জয়ের প্রত্যয়ে লুসিওকে আবারও দলে নিল এফসি গোয়া
পানাজি, ৩ সেপ্টেম্বর : ইন্ডিয়ান সুপার লিগের (ISL)এর যুদ্ধ এখনও শুরু হতে এখনও অনেকটাই সময় বাকি রয়েছে । এর মধ্যেই ইন্ডিয়ান সুপার লিগে অংশগ্রহণকারী প্রতিটি দল তাদের নিজের খেলোয়ার নির্বাচনের কাজ সম্পূর্ণ করে নিতে চাইছে।
এফসি গোয়া দল এবারেও ডিফেন্ডার লুসিওকে তাদের দলে নিলেন। এফসি গোয়া দলের কোচ জিকো এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে। জিকোর মতে লুসিও বরাবরই ভালো খেলে। তাই এবারের লিগেও লুসিও ভালো খেলবে বলে মনে করছেন কোচ জিকো।

ব্রাজিলের জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে লুসিওর। এখনও পর্যন্ত ১০৫ বার তিনি ব্রাজিলের হয়ে মাঠে নেমেছেন। ২০১৫তেও এই খেলোয়ার এফসি গোয়া দলের হয়ে খেলতে নেমেছিলেন। ইউরোপ এবং দক্ষিণ আমেরিকার খেলার অভিজ্ঞতা থাকার জন্য কোচ জিকো এই খোলোয়ারকে একটু বেশিই ভরসা করেন।
এদিন সাংবাদিকদের লুসিও জানান, আবারও এফসি গোয়া দলে খোলার সুযোগ পেয়ে তিনি বেশ খুশি হয়েছেন। বলা ভালো তার দলের প্রত্যেক সদস্যই মনে করেন ফাইনাল পর্যন্ত পৌঁছাতে লুসিওর অভিজ্ঞতা তাদের কাজে লাগবে। লুসিও প্রত্যয়ের সঙ্গে জানান, "আমি মাঠে আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব যাতে আমরা ফাইনাল পর্যন্ত যেতে পারি"।












Click it and Unblock the Notifications