ISL: এভাবেও ফিরে আসা যায়! পাঞ্জাবের বিরুদ্ধে ২ গোলে পিছিয়ে থেকে দুরন্ত জয় লাল হলুদের

পিছিয়ে থাকা ইস্টবেঙ্গল খোঁচা খাওয়া বাঘ, অনেক দিন পর এই প্রবাদ বাক্যটিকে বাস্তবে পরিণত করল ইস্টবেঙ্গল। কঠিন পরিস্থিতিতে ঘরের মাঠে পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। প্রথমার্ধে ০-২ গোলে পিছিয়ে পড়ে লাল হলুদ। কিন্তু ৪-২ গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ল ইস্টবেঙ্গল।

সকালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ভারতের ফলো-অন রক্ষা করা যতটা নাটকীয় ছিল সন্ধ্যায় ইস্টবেঙ্গলের ম্যাচ তার থেকে কোনও অংশ কম নয়। ২ গোলে পিছিয়ে থেকে প্রতিপক্ষকে চার গোল দেওয়া, পৌষের প্রথম দিনেই মশাল জ্বলল। চলতি আইএসএলে এখনও পর্যন্ত সেরা ম্যাচটা খেলে ফেলল লাল হলুদ।

ISL

তালাল চোটের জন্য এই ম্যাচে খেলতে পারেননি। ফলে দলের রণকৌশ পরিবর্তন করেন কোচ অস্কার ব্রুজো। ডিফেন্ডার নয় মাঝমাঠে ব্লকারের ভূমিকায় খেলান আনোয়ার আলিকে। ডিফেন্সে হেক্টর, হিজাজির সঙ্গে দুই ভারতীয় রাকিপ এবং লালচুংনুঙ্গা। দিমিত্রিয়ত না থাকায় সামনে ক্লেইটনের সঙ্গে রাখেন ডেভিডকে।

শুরু থেকেই ছন্দ পাচ্ছিল না ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ পাঞ্জাব খেলার উপর আধিপত্য বিস্তার করে। ম্যাচের ২১ মিনিটে ভিদালের পাস থেকে আসমির গোল করে পাঞ্জাবকে এগিয়ে দেন। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই দ্বিতীয় গোল করল পাঞ্জাব। এবার গোলদাতা ভিদাল নিজেই। ফলে ০-২ গোলে পিছিয়ে থেকে সাজঘরে ফেরে লাল হলুদ, গ্যালারিতে থাকা সমর্থকরা হতাশায় মুখ লুকোতে থাকেন, আরও একটা নিশ্চিত হারের অপেক্ষাও শুরু হয়।

কিন্তু দ্বিতীয়ার্ধে অস্কারের যাদুকাঠির ছোঁয়ায় বদলে গেল ইস্টবেঙ্গল। ৪৬ মিনিটেই ক্লেইটন সিলভার ফ্রি কিক থেকে হেডে দুরন্ত গোল হিজাজির। মশালে আগুন জ্বলে গেল। এরপর চোট পাওয়া নওরেম মহেশ সিংকে তুলে পিভি বিষ্ণুকে নামিয়ে দিলেন কোচ। আরও বদলে গেল ইস্টবেঙ্গলের খেলা। ৫৪ মিনিটে বক্সের মধ্যে বল পেয়ে গোল করতে ভুল করলেন বিষ্ণু। গোল করে ছুটে গেলেন কোচ অস্কারের কাছে। জড়িয়ে ধরলেন সহকারী কোচ বিনো জর্জকেও।

ম্যাচের দুরন্তভাবে প্রত্যাবর্তন করল লাল হলুদ। তবে নাটক তখনও বাকি ছিল। আক্রমণের ঝড় তুলল ইস্টবেঙ্গল। ৬০ মিনিটে নন্দকুমারের পাস ক্লিয়ার করতে গিয়ে নিজের গোলেই ঢুকিয়ে ফেললেন সুরেশ। এর কিছুক্ষণের মধ্যেই পাঞ্জাবের লুঙ্গদিম দ্বিতীয় হলুদ কার্ড এবং লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন। ১০ জনের পাঞ্জাবকে পেয়ে আরও সুবিধা হয়ে গেল লাল হলুদের।

৬৭ মিনিটে বিষ্ণুর পাস থেকে চার নম্বর গোলটি করলেন ডেভিড। দ্বিতীয়ার্ধে লাল হলুদের নায়ক বিষ্ণুই। এরপর বাকি সময় পাঞ্জাব কিছু সুযোগ তৈরি করলেও গোল পেল না। ফলে ৪-২ গোলে জিতল লাল হলুদ। ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে থাকল লাল হলুদ। সুপার সিক্সের আশা এখনও টিকে থাকল অস্কারের দলের। তবে চোটের উদ্বেগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে লাল হলুদ শিবিরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+