ISL: দুরন্ত প্রত্যাবর্তন করেও জয় অধরাই, ডার্বির আগে মুম্বইয়ের বিরুদ্ধে হার ইস্টবেঙ্গলের

েবছরের প্রথম ম্যাচেই ধাক্কা ইস্টবেঙ্গলের। সোমবার যুবভারতীতে মুম্বই সিটি এফসির মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল। লাল হলুদের ডেরায় এসে ৩-২ গোলে জয় হাসিল করল মুম্বই সিটি।

মুম্বইয়ের বিরুদ্ধে ৪-৪-২ ছকে দল সাজান অস্কার ব্রুজো। সৌভিক চক্রবর্তী প্রথম একাদেশ না থাকায় মাঝমাঠে জিকসনের পাশে খেলানো হল আনোয়ার আলিকে। ডিফেন্সে ছিলেন প্রভাত লাকরা, হেক্টর, হিজাজি এবং লালচুংনুঙ্গা। সামনে দিমিত্রিয়সের সঙ্গে খেলান ক্লেইটনকে। অন্যদিকে অ্যাওয়ে ম্যাচে পরিচিত ৪-৩-৩ ছকে খেলতে শুরু করে মুম্বই।

ম্যাচের শুরু থেকেই আক্রমণের ধার ছিল মুম্বইয়ের বেশি। মুম্বইয়ের আক্রমণ ছিল মূলত দুই প্রান্ত কেন্দ্রিক। বিপিন সিং এবং বিক্রম প্রতাপ সিং মুম্বইয়ের আক্রমণের কাণ্ডারী ছিলেন। ২০ মিনিটে বিপিন বিক্রম যুগলবন্দিতে গোলের সুযোগ তৈরি করেছিল মুম্বই, কিন্তু লাল হলুদের রক্ষণ সামাল দেয় পরিস্থিতি। পাল্টা আক্রমণে গিয়ে দুটি কর্ণার আদায় করে লাল হলুদও। কিন্ত সেখান থেকে গোলের পরিস্থিতি তৈরি হয়নি।

২৭ মিনিটে নিশ্চিত পতন রোধ করলেন হেক্টর। প্রভাত বিপিনকে সুযোগ দিতেই তিনি বল দেন কারেলিস, তাঁর হেড গোল লাইন থেকে সেভ করেন হেক্টর। গোল না পেলেও মুম্বই চাপের ধারা অব্যাহত রাখে। ৩৯ মিনিটে মুম্বই প্রথম গোলের দেখা গেল। ব্রেন্ডন ফার্নান্ডেজের পাস থেকে গোল করলেন ছাংতে। এরপরই ব্রেন্ডন উঠে যান তাঁর পরিবর্তে নামেন জয়েশ রানে।

প্রথমার্ধ শেষ হওয়ার আগেই আবার ধাক্কা লাল হলুদের। ইয়েল ভানের শট কোনওক্রমে রক্ষা করেন লাল হলুদ গোলরক্ষক গিল। কিন্তু ফিরতি বলে গোল করেন কারেলিস। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোলের সুযোগ তৈরি করেছিলেন ক্লেইটন , কিন্তু সেখান থেকে গোল হয়নি। ২ গোলে পিছিয়ে থেকে সাজঘরে ফেরে লাল হলুদ।
দ্বিতীয়ার্ধে খেলায় ফিরল ইস্টবেঙ্গল। সেইসঙ্গে জমাট দেখাতে থাকে লাল হলুদের রক্ষণকেও। মহেশ, ডেভিড এবং নিশু কুমার নামতেই বদলে গেল লাল হলুদের খেলা। ক্রমাগত চাপ বৃদ্ধি করতে থাকে মুম্বইয়ের রক্ষণে।

৬৯ মিনিটে ব্যবধান কমালো লাল হলুদ। মহেশের দুরন্ত শট কোনওভাবে মুম্বই গোলরক্ষক সেভ করেন পাল্টা শট নেন পিভি বিষ্ণু। তাঁর শট মুম্বইয়ের সাহিলের পায়ে লেগে গোল প্রবেশ করে। গোল করে আরও উজ্জীবিত হয়ে যায় লাল হলুদ।

৮৩ মিনিটে সমতা ফেরাল লাল হলুদ। নিশুর সেন্টার থেকে হেডে হেক্টর বল দেন ডেভিডকে। সেই বল ঠান্ডা মাথায় গোলে পাঠান ডেভিড। গোটা যুবভারতী গর্জে উঠল। পিছিয়ে থাকা ইস্টবেঙ্গল যে খোঁচা খাওয়া বাঘ সেটা আরও একবার প্রমাণিত হল। কিন্তু গোল করার পরই খেলার গতির বিপরীতে গিয়ে গোল করল মুম্বই। এই গোল ইস্টবেঙ্গল হজম করল শুধু মাত্র হিজাজি মাহেরের ভুলে। তিনি ক্লিয়ার করতে ভুল করায় সেই বল নিয়ে গোল করেন কারেলিস।

এরপর ছয় মিনিট অতিরিক্ত সময় যোগ হয়। কিন্তু গোল শোধ করতে পারল লাল হলুদ। ফলে ডার্বির আগে আত্মবিশ্বাস সংগ্রহের কাজটা করতে পারল না অস্কার ব্রুোজর ছাত্ররা। ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে থাকল লাল হলুদ। সুপার সিক্সের পথ প্রায় বন্ধ হল ইস্টবেঙ্গলের। ১৪ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে মুম্বই। ম্যাচ শেষে হুইলচেয়ারে বসে মাঠ ছাড়তে দেখা গেল আনোয়ার আলিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+