আইএসএল ফাইনালে এটিকে মোহনবাগান-বেঙ্গালুরু এফসি প্রথমার্ধে ১-১, দুটি গোল পেনাল্টি থেকে

আইএসএল খেতাব কি প্রথমবারের জন্য জিততে চলেছে এটিকে মোহনবাগান? তা স্পষ্ট হয়ে যাবে আর এক ঘণ্টার মধ্যেই। ফতোরদার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ হুয়ান ফেরান্দোর প্রশিক্ষণাধীন সবুজ মেরুন মুখোমুখি হয়েছে বেঙ্গালুরু এফসির। দিমিত্রি পেত্রাতোসের গোলে প্রথমার্ধে এটিকে মোহনবাগান এগিয়ে গেলেও বিরতির আগে সুনীল ছেত্রী পেনাল্টি থেকে গোল করেই সমতা ফেরান।

প্রথমার্ধে খেলার ফল ১-১

প্রথমার্ধে খেলার ফল ১-১

গোলকিপার বিশাল কাইথের সঙ্গে আশিস রাই, অধিনায়ক প্রীতম কোটাল, স্লাভকো ডামজানোভিচ, শুভাশিস বোস, কার্ল ম্যাকহিউ, গ্ল্যান মার্টিন্স, হুগো বুমোস, আশিস কুরুনিয়ান, মনবীর সিং ও দিমিত্রি পেত্রাতোসকে রেখে প্রথম একাদশ সাজান ফেরান্দো। বেঙ্গালুরু এফসি শুরু থেকে নামায়নি সুনীল ছেত্রীকে। বেঙ্গালুরু এফসি শুরু করে ৩-৫-২ কম্বিনেশনে। এটিকে মোহনবাগান ৪-২-৩-১ কম্বিনেশনে খেলতে থাকে। কার্ল ম্যাকহিউয়ের কনুইয়ে আঘাত পেয়ে ৪ মিনিটের মাথায় মাঠ ছাড়েন শিবা নারায়ণন।

দ্রুত কৌশল বদল বেঙ্গালুরুর

দ্রুত কৌশল বদল বেঙ্গালুরুর

নারায়ণনের পরিবর্ত হিসেবে মাঠে নামেন সুনীল ছেত্রী। ১০ মিনিটে হাভিয়ের হান্দান্দেজের বাইসাইকেল কিকের প্রয়াস বিপন্মুক্ত করেন শুভাশিস বোস। এর কয়েক মিনিট পরেই পেনাল্টি পায় এটিকে মোহনবাগান। বাঁ প্রান্ত থেকে পেত্রাতোস কর্নার ভাসিয়েছিলেন। যা থেকে হেড করেন শুভাশিস। কিন্তু বল লাগে রয় কৃষ্ণর হাতে। এটিকে মোহনবাগান হ্যান্ডবলের দাবি জানালে পেনাল্টি দেন রেফারি।

পেতাত্রোসের পেনাল্টি থেকে গোল

পেতাত্রোসের পেনাল্টি থেকে গোল

১৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সবুজ মেরুনকে এগিয়ে দেন পেত্রাতোস। এটিকে মোহনবাগানের রক্ষণ এদিন ছিল জমাট। ২৫ মিনিটে সোনার গ্লাভ জেতা বিশাল কাইথ অনবদ্য একটি সেভ করেন। হার্নান্দেজ বিপক্ষের ওয়াল থাকা সত্ত্বেও ফ্রি কিক থেকে গোলমুখী শট করেছিলেন, যা বাঁচান বিশাল। কর্নার পায় বেঙ্গালুরু এফসি। হার্নান্দেজের কর্নারে মাথা ছোঁয়ালেও বল তিন কাঠিতে রাখতে পারেননি সন্দেশ ঝিঙ্গন। এক গোলে পিছিয়ে পড়ার পর গোল পেতে মরিয়া হয়ে ওঠে বেঙ্গালুরু। রেফারির বেশ কিছু সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে তর্কাতর্কিতেও জড়িয়ে পড়েন বেঙ্গালুরুর ফুটবলাররা।

বিরতির আগে সুনীল সমতা ফেরালেন

বিরতির আগে সুনীল সমতা ফেরালেন

রোশন নওরেম, সুনীল ছেত্রীকে হলুদ কার্ড দেখতে হয়। বিশাল কাইথ কয়েকটি ভালো সেভ করায় গোল পেতে বেঙ্গালুরুকে অপেক্ষা করতে হয় প্রথমার্ধে ইনজুরি টাইম অবধি। শুভাশিস বোস অবৈধভাবে রয় কৃষ্ণকে বাধা দিলে পেনাল্টি পায় বেঙ্গালুরু। ঠাণ্ডা মাথায় গোল করে সমতা ফেরান অভিজ্ঞ সুনীল ছেত্রী। সুনীল বেশি না দৌড়ে যেভাবে বল প্লেস করেন তা আঁচই করতে পারেননি বিশাল। এদিন খেলা দেখতে মাঠে রয়েছেন বাংলার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

(ছবি- এফএসডিএল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+