ISL: ডার্বির ব্যর্থতা অতীত, ইস্টবেঙ্গলের হাল ফেরাতে কাজ শুরু করে দি‌লেন অস্কার

আইএসএলে টানা পাঁচ ম্যাচে হার, তারমধ্যে রয়েছে ডার্বিও। একেবারেই বিধ্বস্ত লাল হলুদ ব্রিগেড। শনিবার ভোর বেলা কলকাতায় এসে সন্ধ্যায় ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গলের কোচের দায়িত্ব নেন। অস্কারের ভোকাল টনিকেও বড় ম্যাচে মানরক্ষা হয়নি। ক্লেইটন-সৌভিকদের মানসিকতাও তলানিতেও, এই পরিস্থিতিতে রবিবার সকাল থেকেই কাজ শুরু করে দিলেন লাল হলুদের নতুন হেডস্যার।

ডার্বি হারের পরের দিন সকালেই ইস্টবেঙ্গল মাঠে কাজ শুরু করে দিলেন অস্কার ব্রুজো। বড় ম্যাচ হারের পরই জানিয়েছি‌লেন এই দল‌টার মধ্যে মানসিক অনেক সমস্যা আছে। একাধিক দুর্বলতার কথাও জানিয়েছি‌লেন তিনি‌, হাতে সময় কম ফলে বড় ম্যাচের পরের দিন সকালেই দল নিয়ে মাঠে নেমে পড়লেন ব্রুজো।

প্রথম দিনের অনুশীলনে মূলত ফুটবলারদের ফিজিক্যাল ট্রেনিংনয়ের উপর জোর দেন ব্রুজো। এই দলরে ফিটনেসে যে বিরাট খামতি আছে তা প্রথম ম্যাচেই চোখে পড়ে ব্রুজোর। সেটা মেরামতি করতেই প্রথম দিনের অনুশী‌লনে অনেকটা সময় ব্যয় করলেন ব্রুজো। এরপর দুই বিদেশি ফুটবলার দিমিত্রিয়স এবং হিজাজি মাহেরের সঙ্গে অনেকটা সময় কাটান অস্কার। কারণ এই দুই ফুটবলারকে এবারে একদমই ছন্দে পাওয়া যাচ্ছে না। ফলে তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন লাল হলুদের নতুন হেডস্যার।

তবে অনুশীলনের পর ক্লাব তাঁবুতে দীর্ঘক্ষণ সহকারী বিনো জর্জ এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেন অস্কার। দলে কোথায় কী পরিবর্তন করতে হবে সেটা নিয়েই মূলত আলোচনা হয়। কারণ মরশুমের মাঝপথে এখন দলে পরিবর্তন করা সম্ভব নয়। আগামী জানুয়ারিতে ট্রান্সফার উইন্ডো খুললে ফুটবলার পরিবর্তন করা সম্ভব।

কোচের সঙ্গে বৈঠকে ছিলেন শীর্ষকর্তা দেবব্রত সরকার। অস্কার দলে কিছু বদলের কথা কর্তাদের জানিয়েছেন। ক্লেইটন সিলভার বদলে বিদেশি স্ট্রাইকার নেওয়ার কথা জানিয়েছেন নতুন কোচ। সে ক্ষেত্রে অস্কারের পছন্দ বসুন্ধরা কিংসের ফুটবলার রবসন।

ISL Derby: জোড়া ডার্বি জিতে চাপমুক্ত মোহনবাগান এসজি কোচ, দ্রুত উন্নতি করাই লক্ষ্য অস্কারের
ডার্বি ম্যাচ শেষে অস্কার জানিয়েছিলেন, সেট পিসে আমাদের দুর্বলতা আছে। আমি কোন অজুহাত দেব না। আমাদের দ্রুত কয়েকটি জায়গায় উন্নতি করতে হবে। আগামী দিনে সেই চেষ্টাই করব।'

আগামী ২২ অক্টোবর কলিঙ্গ স্টেডিয়ামে ওডিশা এফসির মুখোমুখি হবে ইস্টবেঙ্গল, সোমবার সকালে অনুশী‌লন করে ভুবনেশ্বর উড়ে যাবে ইস্টবেঙ্গল দল। পাঁচ ম্যাচ হেরে লিগ টেবলে সবার নীচে লাল হলুদ। এই পরিস্থিতিতে ওঢিশার বিরুদ্ধে পয়েন্টের খাতা খুলতে না পারলে চাপ আরও বাড়বে লাল হলুদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+