ডার্বি যুদ্ধের আগে ইস্টবেঙ্গলে নয়া হাতিয়ার, অভিনব প্রযুক্তিতে অনুশীলনে জোর লাল-হলুদে
ডার্বি যুদ্ধের আগে ইস্টবেঙ্গলে নয়া হাতিয়ার, অভিনব প্রযুক্তিতে অনুশীলনে জোর লাল-হলুদে
২৭ নভেম্বর ডার্বি যুদ্ধে নেমে পড়ার আগে জোরকদমে প্রস্তুতি এসসি ইস্টবেঙ্গলের। অপেক্ষার আর মাত্র কয়েকঘন্টা, তারপরই শুক্রবার আইএসএলের মঞ্চে এই প্রথমবার ভারতীয় ফুটবলের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ। আর সেই ডার্বির প্রস্তুতিতেই এবার আধুনিকতার ছোঁয়া। এসসি ইস্টবেঙ্গলের প্রস্তুতিতে এবার ব্যবহার করা হল হাই পড প্রযুক্তি।

ডার্বি যুদ্ধের আগে ইস্টবেঙ্গলে নয়া হাতিয়ার
ডার্বি যুদ্ধে মাঠে নামার আগে দলের কোচ রবি ফাওলার এই প্রযুক্তির ব্যবহার করে দেখেন। বিদেশে এই প্রযুক্তিতে অনুশীলনে ফুটবলারদের দেখে নেওয়া হয়। ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জয়ী দলকে এই প্রযুক্তির সাহায্য নিতে দেখা গিয়েছিল। আধুনিক এই হাই পড প্রযুক্তি ইতিমধ্যে বিদেশের ফুটবলের বেশ জনপ্রিয় রয়েছে।

নতুন এই প্রযুক্তি কীভাবে কাজ করে
হাই পড পদ্ধতিতে প্র্যাকটিসের সময় গোটা দলের এরিয়াল দৃশ্য কোচ স্টাপোর্ট স্টাফরা দেখে নিতে পারেন। প্রস্তুতিতে ফুটবলাররা সবাই সঠিক পজিশনে দৌড়চ্ছেন কিনা, তা নিখুঁতভাবে ধরা পড়ে।

দল কতটা তৈরি নয়া প্রযুক্তিতে বুঝে নিলেন কোচ
মঙ্গলবার গোয়াতে এই বিশেষ প্রযুক্তির সাহায্য নিয়ে ইস্টবেঙ্গলের ব্রিটিশ কোচ রবি ফাওয়ার দলের ফুটবলারদের শক্তি-দুর্বলতা বুঝে নেন। এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি যুদ্ধ দিয়ে আইএসএল মঞ্চে মাঠে নেমে পড়ার আগে দল ঠিকঠাক শেপে রয়েছে কিনা, হাই পড প্রযুক্তিতে সেটাই দেখা নেন ফাওলার।

ডার্বি দিয়ে ভারতীয় ফুটবলে পা রাখবেন ফাওলার
প্রসঙ্গত শুক্রবার কলকাতা ডার্বি ম্যাচ দিয়ে এসসি ইস্টবেঙ্গলের কোচ হিসেবে লিভারপুলের প্রাক্তনী রবি ফাওলার ভারতীয় ফুটবলে কোচিং ইনিংস শুরু করতে চলেছেন। এই ম্যাচ দিয়ে এসসি ইস্টবেঙ্গল আইএসএল অভিযান শুরু করতে চলেছে।












Click it and Unblock the Notifications