ISL Derby: ডার্বিতে রেফারিং নিয়ে হতাশ অস্কার, মোলিনা ফাঁস করলেন দলের সাফল্যের রহস্য
বছরের প্রথম ডার্বি ম্যাচে জয় পেল মোহনবাগান এসজি। ১ গোলে জিতলেও গোটা ম্যাচে আধিপত্য নিয়েই খেলেছে সবুজ মেরুন। অন্যদিকে ম্যাচের শেষ ৩০ মিনিট ১০ দশে খেলতে হল লাল হলুদকে। ম্যাচ শেষে দুই শিবিরে দুই চিত্র। একদিকে সবুজ মেরুন যেখানে দ্বিতীয়বার লিগ শিল্ড জয়ের স্বপ্ন দেখতে শুরু করে দিল সেখানে লাল হলুদে শুধুই একরাশ হতাশা।
মুম্বইয়ের বিরুদ্ধে হারের পর ডার্বি ম্যাচ খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। শেষ ম্যাচে ভুল করে দলকে ডোবান লাল হলুদ ডিফেন্ডার হিজাজি। এই ম্যাচে আনোয়ার না থাকায় তিন ডিফেন্ডারের দলকে খেলান। তিন জনকে আক্রমণভাগে রেখেও জয় পেল না লাল হলুদ। ম্যাচ শেষে রেফারিং এবং ফুটবলারদের ব্যক্তিগত ভুল নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন লাল হলুদের হেডস্যার অস্কার ব্রুজো।

হারের কারণ প্রসঙ্গে অবশ্য শুধু ব্যক্তিগত ভুল নয় একইসঙ্গে সেটপিস কাজে লাগাতে না পারাকেও দায়ী করেছেন অস্কার। তাঁর কথায়, পর পর ম্যাচে ফুটবলাররা ব্যক্তিগত ভুল করছেন, এটা শুধু এই খেলায় নয়, ম্যাচের পর ম্যাচ এটা হচ্ছে।
সুপার সিক্স উঠার প্রসঙ্গে অস্কারের জবাব, আমি ছেলেদের খেলা খুশি, এখন এর থেকে বেশি কিছু বলব না, আমরা সুপার সিক্সের যোগ্য দল। চোট আঘাত নিয়ে লড়াই করছি। একাধিক ফুটবলার চোটের জন্য নেই। তার মধ্যে কঠিন ম্যাচে আমরা ভালো পারফরম্যান্স করছি।
ম্যাচ শেষে মোহনবাগান এসজি কোচ হোসে মোলিনা বলেছেন, আমি খুশি প্লেয়ারদের পারফরম্যান্সে। সবাই আজ খেলেছে এবং ভালো খেলার প্রচেষ্টা বজায় রেখেছে। সবার কথাই বলব। আমরা লিগে টপে আছি তবে ম্যাচ বাই ম্যাচ এগোতে হবে। এখনই দূরের কিছু নিয়ে ভাবলে হবে না। প্রতি ম্যাচেই আধিপত্য নিয়ে খেলছে মোহনবাগান এসজি। এই প্রসঙ্গে মোলিনা বলেন, এটা নিয়ে সত্যি কিছু বলার নেই, তবে আজ আমাদের প্রথমার্ধে আরও গোল করা উচিত ছিল, তবে আমি খুশি সমর্থকদের জন্য।
স্টুয়ার্ট ফিট হলেও প্রথম একাদশে তাঁকে খেলাননি কোচ মোলিনা। এই প্রসঙ্গে সবুজ মেরুন কোচ বলেছেন, স্টুয়ার্ট দারুন প্লেয়ার, ও বোঝে কোচের প্ল্যান। কিন্তু ১১ জনের বেশি খেলানো যায় না। ৪ জনের বেশি বেশি খেলানো যায় না। তবে এটাই শেষ ম্যাচ নয়, আরও ম্যাচ আছে আশা করছি আগামী ম্যাচে ও আরও বেশি ম্যাচ টাইম পাবে।
দলের এই সাফল্যের রহস্য প্রসঙ্গে সবুজ মেরুন কোচের স্পুষ্ট জবাব, আমাদের দলে সবাই একে অপরকে শ্রদ্ধা করে। ফুটবলাররা আমার সিদ্ধান্তকে সম্মান করেন। রিজার্ভ বেঞ্চের প্লেয়াররাও তৈরি থাকে দলকে সাহায্য করার জন্য। সুহেল,অভিষেক থেকে দীপেন্দু সবাই তৈরি থাকে। হয়ত কেউ তিন চার মিনিট খেলার সুযোগ পান, কিন্ত তাতেও তাঁরা সেরাটা দেন। আমাদের ২৪ জন প্লেয়ারই তৈরি থাকে ম্যাচের জন্য।
ডার্বির নায়ক জেমি ম্যাকলারেন বলেছেন, আমি খুশি এটা ডার্বি ম্যাচে গোল করেছি, তিন পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, ১০ জনের বিরুদ্ধে খেলেছি কিছুটা সময়, কিন্তু আমরা গোটা ম্যাচেই ভালো খেলেছি। কামিংস থেকে দিমিত্রি সবার সঙ্গেই খেলতে আমি আমি তৈরি। এটা দলগত খেলা. আমি সবার সঙ্গে খেলতে স্বচ্ছন্দ।












Click it and Unblock the Notifications