ISL Derby: ডার্বির ভেন্যু নিয়ে জট অব্যাহত, ভিন রাজ্যের কোন শহরে হতে পারে বড় ম্যাচ? রইল বিরাট আপডেট
আগামী ১১ জানুয়ারি আইএসএলের মোহনবাগান এসজি ও ইস্টবেঙ্গেল ডার্বি হলে সেটা কোথায় হবে তা নিয়ে চর্চা চলছে। ভুবনেশ্বর এবং জামশেদপুরের মধ্যে একটা শহরের নাম শোনা যাচ্ছে, তবে শুক্রবার রাত পর্যন্ত এগিয়ে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়াম।
১১ই জানুয়ারি ডার্বি ম্যাচের দিনক্ষণ পরিবর্তন করতে কোনভাবেই রাজি নয় এফএসডিএল তারা ওই দিনই বড় ম্যাচ করতে চাইছে এর ফলে ভিন রাজ্যেই বাঙালির আবেগের বড় ম্যাচ সরে যাওয়ার সম্ভাবনা প্রবল। এই ম্যাচের আয়োজক মোহনবাগান এসজি। ফলে সবুজ মেরুন শিবির চাইছে ঘরের মাঠেই ডার্বি ম্যাচ খেলতে। এর জন্য তারা এফএসডিএলকে প্রস্তাব দিয়েছিল ৩৫০০০ টিকিট ছাপিয়ে যুবভারতীতে ডার্বি করার। কিন্তু তাতেও পুলিশের অনুমতি পাওয়া যায়নি।

এই পরিস্থিতিতে এগিয়ে ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে কারণ এর আগেও সেখানে বড় ম্যাচ হয়েছে এবং সেখানে ডার্বি করার মতো সব ধরনের পরিকাঠামো রয়েছে। ফলে সবুজ মেরুনের ইচ্ছাকে কোনভাবেই মান্যতা দিচ্ছে না এফএসডিএল। পরিস্থিতি যা তাতে ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে হওয়া সম্ভাবনা প্রায় ৮৫ শতাংশ শনিবার সন্ধ্যার মধ্যে বিষয়টি নিশ্চিত হয়ে যেতে পারে।
আইএসএলের প্রথম পর্বের বড় ম্যাচের আয়োজক ছিল ইস্টবেঙ্গল সেই ম্যাচ যুবভারতীতে আয়োজিত হয়েছিল এবার আয়ুব মোহনবাগান এসছে। কিন্তু গঙ্গাসাগর মেলার জন্য পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ১১ই জানুয়ারি ডার্বি ম্যাচে নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বড় ম্যাচের জন্য অন্য দিন চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু জন্য এফএসডিএ এর কোনভাবেই ডার্বির দিন ক্ষণ পরিবর্তন করতে নারাজ।
চলতি মাসের জানুয়ারি মাসের ৮ থেকে ১৭ তারিখ পর্যন্ত গঙ্গাসাগর মেলা চলবে। ফলে ডার্বিতে নিরাপত্তার দেওয়া সম্ভব নয় বিধাননগর পুলিশের পক্ষ থেকে। গত বছর ডুরান্ড কাপ ডার্বি আরজিকর ঘটনার জন্য পুলিশ নিরাপত্তার অভাবে বাতিল করা হয় গত অগাস্ট মাসে আরজি কাণ্ডের সময় নিরাপত্তা ইস্যুতে ভেস্তে যায় ডুরান্ড কাপের ডার্বি ম্যাচ। এবার ফের একবার বাঙালির গর্বের বড় ম্যাচ নিয়ে জটিলতা।












Click it and Unblock the Notifications