ISL: আনোয়ারকে রেখেই রণকৌশল সাজাচ্ছেন বিনো, জামশেদপুরের বিরুদ্ধে পয়েন্টের সন্ধানে ইস্টবেঙ্গল
শনিবার আইএসএলে অগ্নিপরীক্ষা ইস্টবেঙ্গলের। প্রথম তিন ম্যাচ হেরে একেবারে বিধ্বস্ত লাল হলুদ। পাঁচ দিন আগেই পদত্যাগ করেছেন কোচ কার্লেস কুয়াদ্রাত। এই পরিস্থিতিতে শনিবার আইসএলের চতুর্থ ম্যাচে জামশেদপুর এফসির মুখোমুখি হচ্ছে লাল হলুদ। ইস্পাত নগরী থেকেই আইএসএলে প্রথম পয়েন্টের সন্ধানে ক্লেইটন-সৌভিকরা।
কার্লেস কুয়াদ্রাতের পদত্যাগের পর অন্তবর্তকালীন কোচ হয়েছেন বিনোই জর্জ। আপাতত তাঁর কোচিংয়েই জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচ খেলবেন লাল হলুদ। শনিবার ডাগ আউটে থাকবেন বিনো, ফলে প্রথা মেনেই ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনেও এলেন তিনি। যদিও জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচ থেকেই ঘুড়ে দাঁড়াতে চাইছে লাল হলুদ।

লাল হলুদের রক্ষণ ভাগ এবার শুরু থেকেই উদ্বেগের কারণ। আনোয়ার আলি দলের সঙ্গে যোগ দিলেও সেভাবে রক্ষণের হাল ফেরেনি। এই পরিস্থিতিতে আনোয়ারকে নিয়ে সমালোচনা শুরু হলেও বিনো জর্জ কিন্তু তাঁর পাশেই থাকছেন। আনোয়ারকে নিয়ে বিনো জর্জ বলেন, 'আনোয়ার বিগত কয়েক মরশুম ধরেই ভালো ফুটবল খেলছেন। ও জাতীয় দলের ফুটবলার। ও দ্রুত দলের সঙ্গে মানিয়ে নিচ্ছে, দল ওর থেকে কী চাইছে সেটাও বুঝতে পারছে। আমরা ওকেই রেখেই রণকৌশল সাজাচ্ছি।'
খাতায় কলমে ম্যাচটা অ্যাওয়ে হলেও আসলে জামশেদপুর থেকেই হোম আ্যাডভানটেজ কাজে লাগাতে চাইছে লাল হলুদ শিবির। কারণ কলকাতা থেকে জামশেদপুরের দূরত্ব বেশি নয়।ফলে অনেক সমর্থক শনিবার মাঠে লাল হলুদের জন্য গলা ফাঁটাবেন। বিনো জর্জ বলেই দিলেন, জামশেদপুর আমাদের কাছে ঘরের মাঠের মতোই। তাই এখান থেকে তিন পয়েন্ট আমাদের চাই।'
Ballon d'Or: পিএসজির হয়ে জিতলেও অষ্টম ব্যালন ডি'অর বার্সেলোনাকেই দান করছেন মেসি, কিন্তু কেন?
ক্লেটইনও বলছেন, 'আশা করছি দূরত্ব খুব বেশি না হওয়ায় আমাদের অনেক সমর্খক খেলা দেখতে আসবেন। যা আমাদের কাছে বাড়তি শক্তি। এই মাঠে দারুন জয়ের স্মৃতি রয়েছে। সেটা আশা করছি আগামীকা ফিরবে।' অন্যদিকে ঘরের মাঠে ৩ পয়েন্ট পেতে মরিয়া জামশেদপুরও।












Click it and Unblock the Notifications