ISL: গোয়ার বিরুদ্ধেও হতশ্রী রক্ষণ, আইএসএলের শুরুতেই হারের হ্যাটট্রিক কুয়াদ্রাতের দলের

আইএসএলের শুরুতেই হারের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের। প্রথম ঘরের মাঠে এফসি গোয়ার বিরুদ্ধে ২-৩ গোলে পরাজিত লাল হলুদ ব্রিগেড।

প্রথম দুই ম্যাচে একেবারেই আশানরূপ পারফরম্যান্স করতে পারেননি লাল হলুদের তরুণ গোলরক্ষক গিল। এই ম্যাচে তাঁকে রিজার্ভ বেঞ্চে রেখে অভিজ্ঞ দেবজিৎ মজুমদারকে প্রথম একাদশে রাখেন কোচ কার্লেস কুয়াদ্রাত। একইসঙ্গে এই ম্যাচেও নামানো হয় আনোয়ার আলিকে। হেক্টরের সঙ্গে আনোয়ার রেখেই সেন্ট্রাল ডিফেন্স সাজান কুয়াদ্রাত।

east bengal

কিন্তু ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে গোয়ানিজরা। লাল হলুদের রক্ষণ এখনও পর্যন্ত শক্তিশালী হয়নি। সেই সুযোগটাই কাজে লাগাতে চেয়েছিলেন মানোলো মার্কুয়েজ। জাতীয় দলের কোচিংয়ের পাশাপাশি গোয়াকেও কোচিং করাচ্ছেন তিনি। যুবভারতীতে তাঁরই স্বদেশীয় কুয়াদ্রাতকে টেক্কা দিয়ে গেলেন মার্কুয়েজ।

ম্যাচের শুরু থেকেই আক্রমণের তালমিল খুব একটা দেখা যাচ্ছিল না লাল হলুদের। তারই সুযোগে ম্যাচের ১৩ মিনিটে প্রথম গোল করলেন বোরহা। ২০ মিনিটেই দ্বিতীয় গোল করলেন সেই বোরহা। এক্ষেত্রে হিজাজির দোষ অনেক বেশি। বল ঠিক মতো ক্লিয়ার করতে না পারায় বরিস বল পেয়ে যান, বক্সের মধ্যেই পাস বাড়ান বোরহাকে। পুরানো দলের বিরুদ্ধে গোল করতে কোনও ভুল করেননি বোরহা। গোলরক্ষক দেবজিৎ কোনও সুযোগই পেলেন না।

দুই গোল খাওয়ার হজম করার পর কিছুটা জেগে উঠে লাল হলুদ। ২৮ মিনিটে পে‌নাল্টি পায় ইস্টবেঙ্গল। এক্ষেত্রে গোলের সুযোগ কোনওভাবেই নষ্ট করেননি মাহি তালাল। ফরাসি তারকা লাল হলুদের হয়ে গোল করে ব্যবধান কমালেন। এরপর দুই দলই প্রথমার্ধে সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। ফলে ১-২ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে সাজঘরে ফেরে ইস্টবেঙ্গল।

মনে করা হয়েছিল দ্বিতীয়ার্ধে মশাল জ্বলে উঠবে। কিন্তু ৭১ মিনিটে ফের গোল করে পুরানো দলের বিরুদ্ধে হ্যাটট্রিক সম্পন্ন করলেন বোরহা। এক্ষেত্রেও লাল হলুদের রক্ষণ ভাগ নিয়ে প্রশ্ন উঠবে। কারণ বোরহার শট নেওয়ার সময় তাঁকে কভার করতে দেখা গেল না কোনও ডিফেন্ডারকে। ফলে বক্সের মধ্যে দুরন্ত শটে পরাস্ত করলেন দেবজিৎকে।

৮০ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখায় মাঠ ছাড়তে হল গোয়ার কার্ল ম্যাককে, ফলে ১০ জনে হয়ে যায় গোয়া। এরপরই জ্বলে উঠল লাল হলুদ। ৮৫ মিনিটে আনোয়ারের দূরপাল্লার শট কোনও মতে রক্ষা করেন গোয়ান গোলরক্ষক। কিন্ত ফিরতি শটেই গোল করলেন ডেভিড। দ্বিতীয় গোলের পর আরও তেতে উঠে লাল হলুদ। কিন্তু ২-৩ গোলে হেরেই মাঠ ছাড়তে হল কুয়াদ্রাতের দলকে।

পুরানো দলের বিরুদ্ধে হ্যাটট্রিক করে বদলা ভালোই নিলেন বোরহা, অন্যদিকে কুয়াদ্রাতকে নিয়ে প্রশ্ন উঠা শুরু হয়ে গেল। তিন ম্যাচ শেষে লাল হলুদের প্রাপ্তির খাতায় এখনও ০।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+