ISL: চলতি আইএসএলে প্রথম জয়ের সন্ধান পেল ইস্টবেঙ্গল, নর্থইস্টকে হারিয়ে বিরাট চমক অস্কারের দলের

চলতি মরশুমের আইএসএলে প্রথম জয়ের স্বাদ পেল ইস্টবেঙ্গল। নর্থইস্টকে ১-০ হারিয়ে তিন পয়েন্ট ঘরে তুলল লাল হলুদ।

ঘরের মাঠে নর্থইস্টের বিরুদ্ধে কঠিন পরীক্ষা ছিল লাল হলুদের। এই ম্যাচে রক্ষণকে শক্তিশালী করেই দলকে নামান কোচ অস্কার ব্রুজো। উত্তর পূর্বের দলটির আক্রমণ সামাল দিতে অতিরিক্ত দায়িত্ব দেওয়া সেন্ট্রাল ডিফেন্ডার আনোয়ার আলি এবং হেক্টরকে। তবে নর্থইস্টের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে তাঁর দল যে শুধু ডিফেন্স করবে না তাঁর আভাস বৃহস্পতিবারই দিয়ে রেখেছিলেন অস্কার ব্রুজো।

আক্রমণই রক্ষণের সেরা অস্ত্র, এই মন্ত্র নিয়েই শুক্রবার নর্থ ইস্টের বিরুদ্ধে খেলতে শুরু করে লাল হলুদ ব্রিগেড। ম্যাচের শুরুতেই বেশ কয়েকটি সুযোগ তৈরি করে লাল হলুদ। কিন্তু গোল এরল ২৩ মিনিটেই। দিমিত্রিয়স দিয়ামান্তাকোস গোল করে লাল হলুদকে এগিয়ে দিলেন। তালালের বাড়ানো ক্রস থেকে নিখুঁত হেডে গোল করলেন গ্রীসের এই স্ট্রাইকার।

এই ম্যাচের শুরু থেকেই ভালো খেলতে থাকেন পিভি বিষ্ণু। তাঁকে রুখতে রীতিমতো হিমসিম খেলে হচ্ছিল নর্থইস্টের ডিফেন্ডারদের। মূলত আক্রমণ তৈরির দায়িত্ব ছিল তাঁরই কাঁধে। প্রথমার্ধের গোলের একাধিক সুযোগ পেলেও তার থেকে ফল পেতে পারেনি লাল হলুদ। অন্যদিকে আলাদিনরাও কিন্তু আক্রমণ করতে থাকেন। কিন্তু রক্ষণ অটুট রেখে প্রথম ৪৫ মিনিট শেষে ১-০ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে লাল হলুদ।

দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা জমে উঠে। শুরুতেই দুটি পরিবর্তন করেন নর্থইস্ট কোচ। গোলের সন্ধানে নিকসন এবং ফার্নান্ডেজকে নামিয়ে দেন তিনি। তবে প্রথমার্ধের মতোই ক্রেসপো, তালালরা ক্রমাগত আক্রম করতে থাকেন। কিন্তু গোলের সংখ্যা কিছুতেই ২ হচ্ছিল না। এই পরিস্থিতিতে পাল্টা আক্রমণ শুরু করে নর্থইস্ট। কিন্তু নিজের দায়িত্ব এই ম্যাচে সফলভাবেই পালন করতে থাকেন আনোয়াার আলি। প্রতিপক্ষ দলের একের পর এক আক্রমণ রুখে দিতে থাকেন।

৬২ মিনিটে গোল শোধ করেই ফেলেছিল নর্থইস্ট, কিন্ত তার আগে আনোয়ারকে ফাউল করায় গোল বাতিল হল। এরপর প্রভাতকে নামান অস্কার। তবে ৭১ মিনিটে বিরাট ধাক্কা খেল নর্থইস্ট। তালালকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখে মাঠের বাইরে গেলেন নর্থইস্টের মহম্মদ আলি। ফলে ১০ জনে হয়ে গেল উত্তর পূর্বের দলটি।

প্রতিপক্ষকে ১০ জনে পেয়ে চাপ আরও বৃদ্ধি করতে থাকে অস্কার ব্রুজোর দল। ৮৩ মিনিটে বিষ্ণুকে তুলে নিয়ে সায়ন বন্ধ্যোপাধ্যায়কে নামান কোচ অস্কার। ৮৭ মিনিটে লাল কার্ড দেখলেন ইস্টবেঙ্গলের লালচুংলুঙ্গা। শেষ পর্যন্ত ১-০ গোলে জয় পেল লাল হলুদ। ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে লিগে সবার নীচেই থাকল লাল হলুদ। অন্যদিকে ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকল নর্থইস্ট। এরফলে ২ নম্বরেই থেকে গেল মোহনবাগান এসজি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+