ISL: আইএসএলে জয়ের হ্যাটট্রিক অধরা লাল হলুদের, হায়দরাবাদের বিরুদ্ধে ড্র করে বছরের শেষ ম্যাচে প্রাপ্তি ১ পয়েন্ট

আইএসএলে জয়ের হ্যাটট্রিক অধরাই থাকল লাল হলুদের। বছরের শেষ ম্যাচে হায়দরাবাদ এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল ইস্টবেঙ্গল। এগিয়ে গিয়েও জয় পেল না অস্কার ব্রুজোর দল।

হায়দারাবাদের বিরুদ্ধে ৪-৪-২ ছকে দল সাজান কোচ অস্কার ব্রুজো। বিগত কয়েকটি ম্যাচে মাঝমাঠে ব্লকারের ভূমিকায় খেলছিলেন আনোয়ার আলি। তবে এই ম্যাচে তিনি ফিরলেন সেন্ট্রাল ডিফেন্সে, তাঁর সঙ্গী হলেন হিজাজি মাহের। সামনে ক্লেইটন ও দিমিত্রয়স দুই স্ট্রাইকারকে রাখেন। অন্যদিকে হায়দরাবাদ ৪-২-৩-১ ছকে খেলতে শুরু করে।

এবারের লিগে হায়দরাবাদের পারফরম্যান্স একেবারেই ভালো নয়, অন্যদিকে খারাপ সময় কাটিয়ে ফের ছন্দ ফিরে পেয়েছে লাল হলুদ। ফলে হায়দরাবাদের বিরুদ্ধে পুরো তিন পয়েন্ট এবং আইএসএলে প্রথম জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে দল নামান কোচ অস্কার ব্রুজো। ম্যাচের শুরু থেকেই আক্রমণের চাপ বৃদ্ধি করতে থাকে লাল হলুদ।

প্রথমার্ধে লাল হলুদের আক্রমণের জেরে প্রায় ১০ জন মিলে একটা সময় ডিফেন্স করতে থাকে হায়দরাবাদ। তাদের লক্ষ্য ছিল গোল না খাওয়া। ২১ মিনিটে সুযোগ পেয়েছিল হায়দরাবাদ। প্রভাত লাকরাকে বিট করে বক্সে বল নিয়ে ঢুকে যান কোরেইরা। কিন্ত বিপদ হতে দেননি আনোয়ার। ঠিক সময়ে বল ক্লিয়ার করে দেন।

এরপর বেশ কয়েকটি সুযোগ পান দিমিত্রিয়স। কিন্তু লাল হলুদের তারকা স্ট্রাইকার সেখান থেকে গোল করতে পারলেন না। প্রথমার্ধে পিভি বিষ্ণু, নন্দ কুমাররা একের পর এক সুযোগ পেলেও তা থেকেও গোল করতে পারলেন না। ফলে প্রথম ৪৫ মিনিটের খেলা শেষ হল ০-০ ভাবেই।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণের ধারা বজায় রাখে লাল হলুদ। ৬০ মিনিটে গোল পায় ইস্টবেঙ্গল। ক্লেইটনের দুরন্ত ফ্রি কিক ক্রস পিসে লেগে ফিরে এলে ফিরতি বলে হেডে হোল করেন জিকসন সিং। গোল পেতেই তিন পয়েন্টের স্বপ্ন দেখা শুরু করে দেন লাল হলুদ সমর্থকরা। ৭৬ মিনিটে আরও একটি গোলের সুযোগ পায় লাল হলুদ। কিন্তু সেখান থেকে সুযোগ কাজে লাগাতে পারল না ইস্টবেঙ্গল।

৯০ মিনিটে গোল শোধ করে দেয় হায়দরাবাদ। কোরেইরার পাস থেকে মনোজ মহম্মদ গোল করে হায়দরাবাদকে সমতায় ফেরান। প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে গোল করলেন মনোজ মহম্মদ। এরপর আর গোল করতে পারেনি কোনও দল। ফলে ১-১ গোলেই শেষ হল ম্যাচ। প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে গুরুতর সংঘর্ষ ঘটে ক্লেইটনের। কিন্ত ব্রাজিলিয়ান তারকা সুস্থ আছেন।

আইএসএলে জয়ের হ্যাটট্রিক অধরাই থাকল লাল হলুদের। এমনকি বছরের শেষ ম্যাচে জয় এল না। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে থাকল ইস্টবেঙ্গল। ১৩ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে থারকল হায়দরাবাদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+