ISL Derby: ডার্বির আগে চোটই মূল চিন্তা অস্কার ব্রুজোর, অনুশীলনে যোগ দিলেন তারকা বিদেশি
কঠিন পরিস্থিতিতে ডার্বি ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। বছরের প্রথম ম্যাচে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে হারতে হয়েছে লাল হলুদকে। প্রতিপক্ষ শিবিরের থেকেও ডার্বি ম্যাচের আগে চোট নিয়ে চিন্তা বেশি লাল হলুদ কোচ অস্কার ব্রুজোর।
মুম্বাই সিটি এফসি-র বিরুদ্ধে দুরন্ত খেলেও রক্ষণের হিজাজির একটা ভুলে শূন্য হাতে মাঠ ছাড়তে হয়েছে হয়েছিল অস্কার ব্রুজোর দলকে। কিন্তু তার থেকেও আরও বড় সমস্যা সেই ম্যাচে থেকে লাল হলুদের সঙ্গে যুক্ত হয়েছে। মুম্বই ম্যাচে পায়ে চোট পেয়েছিলেন আনোয়ার আলি। রক্ষণ এবং মাঝমাঠ উভয় বিভাগে চলতি মরশুমে দুরন্ত খেলছিলেন পাঞ্জাব তনয়। কিন্তু কিন্তু মুম্বই ম্যাচে আনোয়ার আলির চোট ইস্টবেঙ্গলকে প্রবল সমস্যার মধ্যে ফেলে দিয়েছে।

এদিকে লাল হলুদ অনুশীলনে যোগ দিলেন সল ক্রেসপো। মঙ্গলবার রাতেই তিনি কলকাতায় চলে এসেছিলেন আর বুধবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দিলেন। তবে তাঁর ডার্বি খেলা সম্ভবত হবে না। কারণ কোচ আগেই জানিয়েছিলেন ক্রেসপোর ফিট হতে এখনও চার সপ্তাহ সময় লাগবে। তবে অনুশীলনের স্প্যানিশ তারকাকে চনমনে দেখালো। বৃহস্পতি ও শুক্রবার অনুশীলন করে শুক্রবার রাতে গুয়াহাটি যাবে ইস্টবেঙ্গল দল।
উল্লেখ্য, বর্তমানে লিগ টেবিলে ১১ নম্বরে থাকা ইস্টবেঙ্গলের কাছে প্লে অফে যাওয়ার সামান্য আশা বেঁচে রয়েছে। তবে দল চোট আঘাতের সমস্যায় জেরবার। এরকম পরিস্থিতিতে ডার্বির আগে নতুন বিদেশী ফুটবলারকে চূড়ান্ত করে ফেলেছে তারা। ভেনেজুয়েলার জাতীয় দলের ফরোয়ার্ড রিচার্ড সেলিসকে সই করিয়েছে ইস্টবেঙ্গল।












Click it and Unblock the Notifications