ISL: হতশ্রী রক্ষণ, হারের ধারা অব্যাহত ইস্টবেঙ্গলের, ডার্বির আগে প্রবল চাপে লাল হলুদ
কোচ বদল হলেও খেলার মান পাল্টালো না ইস্টবেঙ্গলের। আইএসএলের শুরুতেই টানা চার ম্যাচে হারল লাল হলুদ ব্রিগেড। শনিবার অ্যাওয়ে ম্যাচে জামশেদপুর এফসির কাছে ০-২ গোলে পরাজিত হয়ে লজ্জা আরও বাড়ল ইস্টবেঙ্গলের, সেইসঙ্গে লিগের শুরুতেই প্রবল চাপে লাল হলুদ ব্রিগেড।
প্রথম তিন ম্যাচে হারের পরই লাল হলুদ কোচের পদ ছাড়েন কার্লেস কুয়াদ্রাত। অন্তবর্তীকালীন কোচ হয়েছেন বিনো জর্জ। কিন্তু কোচ বদল হওয়ার পরও পয়েন্টের খাতা খুলতে ব্যর্থ হল হলেন ক্লেইটনরা। ম্যাচ জুড়ে জঘন্য রক্ষণ এবং সুযোগ নষ্টের প্রদর্শনী। তারই সুযোগ নিয়ে ঘরের মাঠে লাল হলুদ হারাল জামশেদপুর। একইসঙ্গে পুরানো দলকে হারিয়ে দিয়ে লাল হলুদে ক্ষতে নুনের ছিঁটে দিলেন খালিদ জামিল।

বিনো জর্জ কোচ হওয়ায় লাল হলুদের খেলার ধাঁচ কিছুটা বদল হয়। ১১ মিনিটে মাহি তালাল সুযোগ পেলেও তা হাতছাড়া করেন। তবে ১৭ মিনিটে লাল হলুদের পতন রক্ষা করেন দেবজিৎ মজুমদার। জর্ডনের দুরন্ত হেড বাঁচিয়ে দেন দেবজিৎ। তবে বেশিক্ষণ দুর্গ রক্ষা করতে পারেননি দেবজিৎ। ২১ মিনিটেই গোলের খাতা খোলে জামশেদপুর এফসি। বক্সের বাইরে থেকে দুরন্ত শট নেন রেই তাচিকাওয়া। জাপানি এই ফুটবলারের শট রক্ষা করতে পারেননি দেবজিৎ।
এরপর গোল শোধের একাধিক সুযোগ পেয়েও তা হাতছাড়া করলেন লাল হলুদ ফুটবলাররা। অধিনায়ক ক্লেইটন যেভাবে সহজ সুযোগ নষ্ট করলেন তাতে তাঁর আত্মবিশ্বাস নিয়েই প্রশ্ন উঠতে পারে। এরফলে ১ গোলে পিছিয়ে থেকেই সাজঘরে ফেরে লাল হলুদ।
বিরতির পর আক্রমণের চাপ আরও বাড়ায় লাল হলুদ। বক্সের মধ্যে ক্লেইটনকে ফাউল করেন জাভি। ফলে পেনাল্টি পায় লাল হলুদ। কিন্তু ক্রেসপো পেনাল্টি নষ্ট করে গোলের সহজতম সুযোগ নষ্ট করলেন। এরপর গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন ক্লেইটন। লাল হলুদের সুযোগ নষ্টের মধ্যেই পাল্টা প্রতিআক্রমণে উঠে জামশেদপুর। ম্যাচের ৭০ মিনিটে দ্বিতীয় গোল করল জামশেদপুর।
ইমরান খানের শট বাঁচাতে গিয়ে আত্মঘাতী গোল করেন ইস্টবেঙ্গলের লালচুংনুঙ্গা। এরপর দুই দল সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। ২-০ গোলে হেরেই মাঠ ছাড়ল লাল হলুদ। ফলে ০ পয়েন্ট নিয়েই ডার্বিতে খেলতে












Click it and Unblock the Notifications