোন করে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়ার চেষ্টা করা হয়েছিল ওয়ানইন্ডিয়ার তরফে। তিনি ফোন ধরেননি।
যুবভারতীতে আজ অবশেষে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে আমন্ত্রণ করল এফএসডিএল। আমার টুইটের প্রতিবাদের পর। বিষয়টি মোহনবাগান সচিব দেবাশিস দত্তকেও তখনই জানাই। সচিব ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কথা বলেন। এফএসডিএলের উপর চাপ সৃষ্টি করেন। তারপর তাঁরা আজ দুপুরে ক্রীড়ামন্ত্রীকে ইমেল পাঠিয়ে… pic.twitter.com/6DtRmO0paV
— Kunal Ghosh (@KunalGhoshAgain) April 12, 2025
এরপর এক্স হ্যান্ডলে আরও একটি পোস্টে কুণাল লেখেন, "যুবভারতীতে আজ অবশেষে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে আমন্ত্রণ করল এফএসডিএল। আমার টুইটের প্রতিবাদের পর। বিষয়টি মোহনবাগান সচিব দেবাশিস দত্তকেও তখনই জানাই। সচিব ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কথা বলেন। এফএসডিএলের উপর চাপ সৃষ্টি করেন। তারপর তাঁরা আজ দুপুরে ক্রীড়ামন্ত্রীকে ইমেল পাঠিয়ে আমন্ত্রণ করেন। যদিও এই বিলম্বিত আমন্ত্রণ অতীব অন্যায়ের।
মোহনবাগান সচিব জানান তাঁর ধারণা ছিল এফএসডিএল আগেই ক্রীড়ামন্ত্রীকে আমন্ত্রণ করেছে। মাননীয় মন্ত্রীকে মোহনবাগান আবার অনুরোধ করছে যুবভারতীতে যাওয়ার জন্য। ( ক্লাবে এসেছি। এসংক্রান্ত জরুরি আলোচনার পর সচিব স্টু, টোস্ট খাওয়ালেন। রাতের জয়ের আগাম সেলিব্রেশন শুরু। জয় মোহনবাগান।)"












Click it and Unblock the Notifications