ISL: মিনি ডার্বিতে সম্মানের জয় ইস্টবেঙ্গলের, সুপার সিক্সের আশা টিকিয়ে রাখল অস্কারের দল
আইএসএলের মিনি ডার্বিতে জয় পেল ইস্টবেঙ্গল। যুবভারতীতে মহমেডানের বিরুদ্ধে ৩-১ গোলে জয় পেল লাল হলুদ ব্রিগেড।
বরিবাসরীয় আইএসএলের মিনি ডার্বিতে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও মহমেডান। লিগ তালিকায় দুই দলই আছে তলানিতে। ফলে নামেই ডার্বি। সেই চেনা উত্তাপ বা মেজাজ কোনটাই নেই। এই ম্যাচে ৪-৩-৩ ছকে দল সাজান মহমেডান কোচ মেহেরাজউদ্দিন। ইস্টবেঙ্গলের রক্ষণ বেশ দুর্বল তাই আক্রমণভাগে তিন জনকে রাখেন মেহেরাজ। অন্যদিকে, পরিচিত ৪-৪-২ ছকেই দল নামান ইস্টবেঙ্গল কোচ অস্কার।

মহেশের খেলার নিয়ে অনিশ্চয়তা থাকলেও প্রথম একাদেশ ছিলেন তিনি। রক্ষণে একমাত্র বিদেশি হেক্টর। সামনে দুই স্ট্রাইকার দিমিত্রিয়স এবং মেসি বৌলি। ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণের ছন্দে খেলতে শুরু করে। তুলনামূলকভাবে চাপ বেশি ছিল ইস্টবেঙ্গলেরই। ১৩ মিনিটে গোলের সুযোগ পায় মহমেডান। কিন্তু অ্যালেক্সিস গোমেজ সহজ সুযোগ নষ্ট করেন।
তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হল না ইস্টবেঙ্গলকে। ম্যাচের ২৫ মিনিটে পিভি বিষ্ণুর পাস থেকে গোল করলেন নওরেম মহেশ। বাঁ প্রান্ত দিয়ে বল নিয়ে উঠে দুরন্ত ভাবে ফিনিশ করলেন মহেশ। গোল করে জার্সিতে থাকা ইস্টবেঙ্গলের লোগোকে চম্বন করলেন। কতটা চাপে ছিলেন তিনি সেটা গোলের পর তাঁর সেলিব্রেশন থেকে স্পষ্ট হল।
এরপর গোলের সুযোগ পেয়েছিলেন মেসি বৌলি। কিন্তু সুযোগ থেকে গোল করতে পারলেনন না। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই প্রথম ৪৫ মিনিট শেষে সাজঘরে ফিরল ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধের শুরুতেই নন্দ কুমারের পরিবর্তে সল ক্রেসপোকে নামান কোচ অস্কার। তাতেই আক্রমণের ধার আরও বৃদ্ধি পেল লাল হলুদের। ৬৫ মিনিটে মেসির বৌলির পাস থেকে গোল করলে ক্রেসপো।
দুই গোল হজম করে কিছুটা খেলায় ফিরল মহমেডান। পরিবর্ত হিসাবে এই ম্যাচে নামলেন মহমেডানের রবি হাঁসদা। আইএসএলে অভিষেক হল তাঁর। রবির পাস থেকেই ৬৮ মিনিটে গোল করলেন ফ্রাঞ্জা। এরপর গোলের সুযোগ পেয়েছিল মহমেডান। তারা চাপে ফেলে লাল হলুদ রক্ষণকে। কিন্ত তাদের একটি শট ক্রস পিসে লাগে অন্য শট গোল লাইন সেভ করনেন আনোয়ার আলি। ম্যাচের ৮৯ মিনিটে প্রভাতের পাস থেকে গোল করলেন ডেভিড।
এই ম্যাচ জিতে সম্মান রক্ষা করল লাল হলুদ,সেই সঙ্গে টিকে থাকল সুপার সিক্সের আশা। অন্যদিকে, মহমেডানে শুধুই হতাশা ও অন্ধকার।২০টি ম্যাচ খেলে এ বারের লিগে ইস্টবেঙ্গলের এটি ৬নম্বর জয়। মহমেডানের জয়ের সংখ্যা দুই। ২০ ম্যাচে ২১ পয়েন্টে পৌঁছালো ইস্টবেঙ্গল। ২০ ম্যাচে ১১ পয়েন্টে থাকল মহমেডান। এই ম্যাচে মহমেডানের প্রাপ্তি রবি হাঁসদা।












Click it and Unblock the Notifications