ISL: প্রথম ম্যাচেই ধাক্কা ইস্টবেঙ্গলের, বেঙ্গালুরুর বিরুদ্ধে পরাজয় দিয়েই আইএসএল যাত্রা শুরু

হার দিয়েই আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের। শনিবার বেঙ্গালুরুর বিরুদ্ধে ০-১ গোলে হেরে গেল লাল হলুদ ব্রিগেড। প্রথম ম্যাচেই কার্লেস কুয়াদ্রাতের দলের প্রাপ্তি ০ পয়েন্ট।

ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত এই ম্যাচে প্রথম একাদশে রাখেননি মাদিহ তালাল এবং ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেইটন সিলভা। তবে দিয়ামানতাকোসকে প্রথম থেকেই দলে রাখেন। এছাড়াও প্রথম একাদশে আরও তিন বিদেশিদের মধ্যে ছিলেন হেক্টর, ক্রেসপো, হিজাজি। ঘরের মাঠে প্রথম থেকেই ইস্টবেঙ্গল রক্ষণের উপর চাপ বাড়াতে থাকে বেঙ্গালুরু এফসি।

ম্যাচের চার মিনিটের মধ্যে সুরেশকে ফাউল করে হলুদ কার্ড দেখলেন নন্দকুমার। বেঙ্গালুরুর আক্রমণের সামনে শুরু থেকেই চাপে ছিল লাল হলুদের রক্ষণ। বেঙ্গালুরুর ফুটবলারদের একের পর এক বিশ্রী ফাউল করতে থাকেন লাল হলুদের ফুটবলাররা। ৮ মিনিটে আলবার্তো নোগুয়ারার ওপর ফাউল হলুদ কার্ড দেখলেন নুঙ্গা।

ISL

সুনীল,মেন্ডজরা একের পর এক আক্রমণ করতে থাকেন প্রতিপক্ষ দলের বক্সে। ২৪ মিনিটে হলুদ কার্ড দেখেন হেক্টর। এরপরই পিছিয়ে পড়ল কার্লেস কুয়াদ্রাতের দল। ২৫ মিনিটে মেন্ডেজের সাজিয়ে দেওয়া বল থেকে জোরালো শটে গোল করে বেঙ্গালুরুকে এগিয়ে দিলেন ভিনিথ ভেঙ্কটেশ। ০-১ গোলে পিছিয়ে থেকে সাজঘরে ফেরে ইস্টবেঙ্গল।

ময়দানের প্রবাদ পিছিয়ে থাকা ইস্টবেঙ্গল খোঁচা খাওয়া বাঘ, কিন্তু গোটা দ্বিতীয়ার্ধ জুড়ে লাল হলুদের খেলায় সেই ঝাঁঝ দেখা গেল না। গোলের জন্য দিমিত্রিয়সকে তুলে মাহিদ তালালকে নামালেন। সেইসঙ্গে ক্লেইটনকে মাঠে নামিয়ে দেন কার্লেস। এরইমধ্যে ৬০ মিনিটে নন্দকুমারের দূর পাল্লার শট পোস্টে লেগে প্রতিহত হল। এই ম্যাচে বেশ কিছু ভালো সেভ করলেন গুরপ্রীত, বেঙ্গালুরুও পুরো সময় খেলায়নি সুনীলকে।

আক্রমণভাগে দিয়ামানতাকোস শুধু ছোটাছুটিই করে গেলেন। গোলের মুখ খোলার মতো বলই এল না তাঁর কাছে। শেষ পর্যন্ত গ্রিক স্ট্রাইকারকে তুলেই নিতে বাধ্য হলেন কুয়াদ্রাত। ৮৪ মিনিটে দ্বিতীয়বার হলুদ কার্ড তথা লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হল নুঙ্গাকে। শেষ দিকে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখলেন ক্লেইটন। শেষ দিকে পরিস্থিতি উত্তপ্ত হল।

শেষ দিকে একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পার‌লেন না লাল হলুদ ফুটবলাররা। ফলে ১ গোলে হেরেই মাঠ ছাড়তে হল হল ক্লেইটনদের।সুপার সিক্সের স্বপ্ন নিয়ে এবার আইএসএল যাত্রা শুরু করেছে লাল হলুদ। কিন্তু শুরুতে ধাক্কা খেতে হল তাদের। আাগমী দিনে দল নিয়ে অনেক পরিশ্রম করতে হবে কুয়াদ্রাতকে।

আইএসএলে আজ বিকেল পাঁচটায় ম্যাচ ছিল ওড়িশা এফসি বনাম চেন্নাইয়িন এফসির, সেখানে ৩-২ গোলে জিতল চেন্নাইয়িন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+