ISL Derby: ডার্বি শেষে সরগরম আনোয়ার ইস্যু, বড় ম্যাচ জিতে সমর্থকদের কী বললেন শুভাশিস?
মরশুমের শুরু থেকেই আনোয়ার আলিকে নিয়ে বিতর্ক চরমে। মোহনবাগান এসজি ছেড়ে ইস্টবেঙ্গলে নাম লিখিয়েছেন জাতীয় দলের ডিফেন্ডার। কিন্তু তাঁর বিরুদ্ধে উঠেছে চুক্তিভঙ্গে অভিযোগ। ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি থেকে দিল্লি হাইকোর্ট, আনোয়ার আলির ভাগ্য ঝুলঝে আইনি মামলায়। কিন্তু তারই মধ্যে এনওসি পেয়ে লাল হলুদ জার্সিতে মাঠে নেমেছেন আনোয়ার।
আনোয়ার লাল হলুদ জার্সিতে মাঠে নামলেও এখনও নিজের সেরাটা দিতে পারছেন না। প্রতি ম্যাচেই কোনও না কোন ভুল করছেন, ডার্বিতে তাঁরই ভুলে গোল করে যান জেমি ম্যাকলারেন। ম্যাচ শেষে আনোয়ারকে নিয়ে ফের একবার বিতর্কের ঝড় উঠল। মন্তব্য পাল্টা মন্তব্যে সরগরম থাকল রাতের যুবভারতী।

একইসঙ্গে তিনিক বলেন, মাঠের বাইরের জটিতার জন্য চাপে রয়েছে। ও তো বুঝে উঠতে পারছে না, ওকে নির্বাসন দেওয়া হবে কিনা, কত টাকা জরিমানা হবে, আদৌ খেলতে পারবে কিনা। ও এসব ভাবানতেই চাপে রয়েছে। একজন ফুটবলারকে শুধু দলে নিলেই হল না একইসঙ্গে তাঁকে মানসিকভাবেও ঠিক থাকতে হবে মাঠে ভালো ফুটবল খেলার জন্য। '
এর পাল্টা লাল হলুদের কর্মকর্তা দেবব্রত সরকার বলেন, 'আনোয়ার একা ভুল করেনি, গোটা দলই খাপার খেলেছে। যারা জেতে তারা অনেক কিছু বলে।' ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে আগামী ২২ বা ২৩ অক্টোবর আনোয়ার ইস্যুর শুনানি হতে পারে।
ISL Derby: আইএসএল ডার্বিতে অপরাজিত তকমা ধরে রাখল মোহনবাগান এসজি, পাঁচ ম্যাচ পরেও আঁধারে ইস্টবেঙ্গল
অন্যদিকে বাগান অধিনায়ক শুভাশিস বলেন, মরশুমের শুরুতে কোচ অনেক ফর্মেশন পরীক্ষা করছিলেুন তাই সাফল্য আসছিল না এখন সবাই নিজের দায়িত্ব বুঝতে পেরেছে ফলে দল ভালো খেলছে। আমি খুশি এই ম্যাচেও ক্লিনসিট রাখতে পেরে সমর্থকদের এই জয় উৎসর্গ করছি। মরশুমের শুরুতে কঠিন সময়ে তারা পাশে ছিলেন।












Click it and Unblock the Notifications