ISL: কঠিন পরিস্থিতিতেও অস্কারের লক্ষ্য তিন পয়েন্ট, গুরুত্বপূর্ণ ম্যাচে নেই রক্ষণের নির্ভরযোগ্য বিদেশি ফুটবলার

শনিবারের ম্যাচে চেন্নাইয়িন এফসির মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। ঘরের মাঠে নর্থইস্টের বিরুদ্ধে প্রথম জয় পেয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। এবার লাল হলুদের মিশন চেন্নাইয়িন এফসি। এই ম্যাচেও জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য অস্কার ব্রুজোর, প্রতিপক্ষের মাঠে খেলা এবং তিন পয়েন্ট সংগ্রহ করাটা সহজ কাজ নয়।

বৃহস্পতিবারের পর শুক্রবার সকালেও অনুশীলনে দেখা গেল না হেক্টরকে। লাল হলুদ সূত্রের খবর অনুসারে, স্প্যানিশ ডিফেন্ডার দলের সঙ্গে যাননি চেন্নাই। চোট কাটিয়ে সবে নর্থইস্ট ম্যাচে ফিরেছিলেন হেক্টর। আবার তিনি চোট পেয়েছেন কি না তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

এমনিতেই লাল হলুদের রক্ষণ ভাগ বেশ দুর্বল, তার উপর সবচেয়ে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে গুরুত্বপূর্ন খেলোয়াড় হেক্টর অনুপস্থিতি। তিনি একজন অভিজ্ঞ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলার। ফলে তাঁকে চেন্নাইয়িনের বিরুদ্ধে ম্যাচে পাওয়া যাবে না। ফলে আনোয়ার আলি এবং হিজাজিকে অতিরিক্ত দায়িত্ব নিতে হবে।

সল ক্রেসপো, হিজাজি মাহের ও ক্লেইটন সিলভা-এই তিন বিদেশীর তিনটি করে হলুদ কার্ড দেখা হয়ে গিয়েছে। শনিবার এঁদের মধ্যে যে বা যাঁরা একটি হলুদ কার্ড দেখবেন, তারাই পরের ওডিশা ম্যাচে খেলতে পারবেন না। ফলে এই বিষয়টিও ভাবাচ্ছে লাল হলুদ কোচকে।

চেন্নাইয়ে উড়ে যাওয়ার আগে অবশ্য অস্কার জানিয়েছেন, আইএসএলে প্রায় প্রতি ম্যাচেই ইতিবাচক খেলা হচ্ছে ফলে হোম এবং অ্যাওয়ে ম্যাচের মধ্যে খুব বেশি পার্থক্য থাকছে না। চেন্নাইয়ের মাঠে খেলার অপেক্ষায় ছিলাম আমি। কারণ, সেখানকার আবহাওয়া, তাপমাত্রা, আর্দ্রতা অন্যান্য শহরের চেয়ে আলাদা। ফলে চেন্নাইতে খেলা আমাদের জন্য কঠিন হতে পারে।জয়ের জন্য আমাদের উপযুক্ত কৌশল অবলম্বন করতে হবে।

তার উপর ম্যাচের আগের দিন চেন্নাই গেল লাল হলুদ দল, ফলে পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার খুব বেশি সময় পাবেন না ফুটবলাররা। প্রতিপক্ষ দল খুব একটা ছন্দে না থাকলেও চেন্নাইয়িনকে বেশ সতর্ক অস্কার ব্রুজো। প্রতিপক্ষকে হালকাভাবে নিতে নারাজ তিনি।

লাল হলুদ কোচের কথায়,সম্প্রতি ওরা ভাল ফল পায়নি বলে ঘরের মাঠে পুরো তিন পয়েন্ট পাওয়ার জন্য মরিয়া থাকবে। তাই আমাদের সুযোগ ওরা অবশ্যই কাজে লাগাতে চাইবে। আমরাও শেষ ম্যাচের পারফরম্যান্স বজায় রাখতে চাই। এই ম্যাচে অবশ্যই কঠিন লড়াই হবে। আমাদের আরও বেশি জোর দিতে, অবশ্যই সুযোগ কাজে লাগাতে হবে।

নর্থইস্টের বিরুদ্ধে প্রথম জয় পেলেও লিগে এখনও লাস্ট বয় লাল হলুদ। ফলে চেন্নাইয়িনের বিরুদ্ধে জয় পেলে অবশ্যই মহমেডানকে টপকে এক ধাপ উপরে উঠতে পারবে ইস্টবেঙ্গল দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+