ISL: ওডিশার বিরুদ্ধে পয়েন্টের খাতা খু‌লতে মরিয়া অস্কার, এসিএল নিয়ে মোহনবাগান এসজিকে কটাক্ষ

আইএসএলে প্রথম পাঁচ ম্যাচেই হার, লিগ টেবলে সবার নীচে ইস্টবেঙ্গল। কঠিন এই পরিস্থিতিতে আগামীকাল কলিঙ্গ স্টেডিয়ামে ওডিশা এফসির মুখোমুখি হবে ইস্টবেঙ্গল, সোমবার সকালে অনুশীলন করে ভুবনেশ্বর উড়ে গেল ইস্টবেঙ্গল দল।

ডার্বিসহ পাঁচ ম্যাচ হেরে লিগ টেবলে সবার নীচে লাল হলুদ। এই পরিস্থিতিতে ওঢিশার বিরুদ্ধে পয়েন্টের খাতা খুলতে না পারলে চাপ আরও বাড়বে লাল হলুদের। কোচ অস্কার ব্রুজো দুই দিন অনুশীলন করাতে পেরেছেন দলকে। হাতে সময় কম ফলে বড় ম্যাচের পরের দিন সকালেই দল নিয়ে মাঠে নেমে পড়েন ব্রুজো। সোমবার সকালে ফের দল নিয়ে মাঠে নামলেন ব্রুজো। দলে অংসখ্যা ফাটল‌, আপাতত কোনওক্রমে জোড়া তালি দিয়ে কাজ চালাতে হবে অস্কারকে।

অস্কারের অনুশীলনের সময়ের সীমা-পরিসীমা থাকছে না। রবিবার আড়াই থেকে তিন ঘণ্টার কাছাকাছি সময় অনুশী‌লন করান। সোমবারও কড়া অনুশীলন করালেন। প্র্যাক্টিসের মধ্যে সতীর্থদের সঙ্গে মাথা গরম করে ফেলেন ক্রেসপো। যা নিয়ে বেজায় চটে যান অস্কার। আসলে প্রচন্ড চাপের মধ্যে আছে গোটা দলটা।তাই ফুটবলারদের চাপমুক্ত করতে অনুশীলনের শুরুতেই ফান গেম হয়। এরপর ফিজিক্যাল ট্রে‌নিং। এরপর তিনটি দলে ভাগ করে পাসিং ফুটবলের মহড়া করালেন অস্কার।

মাঝমাঠ থেকে আক্রমণের জন্য বল সেভাবেই সাপ্লাই হচ্ছে না, উইং প্লে-র অবস্থা আরও খারাপ। অস্কার যেখানেই হাত দিচ্ছেন সেখানেই শূন্যতা। এই পরিস্থিতিতে ওডিশার বিরুদ্ধে নামার আগে যতটা সম্ভব দলকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করলেন।

ওডিশা এফসিও খুব ভালো জায়গায় নেই। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তারা আছে লিগের ১০ নম্বরে। ম্যাচের আগের দিন যুবভারতীতে সাংবাদিক সম্মেলনে অস্কার বললেন 'শেষ ম্যাচে আমাদের দল প্রতিপক্ষের বিরুদ্ধে দাঁড়াতেই পারেনি। সব পরিকল্পনাতেই প্রতিপক্ষ দল আমাদের টেক্কা দেয়। আমি আশাবাদী আগামীকালের ম্যাচে এর পরিবর্তন ঘটবে। এত দিন যা হয়েছে সেটা বদলে দেওয়ার চেষ্টা করব। ফুটবলারদের মধ্যে জেতার ইচ্ছাশক্তি লক্ষ্য করা যাবে।'

ওডিশা এফসি ম্যাচ প্রসঙ্গে অস্কার বলেন, 'আমি বিশ্বাস করি দল আগামী ম্যাচে জিততে সক্ষম হবে। কোচের পরিবর্তন হলে দলে খেলারও পরিবর্তন হয়। আমাদের কাছে কাজটা আরও কঠিন, কম সময়ে ফলাফল দিতে হবে। দিন যত এগোবে ততই সময় কমতে থাকবে। আমাদের সঙ্গে ছয় বা সাত নম্বরে থাকা দলের পার্থক্য খুব বেশি হয়নি। তারও ছয় পয়েন্টের মধ্যেই আছে। তাই দুটি ম্যাচে জয় পেলেই আমাদের চিত্রটা অনেকরটা বদলে যাবে।'

মোহনবাগান এসজি এসিএল ২ থেকে শাস্তির কবলে পড়ে বিদায় নিয়েছে। এই নিয়ে চির প্রতিপক্ষকে কটাক্ষ করতেও ছাড়লেন না অস্কার। তাঁর কথায়, মোহনবাগান ওসজি বর্তমানে এসিএলে নেই, ভারত থেকে এএফসি টুর্নামেন্টে আমরাই আছি, এটা আমাদের কাছে বড় দায়িত্ব।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+