ISL Derby: দিমিত্রি-স্টুয়ার্টকে নিয়ে ধোঁয়াশা রাখলেন মোলিনা, ডার্বির আগে ম্যাকলারেনের মুখে ক্রিকেট যোগের কথা

চলতি আইএসএলে শীর্ষস্থান ধরে রাখা এবং ডার্বিতে অপরাজিত থাকার লক্ষ্য নিয়ে শনিবার গুয়াহাটিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান এসজি। শুক্রবার সকালে অনুশীলন করে দুই দলে ভাগ হয়ে অসমের রাজধানী শহরে গেল সবুজে মেরুন ব্রিগেড।

বড় ম্যাচের আগে ইস্টবেঙ্গল শিবিরের ঠিক উল্টো চিত্র মোহনবাগান এসজি শিবিরে। ম্যাচের আগেরদিন সকালে যুবভারতীর ট্রেনিং গ্রাউন্ডে বড় ম্যাচের শেষ মহড়া সেরে নিল হোসে মোলিনার দল। এই ম্যাচে চোটের জন্য খেলতে পারবেন না অনিরুদ্ধ থাপা। আশিক এবং ধীরজ সিংও খেলতে পারবেন না। তবে বাকি দল পুরো ফিট। কিন্ত দিমিত্রি এবং স্টুয়ার্ড পুরো ম্যাচ খেলতে পারবেন কিনা তা নিয়ে ম্যাচের আগের দিনও ধোঁয়াশা বজায় রাখলেন কোচ মোলিনা।

ম্যাচের আগের দিন কলকাতায় সাংবাদিক সম্মেলনে মোলিনার এই দুই ফুটবলারের প্রসঙ্গে জানালেন, গ্রেগ স্টুয়ার্ট এবং দিমিত্রি পুরো ৯০ মিনিট খেলবে কিনা সেটা এখনই বলা যাবে না। কাল সকালে বিষয়টি স্পষ্ট হবে। তাঁদের অবস্থা দেখে কাল ম্যাচের আগে সিদ্ধান্ত নেব। তবে এই ম্যাচেও আক্রমণকেই অস্ত্র করছেন মোলিনা।

বর্তমানে পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে রয়েছে মোহনবাগান এসজি। অন্যদিকে, ১১ নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল এফসি। খাতায় কলমে এগিয়ে থাকলেও ম্যাচটার নাম ডার্বি। তাই প্রতিপক্ষ দল কিছুটা পিছিয়ে থাকলেও তাদের হালকা ভাবে নিতে নারাজ মোলিনা। তিনি বলেছেন, কে এগিয়ে বা পিছিয়ে সেটা বিষয় নয। এই ম্যাচটা জেতার জন্য আমরা কঠোর পরিশ্রম করছি। এই ম্য়াচে ইস্টবেঙ্গলকে হারানোর জন্য আমরা নিজেদের সেরা পারফরম্যান্সটাই করতে চাই। আমি আশাবাদী কাল ম্যাচ জিতেই মাঠ ছাড়তে পারব।
প্রথম পর্বের বড় ম্যাচে জিতলেও এবার কিন্ত মোলিনা মনে করছেন ইস্টবেঙ্গ কড়া টক্কর দেবে। অতীত ভুল মোলিনা বলেন, সেই ম্যাচ অস্কার ব্রুজোর কাছে প্রথম ম্যাচ ছিল। এরপর তিনি অনেক পরিশ্রম করেছেন। তাই ওদের কাছে এই ডার্বি অন্যরকম হবেই। আমি একই কথা বলব। দলের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। সমর্থকদের কাছে এই ম্যাচটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওদের মুখে হাসি ফোটাতে আমাদের জিততেই হবে"।
কলকাতায় না হওয়ায় এই ম্যাচেও পূর্ণ সমর্থনই আশা করছেন মোলিনা। মোলিনার কথায়, বেশিরভাগ সমর্থকদেরই তো সঙ্গে পাব না আমরা। তবে তাদের অনুরোধ, সবাই এসো, আমাদের আরও উৎসাহ জোগাও ও জিততে সাহায্য করো।
এদিকে সদ্য বর্ডার-গাভাসকর ট্রফি জিতেছে অস্ট্রেলিয়া এবার ডার্বির আগেও জেমি ম্যাকলারেনের মুখে ক্রিকেট প্রসঙ্গ। মার্কাস স্টইনিস ছেলেবেলার বন্ধু, পরিচয় আছে জাস্টিন লাঙ্গারের সঙ্গে । তাঁদের নিয়মিত কথা হয় বলে জানিয়েছেন অজি বিশ্বকাপার। ম্যাকলারেন বলেন, মার্কাস স্টইনিস ও আমার ছোটবেলার বন্ধু। আমাদের নিয়মিত কথা হয়। যখন এইঅ ক্লাবে সই করেছিলাম, ওই আমাকে বলেছিল কলকাতা খেলা পাগল শহর। সেখানে খেললে আমার ভালো লাগবে সেটা ও বলে।
ডার্বির আগে শুভেচ্ছা বার্তা পেয়েছেন জাস্টিনের থেকেও। এগিয়ে থাকলেও প্রতিপক্ষ দলকে সমীহ করছেন অজি তারকাও। তিনি বলেন, 'ইস্টবেঙ্গল অত্যন্ত ভালো টিম। গত ডার্বিতে গোল করেছি বলে, এই ডার্বিতে গোল হয়ে গিয়েছে তেমনটা নয়।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+