ISL Derby: ডার্বিতে লাল হ‌লুদের হয়ে খে‌লতে পারবেন আনোয়ার? কোথায়-কখন পাবেন বড় ম্যাচের অফ-লাইন টিকিট?

পুজো পর্ব মিটতেই ময়দানে ডার্বির দামামা বেজে গিয়েছে। আগামী ১৯ অক্টোবর আইএসএলের প্রথম বড় ম্যাচে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান এসজি। প্রথম ডার্বির আয়োজক ইস্টবেঙ্গল। বড় ম্যাচের টিকিট সংক্রান্ত বিষয়ে বড় আপেডট দিল আয়োজক ইস্টেবেঙ্গল।

ইতিমধ্যেই ডার্বির জন্য অন লাইনে টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। কিন্তু ডার্বির অনলাইন টিকিটের রিডিম কোথায় কখন হবে? এবং অফ লাইন টিকিটই বা কোথায় পাওয়া যাবে এই সংক্রান্ত বিষয়ে আবার তথ্য প্রকাশ করল আয়োজক ইস্টবেঙ্গল ক্লাব।

ইস্টবেঙ্গল সমর্থকরা আগামী ১৫ থেকে ১৮ অক্টোবর সল্টলেক স্টেডিয়ামের ১ নম্বর গেটের বক্স অফিসে সকাল ১১ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনে লাইনে কাটা টিকিট রিডিম করতে পারবেন। মোহনবাগান এসজি সমর্থকরা একইদিনে একই সময়ে সল্টলেক স্টেডিয়ামের ৪ ন‌ম্বর গেটের বক্স অফিস থেকে অনই লাইনে কাটা টিকিট রিডিম করতে পারবেন।

এছাড়াও অফ লাইনেও টিকিট পাওয়া যাবে। অফ লাইনে টিকিট পাওয়া যাবে ইস্টবেঙ্গল ক্লাব এবং রুবির মোড়ের অস্থায়ী কাউন্টার থেকে। আগামী ১৫ থেকে ১৮ অক্টোবর, প্রতিদিন সকাল ১১ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ডার্বির অফ লাইন টিকিট পাওয়া যাবে। ফলে অফ লাইনেও টিকিট সংগ্রহ করার সুযোগ থাকছে দর্শকদের জন্য।

এদিকে আনোয়ার আলি ইস্যুতে সোমবার শুনানি ছিল ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির। কিন্তু শুনানিতে আনোয়ার আলিরর আইনজীবীরা উপস্থিত থাকতে না পারার জন্য ফের তা পিছিয়ে দেওয়া হল। আগামী ২২ বা ২৩ অক্টোবর আনোরয়ার ইস্যুতে পরবর্তী শুনানি হতে পারে। সোমবার কোনও সিদ্ধান্ত না হওয়ায় বড় ম্যাচে লাল হলুদ জার্সিতে খেলতে কোনও সমস্যা রইল না আনোয়ারের।

ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি আগের সিদ্ধান্ত অনুসারে, ৪ মাসের জন্য নির্বাসিত করা হয় আনোয়ার আলিকে। লাল হলুদে সই করলেও চার মাস এখন মাঠে নামতে পারবেন না তারকা এই ডিফেন্ডার। নির্বাসনের পাশাপাশি বিপুল অঙ্কের জরিমানাও হয় তাঁর। মোহনবাগান এসজিকে ১২.৯ কোটি টাকা জরিমানা দিতে হবে বলে ফেডারেশেন প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির পক্ষ থেকে জানানো হয়।

ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি বলে, এই অর্থ দিতে হবে আনোয়ার, ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসিকে।আনোয়ারের পাশাপাশি শাস্তির মুখে ইস্টবেঙ্গল ও দিল্লি এফসিও। আগামী দুটি রেজিস্ট্রেশন পিরিয়ড থেকে কোনও নতুন ফুটবলার নিতে পারবে না এই দুই ক্লাব। কিন্তু দিল্লি হাইকোর্ট এই সিদ্ধান্ত খারিজ করে দিয়ে নতুন করে শুনানি করতে বলে। আনোয়ার ইতিমধ্যেই এনওসি পেয়ে লাল হ‌লুদের হয়ে খেলতেও শুরু করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+