ISL Derby: পুজোর ছুটি কাটিয়ে ডার্বির প্রস্তুতি শুরু মোহনবাগান এসজির, মলিনার ক্লাসে দুই নতুন ছাত্র!

শারদীয়ার উৎসবের রেশ এখনও কাটেনি বাঙালির। মঙ্গলবার কলকাতায় হবে বিসর্জনের কার্নিভাল। কিন্তু বিজয়া দশমী মিটতেই ময়দানে ডার্বির দমামা। আগামী ১৯ অক্টোবর আইএসএলের ডার্বি। মহমেডানকে হারিয়ে ফের ছন্দে ফিরেছে সবুজ মেরুন ব্রিগেড। মিনি ডার্বির পর এবার ডার্বিতেও জয়ের লক্ষ্যে প্রস্তুতি শুরু করে দিল সবুজ মেরুন ব্রিগেড।

পুজোর ছুটি কাটিয়ে সোমবার থেকে বড় ম্যাচের জন্য প্রস্তুতি শুরু হয়ে গেল মোহনবাগান এসজি দলের। সপ্তমী থেকে দশমী পর্যন্ত ফুটবলারদের পুজোর ছুটি দিয়েছিলেন মোহনবাগান কোচ মলিনা। ছুটি কাটিয়ে সোমবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দিলেন বাগান ফুটবলাররা। আগামী ৫ দিন বড় ম্যাচের জন্য চূড়ান্ত প্রস্তুতি সারবেন শুভাশিস-ম্যাকলারেনরা।

পুজোর ছুটির পর মোহনবাগান এসজি দলে ট্রায়ালে ডাকা হয়েছিল নতুন দুইজন ফুটবলারকে। সোমবার বিকেলে ট্রায়ালে যোগ দেনগোলকিপার প্রিয়ানশ দুবে এবং ডিফেন্ডার উমের মুহথার। চলতি কলকাতা লিগে ভবানীপুর দলের হয়ে নজরকাড়া ফুটবল খেলেছেন উমের। রক্ষণের সমস্যা শুরু থেকেই ভোগাচ্ছে সবুজ মেরুন‌ ব্রিগেডকে। তাই রক্ষণে বিকল্প বাড়াতে চাইছেন কোচ মলিনা।

অন্যদিকে তরুণ গোলরক্ষক প্রিয়ানশ রিলায়েন্স ফাউন্ডেশন ইয়ং চ্যাম্পস থেকে এসেছেন মোগনবাগান‌ দলে ট্রায়াল দিতে এসেছেন। দুই ফুটবলারকে কিছুদিন অনুশীলনে দেখবেন মলিনা। তারপরই দলে যুক্ত করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি। বেঙ্গালুরুর বিরুদ্ধে হারের পর মহামেডানের বিরুদ্ধে ৩-০ গোলে জয় পাওয়ায় স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস কিছুটা বেড়েছে সবুজ মেরুনের।

আলবার্তো রডরিগেজকে নিয়ে কিছুটা চিন্তা আছে সবুজ মেরুন শিবিরে।কারণ মহমেডান ম্যাচে চোট পেয়েছিলেন আলবার্তো রডরিগেজ। এরপর থেকে কয়েকদিন বল পায়ে অনুশীলন করেননি। তবে পুজোর ছুটির মধ্যেও রিহ্যাব করেছেন আলবার্তো রডরিগেজ। ডার্বিতে তাঁকে মাঠে নামাতে মরিয়া সবুজ মেরুন‌ ব্রিগেড। সাহাল আব্দুল সামাদ, আশিক কুরুনিয়ানরা চোটের তালিকায় আছেন। ফলে তারাও পুজোর ছুটির মধ্যেই রিহ্যাব করেছেন।

Lionel Messi: মেসি ম্যাজিক আমেরিকান ফুটবলে, তারকাদের আগমনে এমএলএসে দর্শক সংখ্যার রেকর্ড বৃদ্ধি
লিগের লড়াইয়ে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে চার ‌নম্বরে আছে মোহনবাগান এসজি অন্যদিকে আইএসএলে এখনও জয়ের খাতা খু‌লতেই পারেনি লাল হলুদ। ৪ ম্যাচে ০ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে ইস্টবেঙ্গল।
অন্যদিকে পুজোর মধ্যেই ডার্বির মহড়া শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল দল। শনিবার থেকেই বড় ম্যাচের প্রস্তুতি শুরু হয়েছে লাল হলুদের। নতুন কোচ অস্কার ব্রুজোঁর জন্য অপেক্ষায় লাল হলুদ শিবির। ডার্বিতে লাল হলুদের ডাগ আউটে অস্কারকে দেখা যাবে কিনা সেটাই সবথেকে বড় প্রশ্ন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+