ISL: বিষ্ণুর অনবদ্য গোল, ঘরের মাঠে কেরল ব্লাস্টার্সকে হারিয়ে জয়ে ফিরল ইস্টবেঙ্গল
শুক্রবার আইএসএলের ম্যাচে যুবভারতীতে কেরল ব্লাস্টার্সের মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল। ম্যাচে ২-১ গোলে জয় পেল লাল হলুদ।
অস্কার ব্রুজোর হাত ধরে ছন্দে ফিরলেও মাঝে কয়েকি ম্যাচে লাল হলুদের খেলার গতিপথ হারিয়ে গিয়েছিল। ফলে সুপার সিক্সের ক্ষীণ আশাটুকু জিইয়ে রাখতে হলে এই ম্যাচে তিন পয়েন্ট অত্যন্ত প্রয়োজন ছিল। ঘরের মাঠে পরিচিত ৪-৪-২ ছকে খেলতে শুরু করে ইস্টবেঙ্গল। খুব বেশি পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটেননি কোচ অস্কার ব্রুজো। অন্যদিকে কেরল খেলতে নামে ৪-২-৩-১ ছকে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণের ধারা বজায় রাখতে থাকে ইস্টবেঙ্গল। ক্লেইটন সিলভা এবং দিমিত্রিয়স দুই স্ট্রাইরকারকে সামনে রাখেন কোচ অস্কার। ম্যাচের শুরু থেকেই একের পর এক সুযোগ তৈরি করতে থাকে ইস্টবেঙ্গল। সহজ সুযোগ নষ্ট করেন দিমিত্রিয়স, ক্লেইটনের মাটি ঘেসা ফ্রি কিক রক্ষা করেন কেরল গোলরক্ষক। ফিরতি বলেও দিমিত্রিয়স গোল করতে পারলেন না। ম্যাচের প্রথম ১৫ মিনিট শুধু লাল হলুদের দাপট।
চাপ বজায় রেখে গোল তুলে আনতে বেশিক্ষণ সময় নিল না ইস্টবেঙ্গল। । ২১ মিনিটে গোল করলেন পিভি বিষ্ণু। প্রায় মাঝমাঠ থেকে বলটা ধরেন, বলটা রিসিভ করার পর বিষ্ণু বলে ছোট দুটো টাচ করেন। এরপর অনেকটা দৌড়ে তিনি কেরালার বক্সের মধ্যে ঢুকলেন এবং বলকে গোলে পাঠালেন। লিড পেয়ে যাওয়ায় চাপ আরও বৃদ্ধি করে বল লাল হলুদ।
প্রথমার্ধে আরও একটি গোল পেয়ে যেতে পারত লাল হলুদ। ম্যাচের ৩৭ মিনিটে নবাগত রিচার্ড গোল করার সুবর্ণ সুযোগটা এসেছিল। প্রায় ৪০ গজ দুরত্ব থেকে শটটি নিয়েছিলেন ভেনেজুয়েলার এই ফুটবলার। কিন্তু বলটা গোলপোস্টে ধাক্কা খায়। দুর্দান্ত একটা সুযোগ তৈরি হয়েছিল বটে। কিন্তু, অল্পের জন্য সেটা হাতছাড়া হয়ে যায়। ফলে ১ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে লাল হলুদ।
দ্বিতীয়ার্ধে যে কেরল চাপ বৃদ্ধি করবে সেটা প্রত্যাশিত ছিল, হলই তাই। শুরু থেকেই লুনা এবং নোয়া পর পর আক্রমণ করতে থাকেন লাল হলুদের বক্সে। দ্বিতীর্ধের প্রথম ১৫ মিনিট কেরল শুধুই আক্রমণ করতে থাকেন। বেশ কয়েকটি সুযোগ একাই নষ্ট করলেন নোয়া। লাল হলুদ গোল রক্ষক গিলও সেভ করলেন গোলরক্ষক গিল।
তবে চাপ কাটাতে পাল্টা আক্রমণের পথেই হাঁটল ইস্টবেঙ্গল। মহেশের শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হল। ৭২ মিনিটে মহেশের কর্ণার থেকে গোল করলেন হিজাজি। ২-০ গোলে এগিয়ে যাওয়ায় অনেকটাই আত্মবিশ্বাসী হয়ে উঠে লাল হলুদ। তবে ৮৪ মিনিটে পাল্টা আক্রমণ থেকে গোল পেল কেরল। ফ্রি কিক থেকে বল প্রথমে হেডে ক্লিয়ার করেন হিজাজি। পাল্টা বল পেয়ে দুরন্ত ভলিতে গোল করলেন দানিশ ফারুক। গোলরক্ষক গিলের কিছুই করার ছিল না।
ম্যাচে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করলেন ক্লেইটন। শেষ পর্যন্ত ২-১ গোলে জয় পেল লাল হলুদ।












Click it and Unblock the Notifications