ISL Derby: ডার্বির মহড়া শুরু মোহনবাগান এসজির, স্বস্তি দিয়েই দলের সঙ্গে অনুশীলনে দুই তারকা বিদেশি
ডার্বির প্রস্তুতি শুরু করে দিল মোহনবাগান এসজি। আগামী ১১ জানুয়ারি ডার্বি ম্যাচ হতে চলেছে গুয়াহাটিতে। ছুটি কাটিয়ে সোমবার বিকেল থেকেই বড় ম্যাচের প্রস্তুতিতে নেমে পড়ল সবুজ মেরুন ব্রিগেড।
সোমবার অবশ্য পুরো দামে অনুশীলন হয়নি এই দিন ছিল মূলত রিকভারি সেশন তবে অনুশীলন শুরুর আগে কুড়ি মিনিট বন্ধ দরজার ভেতরে ফুটবলারদের নিয়ে মিটিং করলেন কোচ হোসে মলিনা। তিনি বুঝিয়ে দেন কোন ছকে নামতে চলেছেন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। তবে মোহনবাগান সমর্থকদের জন্য সব থেকে বড় স্বস্তি অবশ্যই দিমিত্রি ও গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে। এই দুই ফুটবলার সোমবার দলের সঙ্গে অনুশীলন করেন।

ভুবনেশ্বর-জামশেদপুর বা দিল্লির নাম শোনা গেলেও ডার্বি হতে চলেছে গুয়াহাটিতে। আগামী ১০ই জানুয়ারি নর্থইস্ট ইউনাইটেডের ম্যাচ রয়েছে ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে। ফলে ক্যামেরা সেটআপ সহ সবকিছুই থাকবে। ফলে মোহনবাগান এসজিকে নতুন করে কিছু আয়োজন করতে হবে না তাই ডার্বি হতে চলেছে সম্ভবত গুয়াহাটিতেই। সোশ্যাল মিডিয়ায় মোহনবাগানের একটি ফ্যান ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১১ জানুয়ারি ক্লাব লনে জায়েন্ট স্ক্রিনে দেখানো হবে কলকাতা ডার্বি।












Click it and Unblock the Notifications