ISL Derby: জোড়া ডার্বি জিতে চাপমুক্ত মোহনবাগান এসজি কোচ, দ্রুত উন্নতি করাই লক্ষ্য অস্কারের
দুই কোচের কাছেই ছিল প্রথম কলকাতা ডার্বি। এরআগে আইএসএলে কোচিং করালেও ডার্বির হটসিটে বসেননি হোসে মোলিনা, শনিবারই ছিল তাঁর ডার্বি অভিষেক। অন্যদিকে কার্লেস কুয়াদ্রাতের জায়গায় সদ্য দায়িত্ব নিয়েছেন অস্কার ব্রুজো। শনিবার ভোরে শহরে এসেই সন্ধ্যায় যুবভারতীতে লাল হলুদের ডাগ আউট দাঁড়ালেন।
মাঠে দুই দলের ফুটবলারদের মতোই মাঠের বাইরেও আর্কষণের কেন্দ্রবিন্দুতে ছিল দুই স্প্যানিশ কোচের রণকৌশলের লড়াই। অস্কার ব্রুজোর সঙ্গে কোনও তুলনায় করা যায় না মোলিনার। কারণ ব্রুজো দলকে নিয়ে একদিন অনুশীলন তো দূরের কথা ফুটবলারদের সঙ্গে ভালোভাবে পরিচয়ও করে উঠেত পারেননি।

ফলে ডার্বির ৯০ মিনিট শেষে মোলিনার মুখে চওড়া হাসি, কিছুটা হতাশার ছাপ অস্কারের চোখে মুখে।
ডার্বিতে মোহনবাগান এসজি ২-০ গোলে হারিয়ে দিল ইস্টবেঙ্গলকে, দুই অর্ধে একটি করে গোল করলেন জেমি ম্যাকলারেন এবং দিমিত্রি পেত্রাতস। এই ম্যাচ জিতে লিগ টেবলে ২ নম্বরে উঠে এল মোলিনার দল। লিগে সবার শেষেই থাকল লাল হলুদ। ম্যাচ শেষে লাল হলুদের নতুন কোচ মেনে নিললেন মোহনবাগান যোগ্য দল হিসেবেই জিতেছে এবং তাদের খেলায় অনেক উন্নতি করতে হবে।
ম্যাচ শেষে সম্প্রচারকারী চ্যানেলে লাল হলুদের নতুন কোচ অস্কার স্পষ্ট করেই বলে দিলেন, মোহনবাগান অনেক শক্তিশালী দল, তাদের অনেক ভালো ফুটবলার আছে। মাঠে ভালো খেলেছে এবং জয় পেয়েছে।ওরা সুযোগ কাজে লাগাতে পেরেছে বেশি, সেটা আমারা পারিনি। তবে আমাদের দলও ভালো খেলেছে।'
অনুশীলন না করালেও ডার্বি ম্যাচে মাঠে থেকেই দলের দুর্বলতার জায়গাগুলো ধরে নিয়েছেন অস্কার। তাঁর কথায়, সেট পিসে আমাদের দুর্বলতা আছে। আমি কোন অজুহাত দেব না। আমাদের দ্রুত কয়েকটি জায়গায় উন্নতি করতে হবে। আগামী দিনে সেই চেষ্টাই করব।'
ভোরবেলা কলকাতায় এসে সন্ধ্যায় বড় ম্যাচে কোচের ভূমিকা পালন করা কতটা কঠিন ছিল? এই প্রসঙ্গে অস্কার বলেন, কিন্তু আমি সদ্য এসেছি, আমি কোনও পরিবর্তন করতে চাইনি দলে, শুধু চেষ্টা করেছিলাম দলের মাসসিকতায় বদল আনতে।
অন্যদিকে, পর পর জোড়া ডার্বি জিতে অনেকটা চাপমুক্ত মোহনবাগান এসজি কোচ হোসে মোলিনা। ম্যাচ শেষে তিনি বলেন, শেষ ম্যাচ এবং এই ম্যাচ ফুটবলরারা খুব ভালো খেলেছে, আমরা আমাদের পরিকল্পনা অনুসারে খেলতে পেরেছি। আমি খুশি ফুটবলারদের খেলায়।'
মরশুমের শুরু থেকেই রক্ষণ নিয়ে অনেক প্রশ্ন উঠছিল। কিন্ত দুটি ডার্বিতেই ক্লিনসিট রাখতে পারলেন শুভাশিস আশিসরা। এই প্রসঙ্গে মোলিনা বলেন, শুধু রক্ষণ ভালো খেলেনি পুরো দল ভালো খেলেছে, আমারা লাগাতার আক্রমণ করে গিয়েছি, জেমি -দিমি দারুণ ফুটবল খেলেছে। আমরা রক্ষণ নিয়ে করছি, তারই ফল গত ম্যাচ থেকে পাওয়া যাচ্ছে। একইসঙ্গে প্রতিপক্ষ দল সম্পর্কে তিনি বলেন, লাল হলুদও চেষ্টা করেছে কিন্তু শেষ পর্যন্ত ওরা পেরে উঠেত পারেনি।
ISL Derby: ডার্বির প্রথমার্ধে দাপুটে পারফরম্যান্স মোহনবাগান এসজি, বড় ম্যাচে প্রথম গোল ম্যাকলারেনের
ম্যাচের সেরা হয়েছেন গ্রেগ স্টুয়ার্ট। ম্যাচ শেষে বাগানের তারকা বিদেশি বলেন, এই ম্যাচের কোনও তুলন হয় না, এত সমর্থকদের সামনে খেলা। নতুন কোচিং স্টাফ, ফুটবলার সবার সঙ্গে দ্রুত মানিয়ে নিতে হচ্ছে, আমার কাজ ছিল গোলের পাস বাড়ানো, সামনের ফুটবলারদের , আমি আমার সেই কাজটাই করেছি।












Click it and Unblock the Notifications