পেত্রাতোসের জোড়া গোলে আইএসএল ফাইনাল গড়াল অতিরিক্ত সময়ে, বেঙ্গালুরুর গোলদাতা সুনীল ও কৃষ্ণ

আইএসএল ফাইনাল গড়াল অতিরিক্ত সময়ে। ফতোরদার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি ম্যাচ প্রথমার্ধে ছিল ১-১ । দিমিত্রি পেত্রাতোসের পেনাল্টি থেকে করা গোলে বাগান প্রথমে এগিয়ে যায়। বিরতির আগে সুনীল ছেত্রী পেনাল্টি থেকেই সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে রয় কৃষ্ণর গোলে এগিয়ে যায় বেঙ্গালুরু এফসি। কিন্তু ফের পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান পেত্রাতোস।

পেত্রাতোসের জোড়া গোলে আইএসএল ফাইনাল গড়াল অতিরিক্ত সময়ে

(ছবি- এফএসডিএল)

এদিনের ম্যাচে শুরুর দিকে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে এগিয়েই ছিল বাগান শিবির। ৪ মিনিটে চোট পেয়ে শিব নারায়ণন মাঠ ছাড়েন। তাঁর পরিবর্ত হিসেবে নামেন সুনীল ছেত্রী। দিমিত্রি পেত্রাতোসের কর্নারে শুভাশিস বোস হেড দিলে বল গিয়ে লাগে এটিকে মোহনবাগানেরই প্রাক্তনী রয় কৃষ্ণর হাতে। ১৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সবুজ মেরুনকে এগিয়ে দেন পেত্রাতোস। গোল্ডেন গ্লাভজয়ী বাগানের গোলরক্ষক বিশাল কাইথের দারুণ কয়েকটি সেভ বেঙ্গালুরুতে সমতা ফেরাতে দেয়নি।

বিরতির ঠিক আগে পেনাল্টি পায় বেঙ্গালুরু এফসি। এবার সেই শুভাশিস বোস অবৈধভাবে বাধা দেন রয় কৃষ্ণকে। পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান সুনীল ছেত্রী। বিরতির পর গ্ল্যান মার্টিন্সের জায়গায় লালরিনলিয়ানা হামতেকে নামান বাগান কোচ হুয়ান ফেরান্দো। আলেকজান্ডার জোভানোভিচকে তুলে পাবলো পিরেজকে নামায় বেঙ্গালুরু এফসি। দুই কোচই পরিবর্তন এনে ডেডলক ভাঙতে চাইছিলেন। ৫৪ মিনিটে আশিক কুরুনিয়ানকে তুলে নিয়ে লিস্টন কোলাসোকে নামানোর পর আক্রমণ দানা বাঁধতে থাকে বাগানের।

এটিকে মোহনবাগান বেশ কয়েকটি ভালো সুযোগ পেয়েছিল। কিন্তু গোলটা আসছিল না। কোলাসোর শট বেঙ্গালুরুর গোলকিপার প্রতিহত করলেও ফিরতি বল গিয়েছিল পেত্রাতোসের পায়ে। কিন্তু তিনি বল গোলে রাখতে পারেননি। ৭৮ মিনিটে রোশন নওরেমের কর্নারে মাথা ছুঁইয়ে ডিফেন্ডার কার্ল ম্যাকহিউয়ের নাগাল এড়িয়ে বল জালে জড়িয়ে দেন রয় কৃষ্ণ। যদিও এর মিনিট পাঁচেকের মধ্যেই পেনাল্টি পায় এটিকে মোহনবাগান। এ ক্ষেত্রে কিয়ান নাসিরিকে বক্সের মধ্যে অবৈধভাবে ফেলে দেন পাবলো পিরেজ। শুভাশিসের পরিবর্ত হিসেবে তার একটু আগেই নেমেছিলেন কিয়ান। ম্যাকহিউকে তুলে নিয়ে গ্যালেগোকে নামান ফেরান্দো। ৮৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান পেত্রাতোস। ম্যাচের শেষ লগ্নে দুই দলই জয়সূচক গোল পেতে মরিয়া ছিল। কিন্তু গোলমুখ না খোলায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। একস্ট্রা টাইমে কোনও দলই আর গোল করতে পারেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+