ISL: বার পুজোর আগেই মোহনবাগান সমর্থকদের জন্য খুশির খবর, সুপার কাপেও সুবিধা পাবেন শুভাশিসরা?
আগামী মঙ্গলবার ১লা বৈশাখ, বাংলা নববর্ষের সূচনা। ১লা বৈশাখের সঙ্গে ময়দানের একটা গভীর ঐতিহ্য জড়িয়ে। নববর্ষের সকালেই বার পুজো অনুষ্ঠিত হয় ময়দানের ছোট-বড় সব ক্লাবে। তবে এবার নববর্ষের সকালে ক্লাবে গেলে মোহনবাগান সমর্থকরা শুধু বার পুজো বা সাংস্কৃতিক অনুষ্ঠানেরই সাক্ষী থাকবে না একই সঙ্গে আইএসএল ট্রফি এবং লিগ শিল্ডও সামনে থেকে দেখেতে পারবেন।
শনিবার যুবভারততে আইএসএল ট্রফি জেতার পরই বাগান সমর্থকদের সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছিল। কিন্তু প্রশ্ন ছিল আইএসএল ট্রফি এবং লিগ শিল্ড কবেই ট্রফি দুটি মোহনবাগান ক্লাবে গিয়ে দেখতে পারবেন সমর্থকরা। শনিবার ম্যাচ শেষে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত জানিয়েছিলেন, খুব শীঘ্রই ট্রফি দুটি মোহনবাগান ক্লাবে যাবে এবং সেখানে সমর্থকরা সামনে থেকে ট্রফি দুটি দেখতে পাবেন। ২৪ ঘন্টার মধ্যেই এলো সেই ঘোষণা।

পয়লা বৈশাখের দিন মোহনবাগান তাঁবুতে থাকবে আইএসএল লিগ শিল্ড ও কাপ। সঙ্গে হকি লিগ জয়ের ট্রফি।গত কয়েক বছর ধরেই ভারতীয় ফুটবলে মোহনবাগান এসজি দুরন্ত সাফল্য পাচ্ছেন। তবে এবার লিগ শিল্ডের সঙ্গে দ্বিমুকুট আইএসএল ট্রফিও জিতেছে সবুজ মেরুন। চলতি বছর মোহনবাগান ক্লাবে নির্বাচন হবে ইতিমধ্যেই নির্বাচনের দামামা বেজে গিয়েছে। এবার বার পুজোকে আরও জৌলুসুপূর্ণ এবং চমক দিয়ে করতে চাইছে বর্তমান শাসকগোষ্ঠী। তবে সঞ্জীব গোয়েঙ্কা এখনও পর্যন্ত ক্লাবে আসেননি। এর আগে মোহনবাগান সচিব জানিয়েছিলেন লিগ শিন্ডের পর আইএসএল ট্রফি জেতার পর দুটি ট্রফি হাতে নিয়ে মোহনবাগান ক্লাবে আসবেন সঞ্জীব গোয়েঙ্কা।
তবে নববর্ষের সকালে সঞ্জীব গোয়েঙ্কা সম্ভবত মোহনবাগান ক্লাবে আসতে পারছেন না কারণ আগামীকাল লখনউ সুপার জায়ান্টস বনাম সিএসকে খেলা রয়েছে ফলে সেই ম্যাচে তিনি উপস্থিত থাকবেন। রাতে ম্যাচ শেষ হবার পরে পরের দিন সকালেই কলকাতায় ফেরা তার পক্ষে হয়তো সম্ভব হবে না। এদিকে মোহনবাগান সভাপতি টুটু বসু সঞ্জীব গোয়েঙ্কাকে চিঠি লিখে ধন্যবাদ জানিয়েছেন।
এদিকে সুপার কাপে প্রথম রাউন্ড না খেলেই সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছে যেতে পারে মোহনবাগান এসজি। আসন্ন কলিঙ্গ সুপার কাপ থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিল চার্চিল ব্রাদার্স। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অস্বচ্ছ বাছাই প্রক্রিয়ার কারণ দেখিয়ে প্রতিযোগিতা নাম তুল নিয়েছে চার্চিল। প্রথম রাউন্ডে মোহনবাগান সুপার জায়ান্টের প্রতিপক্ষ ছিল তারা, যার ফলে না খেলেই কোয়ার্টার ফাইনালে চলে যেতে পারে মোহনবাগান এসজি।
চার্চিল মনে করছে, তাদের বিরুদ্ধে 'বিমাতাসুলভ' আচরণ করছে ফেডারেশন। আই লিগের চ্যাম্পিয়নশিপ শেষ না হওয়ার আগেই সুপার কাপের সূচিও বানিয়ে ফেলেছে ফেডারেশন। যেহেতু চ্যাম্পিয়ন কে নির্ধারিত হয়নি, ফলে কার্যত লটারি করেই সূচি তৈরি করতে হয়েছে। এইপদ্ধতিতে 'অনিয়ম' ও 'স্বচ্ছতার অভাব' রয়েছে অভিযোগ রয়েছে। অতএব প্রতিবাদস্বরূপ তারা সুপার কাপ থেকে নাম তুলে নিচ্ছে।












Click it and Unblock the Notifications