ISL Derby: আইএসএল ডার্বিতে দ্রুততম গোল ম্যাকলারেনের, প্রথমার্ধ শেষে এগিয়ে মোহনবাগান এসজি
গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বছরের প্রথম ডার্বিতে মুখোমুখি হয়েছে মোহনবাগান এসজি এবং ইস্টবেঙ্গল। চলতি মরশুমের আইএসএলের ফিরতি ডার্বিতে খেলতে নেমেছে কলকাতার দুই চির প্রতিপক্ষ ক্লাব। নিরাপত্তার কারণে যুবভারতী নয় এই ম্যাচ হচ্ছে গুয়াহাটিতে। ম্যাচের প্রথম ৪৫ মিনিট শেষে ১ গোলে এগিয়ে মোহনবাগান এসজি।
খাতায় কমলে এগিয়ে থেকেই ডার্বিতে মাঠে নেমেছে মোহনবাগান এসজি। কারণ লিগ তালিকায় মোহনবাগান এসজি আছে ১ নম্বরে সেখানে ইস্টবেঙ্গল ১১ নম্বরে। মোহনবাগান ৪-৪-২ ছকে দল সাজান। হোসে মোলিনা দিমিত্রিকে রিজার্ভে বসিয়ে সামনে খেলান জেমি ম্যাকলারেন এবং জেসন কামিংসকে। অন্যদিকে আক্রমণভাগকে শক্তিশালী করতে অস্কারও ৩-৪-৩ ছকে দল নামান অস্কার ব্রুজো। সামনে দিমিত্রিয়স এবং ক্লেইটনের সঙ্গে নামিয়ে দেন ছটফটে ডেভিডকে।

প্রথমেই গোল করেই উজ্জীবিত হয়ে উঠে সবুজ মেরুন ব্রিগেড। আক্রমণের চাপ তারা বজায় রাখে। বেশ কয়েকটি সুযোগ পেলেও লাল হলুদ রক্ষণ কিন্তু কোনও ভুল করেনি। পিছিয়ে থেকেও খেলায় ফেরে ইস্টবেঙ্গল। কয়েক মিনিটের মধ্যেই বক্সের মধ্যে সহজ সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হলেন ব্রাজিলিয়ান তারকা ক্লেইটন। ২১ মিনিটে কামিংস এবং ম্যাকলারেনের যুগলবন্দি দেখা গেল ইন সাইড বক্সে। কিন্তু মনবীরের শট বাঁচিয়ে দিলেন গোলরক্ষরক গিল।
মনে করা হয়েছিল গোল করে লাল হলুদকে প্রবল চাপে ফেলবে সবুজ মেরুন। কিন্তু লাল হলুদও পাল্টা চাপ তৈরি করল। ইস্টবেঙ্গলের আক্রমণগুলি হচ্ছিল মূলত বিষ্ণুর মাধ্যমে। ৩০ মিনিটে বক্সের বাইরে বিষ্ণুকে ফাউল করে হলুদ কার্ড দেখলেন আশিস রাই। ম্যাচের ৩৫ মিনিটে পরিস্থিতি একটু উত্তপ্ত হল। সৌভিক এবং ম্যাকলারেনকে কিছুটা উত্তেজিত দেখাল।
৩৮ মিনিটে আপুইয়াকে অবৈধ ভাবে ট্যাকেল করার জন্য সৌভিক হলুদ কার্ড দেখলেন। ৪১ মিনিটে কর্ণার থেকে হেডে একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হলেন জেমি। শেষ দিকে ইস্টবেঙ্গল আপুইয়ার হ্যান্ডবলের জন্য পেনাল্টির আবেদন করে লাল হলুদ। কিন্ত সেটা রেফারি দেননি। এরপর সাহাল শেষ দিকে দারুন একটা সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারলেন না। ফলে ১ গোলে এগিয়েই সাজঘরে ফিরল মোলিনা ব্রিগেড।
যদিও ভিন রাজ্যে ডার্বির সেই উত্তাপ নেই। গ্যালারির বেশিরভাগ অংশই ফাঁকা। কলকাতা থেকে কিছু সমর্থক গিয়েছেন কিন্ত তা দিয়ে গ্যালারি ভরল না।
মোহনবাগান এসজির প্রথম একাদশ- বিশাল কাইথ (গোলকিপার), টম অলড্রেড, মনবীর সিং, শুভাশিস বোস (অধিনায়ক), লিস্টন কোলাসো, সাহাল আবদুল সামাদ, আলবার্তো রদ্রিগেজ মার্টিন, জেমি ম্যাকলারেন, জেসন কামিংস, আশিস রাই ও লালেংমাউইয়া রালতে (আপুইয়া)।
ইস্টবেঙ্গলের প্রথম একাদশ- প্রভসুখন সিং গিল (গোলকিপার), হিজাজি মাহের,হেক্টর ইউস্তে, লালচুংনুঙ্গা, জিকসন সিং, নিশু কুমার, সৌভিক চক্রবর্তী, , পিভি বিষ্ণু,দিমিত্রিয়স দিয়ামান্তাকস, ক্লেটন সিলভা (অধিনায়ক), ডেভিড লাহ্লানসাঙ্গা।












Click it and Unblock the Notifications